সৌভিক মুখার্জী, কলকাতা: মধ্যপ্রাচ্যের অস্থির পরিস্থিতির মধ্যে এবার বিরাট পদক্ষেপ নিল বাহরাইন (Bahrain Administration)। ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনাকে ঘিরে সোশ্যাল মিডিয়ায় ভিডিও তৈরি এবং তা ছড়িয়ে দেওয়ার অভিযোগ এবার ৬ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। আর ওই ধৃতদের মধ্যে ৫ জন পাকিস্তানী এবং ১ জন বাংলাদেশী নাগরিক বলেই জানিয়েছে বাহরাইন প্রশাসন।
সাইবার অপরাধ দফতরের নজরে ঘটনা
আসলে বাহরাইনের অ্যান্টি সাইবার ক্রাইম ডিরেক্টর এই ঘটনা তদন্ত শুরু করেছিল। তদন্তে দেখা যায় যে, অভিযুক্তরা হামলার সঙ্গে যুক্ত বিভিন্ন রকম ভিডিও রেকর্ড করে তা একাধিকবার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে। প্রশাসনের মতে, এই ধরনের ভিডিও এবং পোস্ট সাধারণ মানুষের মধ্যেই বিভ্রান্তি সৃষ্টি করে এবং অযথা আতঙ্ক ছড়ানোর সম্ভাবনা থাকে। পাশাপাশি ধৃতদের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে, তারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়েছে। যার ফলে বাহরাইনের সাধারণ নাগরিক আর সেখানে বসবাসকারী বিদেশীদের মধ্যেও ভয় এবং অনিশ্চয়তার পরিবেশ তৈরি হয়েছে। আর এই অভিযোগের ভিত্তিতেই তাদের গ্রেফতার করা হয়েছে।
এই ঘটনার পর বাহরাইন সরকার দেশবাসী এবং সেখানে বসবাসকারী বিদেশীদেরকে সতর্ক থাকার জন্য পরামর্শ দিয়েছে। আর প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে, কোনও রকম খবর বা ভিডিও শেয়ার করার আগে তা অবশ্যই যাচাই করে নিতে। আর সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, দেশের নিরাপত্তা বা আইনশৃঙ্খলা নষ্ট করতে পারে এরকম কোনও তথ্য বা ভিডিও ছড়ালে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: ১ এপ্রিল থেকে বাড়ছে FasTag অ্যানুয়াল পাসের দাম! এবার কত হবে?
বেশ কিছু বিশেষজ্ঞদের মতে, বর্তমান সময় সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দ্রুত খবর ছড়িয়ে পড়ে। কিন্তু অনেকেই সেই খবর আসল কি নকল বিশ্বাস করে না। ভুয়ো তথ্যের মাধ্যমে বিভ্রান্তি আরও ছড়ায়। তাই ভুল বা যাচাই না করা তথ্য শেয়ার করলে তা বড় ধরনের সমস্যা তৈরি করতে পারে। সেই কারণেই প্রশাসনের এই বড়সড় পদক্ষেপ।