সৌভিক মুখার্জী, কলকাতা: বর্তমানে ইরান এবং ইজরায়েলের যুদ্ধে (Iran-Israel War) উত্তপ্ত গোটা মধ্যপ্রাচ্য। তবে এই পরিস্থিতিতে বহু ভারতীয় ইরানের মাটিতে আটকে রয়েছেন। আর তা নিয়েই উদ্বেগ প্রকাশ করছে আন্তর্জাতিক মহল থেকে শুরু করে ভারতীয়রা। এমনকি এক রিপোর্ট বলছে, প্রায় ৯০০০ ভারতীয় বর্তমানে ইরানে আটকে। যাদের মধ্যে অধিকাংশ পড়ুয়া। আর এই পরিস্থিতিতে বিরাট স্বস্তির খবর জানালো ইরানের ভারতীয় দূতাবাস। হ্যাঁ, দূতাবাস স্পষ্ট জানিয়ে দিয়েছে, আটকে থাকা বেশিরভাগ পড়ুয়াকে নিরাপদ স্থানে সরিয়ে ফেলা হয়েছে। তবে এক্ষেত্রে উদ্বেগও প্রকাশ করছে ওয়াকিবহাল মহল। কারণ, বেশ কিছু পড়ুয়া নিজেদের স্থান ছাড়তে চায়নি।
ভারতীয়দের নিরাপদ স্থানের সরিয়ে ফেলেছে ইরান
গতকাল ইরানের ভারতীয় দূতাবাসের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, যে সমস্ত ভারতীয়রা তেহরানে আটকে ছিল, তাদের বেশিরভাগকে নিরাপদ স্থানে সরিয়ে রাখা হয়েছে। তেহরানে প্রতিনিয়ত হামলার কারণেই তাদেরকে সরানোর প্রস্তাব দেওয়া হয়েছিল। আর যারা সেই প্রস্তাব মেনে নিয়েছে, তাদেরকেই নিরাপদ নিরাপদ স্থানে নিয়ে যাওয়া হয়েছে। এমনকি তাদের জন্য থাকা খাওয়ার বন্দোবস্ত করেছে ভারতীয় দূতাবাস।
তবে এক্ষেত্রে রয়েছে বিভ্রান্তি। কারণ, বেশ কিছু পড়ুয়া সরকারের দেওয়া নিরাপদ আশ্রয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে। কারণ, তারা নিজেদের বাসস্থান ছাড়তে চায়নি। হ্যাঁ, তারা এখনো পর্যন্ত তেহরানেই আটকে রয়েছে। যদিও সেই সংখ্যা সীমিত। তবে তাদের আগের মতো নিরাপদে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। আর ইরানে আটকে থাকা ভারতীয়দের নিরাপত্তার কথা মাথায় রেখে গত রবিবার নির্দেশিকাও জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, যে যেখানে আছেন সেখানেই থাকুন। যতটা সম্ভব বাড়িতেই থাকুন। বাইরে বেরোনোর চেষ্টা করবেন না। আর জানালার ধারে থাকবেন না। এমনকি একাধিক হেল্পলাইন নম্বরও দেওয়া হয়।
আরও পড়ুন: খামেনির মৃত্যুর ৪ দিন পরও নীরব মোদি, নিন্দা করেনি ভারত! নেপথ্যে কী কারণ?
বলে রাকি, শুধুমাত্র ইরান নয়, বরং মধ্যপ্রাচ্যের একাধিক দেশে প্রচুর ভারতীয়রা আটকে রয়েছে। যেমন সৌদি আরব, দুবাই, বাহরাইন ইত্যাদি। আর তাদেরকেও দেশে ফেরানোর উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এমনকি ইতিমধ্যে দুবাই বিমানবন্দরে তিনটি এয়ার ইন্ডিয়ার বিমান পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। তাতে আটকে থাকা সমস্ত ভারতীয়দের দেশে ফেরানো হবে বলেই জানানো হয়েছে।
Look at this update from Iran.
The Indian Embassy has relocated Indian students to safer locations and arranged transport, food, accommodation.
But some students declined the offer and chose to stay back. If anything goes wrong, their families will blame India.
When safety is… pic.twitter.com/unPZwLdXkk
— Anshul Saxena (@AskAnshul) March 4, 2026