সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১৩ মার্চ, শুক্রবার। ভোটে বিজেপির প্রার্থী, মমতার নয়া উদ্যোগ, বিদ্যাসাগর সেতু বন্ধ থাকার ঘোষণা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ১৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত করল বিজেপি
বাংলায় আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে জোড় প্রস্তুতি শুরু করেছে বিজেপি। জানা যাচ্ছে, প্রায় ১৫০টি আসনে প্রার্থী চূড়ান্ত করে ফেলেছে এই দল। আর এ নিয়ে দিল্লিতে বৈঠক করেছেন শমিক ভট্টাচার্য, শুভেন্দু অধিকারী এবং সুকান্ত মজুমদার। তালিকায় অধিকাংশ বর্তমান বিধায়কের নাম থাকতে পারে বলে অনুমান করা হচ্ছে। পাশাপাশি কিছু নতুন মুখও দেখা যেতে পারে। আর ভোট ঘোষণার পরেই প্রার্থীদের নাম প্রকাশ করা হতে পারে বলে বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী খবর। নির্বাচন এপ্রিলের মাঝামাঝিতে শুরু হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) 6G নেটওয়ার্ক সম্প্রসারণে বিরাট উদ্যোগ কেন্দ্রের
ভবিষ্যতে টেলিকম প্রযুক্তি উন্নয়নে বিরাট পদক্ষেপ নিয়েছে ভারত সরকার। দেশের 6G নেটওয়ার্ক গবেষণা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ২৭১ কোটি টাকায় ১০৪টি গবেষণা প্রকল্প অনুমোদন দিল সরকার। এই প্রকল্পগুলি টেলিকম টেকনোলজি ডেভেলপমেন্ট ফান্ডের আওতায় পরিচালিত হবে বলে জানানো হয়েছে। আর এর মাধ্যমে 6G গবেষণা, টেস্টবেড তৈরি এবং নতুন প্রযুক্তি উন্নয়নের কাজ হবে। পাশাপাশি ‘ভারত 6G ভিশন’ নথি প্রকাশ করেছে। আর সেখানে ২০২৫ থেকে ২০৩৫ পর্যন্ত ধাপে ধাপে বিভিন্ন পরিকল্পনা রয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) ব্যবসায়ীদের জন্য বিরাট ঘোষণা মুখ্যমন্ত্রীর
পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের আগে ব্যবসায়ীদের স্বার্থে বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকার ওয়েস্ট বেঙ্গল ট্রেডার্স ওয়েলফেয়ার বোর্ডস গঠন করেছে। এটি ব্যবসায়ী সংগঠন এবং সরকারের মধ্যে সমন্বয়ের একটি প্ল্যাটফর্ম হিসেবেই কাজ করবে বলে জানানো হয়েছে। এই বোর্ড বাজার পাইকারি এবং খুচরা ব্যবসায়ীদের সমস্যা সরকারকে জানিয়ে দেবে আর সমাধানে উদ্যোগ নেবে। সরকারের মতে, এতে ব্যবসায়ীদের প্রশাসনিক সমস্যা অনেকটাই দূর হবে। আর রাজ্যের অর্থনীতি আরও শক্তিশালী হয়ে উঠবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) রবিবার ১২ ঘণ্টা বন্ধ থাকবে বিদ্যাসাগর সেতু
রক্ষণাবেক্ষণের কাজের জন্য আগামী ১৫ মার্চ রবিবার ফের বিদ্যাসাগর সেতু ১২ ঘণ্টা বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ইতিমধ্যে কলকাতা পুলিশ এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। জানা যাচ্ছে, ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত কোনও রকম যানবাহন সেতু বা সংযুক্ত র্যাম্প দিয়ে যাতায়াত করতে পারবে না। স্টে কেবল, হোল্ডিং ডাউন কেবল এবং বিয়ারিং বদলের মতো গুরুত্বপূর্ণ কিছু প্রযুক্তিগত কাজের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যানবাহনগুলিকে হেস্টিংস ক্রসিং, এজেসি বোস রোড, সিজিআর রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নয়া উন্নয়ন পর্ষদ গঠন মমতার
