আজ থেকেই অ্যাকাউন্টে ঢুকবে যুবসাথীর টাকা, ধরনা মঞ্চ থেকে ঘোষণা মুখ্যমন্ত্রী মমতার

সৌভিক মুখার্জী, কলকাতা: ধর্মতলার ধরনা মঞ্চ থেকে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আজ থেকেই যুবসাথী প্রকল্পের (Banglar Yuva Sathi) টাকা বেকারদের অ্যাকাউন্টে ঢুকবে বলেই জানালেন মুখ্যমন্ত্রী। হ্যাঁ, গতকাল অর্থাৎ ৬ মার্চ থেকে এসআইআর প্রতিবাদে ধর্মতলার মেট্রো চ্যানেলে ধরনা মঞ্চে বসেছেন মুখ্যমন্ত্রী সহ তৃণমূলের শীর্ষ নেতারা। আর আজ ৭ মার্চ তিনি নিজেই ঘোষণা করলেন, আজ থেকেই যুবসাথীর টাকা অ্যাকাউন্টে ঢুকবে। ফলে ভোটের আগেই যে বেকারদের মুখে হাসি ফোটাতে ফেলেছে শাসক দল তা স্পষ্ট।

আজ থেকে যুবসাথীর টাকা

বলাই বাহুল্য, চলতি বাজেটে যুবসাথী প্রকল্পের ঘোষণা করা হয়েছিল। যেখানে জানানো হয়েছিল, মাধ্যমিক পাস করলেই বেকার যুবক-যুবতীরা প্রতি মাসে ১৫০০ টাকা করে ভাতা পাবে। তবে তার জন্য অবশ্যই ২১ থেকে ৪০ বছরের মধ্যে বয়স হতে হবে। আগে ঠিক করা হয়েছিল, ১৫ আগস্ট থেকে এই ভাতা দেওয়া হবে। কিন্তু মুখ্যমন্ত্রী পরে জানান যে, ১ এপ্রিল থেকেই অ্যাকাউন্টে টাকা ঢুকবে। কিন্তু আজ ধরনা মঞ্চ থেকে স্পষ্ট জানিয়ে দিলেন, ৭ মার্চ থেকেই যুবসাথীর টাকা ঢুকবে। এমনকি আন্তর্জাতিক মহিলা দিবসের উপহার হিসেবেই তিনি এই ঘোষণা করলেন।

আরও পড়ুন: ভোটের আগে রদবদল, ৭ IAS অফিসার সহ KMC-র কমিশনারকেও সরাল নবান্ন

এদিকে যুবসাথী আবেদনের ক্ষেত্রে বেশ কয়েকটি শর্ত বেধে দিয়েছিল রাজ্য সরকার। যার মধ্যে উল্লেখযোগ্য হল আবেদনকারীকে অবশ্যই ২১ থেকে ৪০ বছর বয়স হতে হবে। আর রাজ্য সরকারের অন্য কোনও রকম জনমুখী প্রকল্পের আওতায় থাকা যাবে না। প্রাথমিকভাবে আগামী পাঁচ বছর প্রতি মাসে এই প্রকল্পের আওতায় আবেদনকারীরা ভাতা পাবেন বলে জানানো হয়। তবে যদি তার পরেও কেউ বেকার থাকে, সেক্ষেত্রে আবার রিভিউ নিতে পারবে। সেই অনুসারী, সকলে ভেবেছিলে হয়তো ১ এপ্রিল থেকেই এই প্রকল্পের টাকা ঢুকবে। কিন্তু তার আগেই বিরাট খুশির খবর শোনালেন মমতা।

Leave a Comment