হোলির দিন মধ্যমগ্রামে ভয়াবহ বিস্ফোরণ, সিলিন্ডার ফেটে ভস্মীভূত একাধিক দোকান

প্রীতি পোদ্দার, কলকাতা: হোলির দুপুরে যখন সকলে আনন্দের উৎসবে মাতোয়ারা, তখন মধ্যমগ্রামে ঘটে গেল এক ভয়ংকর বিপদ (Fire Breaks Out In Madhyamgram)। রেল স্টেশনের কাছে সিলিন্ডার ফেটে ভয়াবহ আগুনে ভস্মীভূত একাধিক দোকান। প্রথমে একটি কাঠের গোলায় আগুন লাগে, তারপর একটি হোটেলে আগুন লাগে। ঘটনাস্থলে এখনও অবধি এসেছে দমকলের চারটি ইঞ্জিন। সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ট্রেন চলাচল এবং ফ্লাইওভারের ওপরেও গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে।

সিলিন্ডার ব্লাস্ট মধ্যমগ্রামে

রিপোর্ট মোতাবেক জানা গিয়েছে, আজ অর্থাৎ বুধবার দুপুরে মধ্যমগ্রাম রেল স্টেশনের কাছেই আচমকা পরপর সিলিন্ডার ব্লাস্টের ঘটনা ঘটে। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, ভয়ে চিৎকার করতে করতে ছুটতে থাকেন স্থানীয় বাসিন্দারা। কালো ধোঁয়ায় ঢেকেছে গোটা স্টেশন চত্বর। সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হলে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের চারটি ইঞ্জিন। এছাড়াও SDPO বারাসত, ডিএসপি ট্র্যাফিক-সহ পুলিশ আধিকারিকরাও এসেছেন ঘটনাস্থলে। সামনেই স্কুল থাকায় আতঙ্ক ছড়িয়েছে। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি কোনো।

ক্ষতিগ্রত একাধিক দোকান

ভরদুপুরে সিলিন্ডার ব্লাস্টের এই ঘটনার পর ছুটে আসেন আশেপাশের মানুষজন। অনেকেই জানান, একটি মিষ্টির দোকানে প্রথম আগুন লাগে। সেখান আগুন লাগার পর পর দোকানে ছড়াতে শুরু করে। মুহুর্তের মধ্যে আশেপাশে যত খাবারের দোকান আছে সবই আগুনের লেলিহান শিখায় পর পর সিলিন্ডার ফাটতে থাকে, দাউদাউ করে জ্বলতে থাকে দোকানগুলি। প্রায় ৮-১০ টি দোকান ক্ষতির মুখে পড়েছেন কীভাবে এই সিলিন্ডার ব্লাস্ট হল কিছুই বোঝা যায়নি। ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন স্থানীয় কাউন্সিলর তথা মধ্যমগ্রাম পুরসভার উপপ্রধান প্রকাশ রাহা।

আরও পড়ুন: ফ্রিতে দেখা যাবে মোহনবাগানের ম্যাচ, বড় ঘোষণা গোয়েঙ্কার

স্থানীয় কাউন্সিলর প্রকাশ রাহা বলেন, ‘এই দোকানগুলি কেন হলো, কী ভাবে হলো, তা নিয়ে বলতে গেলে আমাদের দিকেও প্রশ্ন উঠবে। এ নিয়ে আমার সন্দেহ নেই। তবে এখানে খাবারের দোকান থেকেই আগুন লেগেছে। সিলিন্ডার ফেটেছে। তাতেই এই ঘটনা। তবে সবটাই তদন্ত করা হচ্ছে।

Leave a Comment