বাড়াতে হবে পেনশন, বৃহত্তর আন্দোলনের ডাক সিনিয়র সিটিজেনদের

সৌভিক মুখার্জী, কলকাতা: পিএফ-এর আওতায় থাকা ইপিএস-৯৫ পেনশনভোগীদের ন্যূনতম পেনশন (Pension) বৃদ্ধিতে কেন্দ্র সরকারের অবস্থান দীর্ঘদিন ধরেই অনড়। তার প্রতিবাদেই আন্দোলনের পথে নামছে প্রবীণ নাগরিকরা। দীর্ঘদিন ধরেই পেনশন বাড়ানোর দাবি জানিয়ে আসছিলেন তারা। তবে তাতে কোনও রকম কাজ না হওয়ায় বিরাট পদক্ষেপের পথে হাঁটছে প্রবীণ নাগরিকরা। একাধিক কমিটি সুপারিশ করলেও এখনো পর্যন্ত কোনও রকম পদক্ষেপ নেওয়া হয়নি বলেই অভিযোগ।

আসলে সম্প্রতি বাজেট অধিবেশন চলাকালীন সংসদের প্রশ্নোত্তর পর্বে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের বক্তব্যে স্পষ্ট জানানো হয়েছে, আপাতত নূন্যতম পেনশন বৃদ্ধির বিষয়ে সরকার কোনও রকম চিন্তাভাবনা করছে না। এর পরেই আন্দোলনের ঝাঁজ বাড়ানোর জন্য দিল্লিতে বৃহত্তর বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে পেনশনভোগীদের সংগঠন।

তিনদিনের সমাবেশ দিল্লিতে

ইপিএস-৯৫ এর আওতায় পেনশনভোগীদের ভারতীয় সংগঠন ন্যাশনাল অ্যাগিটেশন কমিটি আগামী ৯ থেকে ১১ মাস দিল্লি যন্তরমন্তরে বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। সংগঠন দাবি করছে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৫০ হাজার প্রবীণ নাগরিক এই কর্মসূচিতে অংশ নেবেন। এমনকি সংগঠনের রাজ্য শাখার সভাপতি তপন দত্ত জানিয়েছেন, দিল্লির কেন্দ্রীয় সমাবেশ সফল করতে ইতিমধ্যে বিভিন্ন জেলায় ছোট ছোট সভার আয়োজন করা হয়েছে। উদ্দেশ্য একটাই, পেনশনভোগীদের সচেতনতা বাড়ানো।

এ বিষয় তিনি বলেছেন, আমরা কেন্দ্রীয় শাসকদলের প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন সাংসদদের কাছেও আমাদের দাবি বহুবারই জানিয়েছি। আর পিএফ-র কেন্দ্রীয় অছি পরিষদের সদস্যদের কাছে স্মারকলিপিও জমা দেওয়া হয়েছে। তবে প্রবীণ নাগরিকদের পক্ষে টানা তিনদিন দিল্লিতে অবস্থান করা শারীরিকভাবে কষ্টকর হলেও অনেকেই এই আন্দোলনে যোগ দিতে আগ্রহী বলে জানিয়েছেন সংগঠনের উচ্চ পদস্থ নেতারা।

আরও পড়ুন: DA মামলায় জোড়া চাপে পশ্চিমবঙ্গ সরকার

প্রসঙ্গত, সংগঠনের সচিব অমিয়কুমার দাস বানিয়েছেন, তাদের মূল দাবি হল ন্যূনতম মাসিক পেনশন ৭৫০০ হাজার টাকা করতে হবে। আর তার সঙ্গে মহার্ঘ ভাতা বা ডিএ যুক্ত করতে হবে, এবং প্রবীণ নাগরিকদের জন্য পৃথক স্বাস্থ্য সুবিধা প্রকল্প চালু করতে হবে। বর্তমানে ইপিএস-৯৫ প্রকল্পের আওতায় অত্যন্ত কম অংকের পেনশন পেয়ে থাকেন প্রবীণরা। আর এতে সংসার চালানোর কার্যত কঠিন বলে দাবি তাদের।

Leave a Comment