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, মুন্ডা, কোরা, ডোম, কুম্ভকার ও সদগোপ এই পাঁচটি পিছিয়ে পড়া সম্প্রদায়ের জন্য নতুন উন্নয়ন পর্ষদ গঠন করছে রাজ্য সরকার। আর এই বোর্ডগুলির লক্ষ্য হবে সংশ্লিষ্ট সম্প্রদায়ের ভাষা, সংস্কৃতি এবং ঐতিহ্য সংরক্ষণ করে রাখা এবং শিল্প, স্বাস্থ্য থেকে শুরু করে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো। সরকার বলছে, এতে আর্থ সামাজিক উন্নয়ন আরও গতি পাবে। রাজনৈতিক মহলের একাংশের দাবি, নির্বাচনের আগে এই ঘোষণা ভোটের সমীকরণকে পাল্টে দিতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরনগর থেকে স্পেশাল ট্রেন
পূর্বরেল মতুয়া মেলা উপলক্ষে ঠাকুরনগর স্টেশন থেকে কাঠগোদাম রেলওয়ে স্টেশন পর্যন্ত বিশেষ এক্সপ্রেস ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল। আর এই ট্রেনটি ১৫ মার্চ কাঠগোদাম থেকে ছেড়ে ১৬ মার্চ ঠাকুরনগর স্টেশনে পৌঁছবে। পরে ১৮ মার্চ সকাল ১০:২০ তে ঠাকুরনগর থেকে ছেড়ে ১৯ মার্চ কাঠগোদাম পৌঁছবে। আর দমদম, নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, মালদা, কাটিহার, গোরক্ষপুর সহ একাধিক স্টেশনে ট্রেনটি থামবে বলে পূর্ব রেলের তরফ থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) একধাক্কায় তলানিতে ঠেকল ডিমের দাম
দেশের বিভিন্ন রাজ্যে ডিমের দাম হঠাৎ করে অনেকটাই কমে গিয়েছে। আগে যেখানে প্রতিটি ডিম ৮ থেকে ৯ টাকায় বিক্রি হতো, এখন তা নেমে গিয়েছে মাত্র ৩.৫০ থেকে ৫ টাকায়। ব্যবসায়ীদের মতে, ইরান-ইজরায়েল যুদ্ধের কারণে উপসাগরীয় দেশের ডিম রফতানি বন্ধ হয়ে গিয়েছে। তার জন্যই এই দরপতন। ফলে অতিরিক্ত উৎপাদিত ডিম দেশে থেকেই যাচ্ছে। এছাড়াও রমজান মাস উপলক্ষে চাহিদা কমা এবং আবহাওয়ার পরিবর্তনের কারণে বিক্রি অনেকটাই কমেছে। তাই কর্ণাটক, তেলেঙ্গানা এবং অন্ধপ্রদেশের ডিমের দাম তলানিতে ঠেকেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) বিধানসভা নির্বাচনে নিরাপত্তা জোরদার করতে বড় পদক্ষেপ কমিশনের
আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে নিরাপত্তা আরও জোরদার করার জন্য বিরাট পদক্ষেপ নিচ্ছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, এবার জেনারেল অবজারভার, পুলিশ অবজারভার এবং এক্সপেন্ডিচার অবজারভারের সংখ্যা বাড়ানো হচ্ছে। আর প্রতিটি বিধানসভা কেন্দ্রের জন্য আলাদা পুলিশ অবজারভার নিয়োগ করার পরিকল্পনাও করা হয়েছে। ইতিমধ্যেই ২৯৪টি আসনের জন্য রিটার্নিং অফিসার নিয়োগ করা হয়েছে। আর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, শান্তিপূর্ণ ভোট নিশ্চিত করার জন্য এই পদক্ষেপ। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) হাওড়াগামী বহু ট্রেনের নম্বর, বিভাগ বদলাচ্ছে রেল
যাত্রীদের সুবিধার জন্য ভারতীয় রেল এপ্রিল ২০২৬ থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ট্রেনের নম্বর এবং শ্রেণীবিভাগ পরিবর্তনের সিদ্ধান্ত নিল। হাওড়া স্টেশনে থেকে সংযুক্ত কিছু সুপারফাস্ট ট্রেনকে মেল ও এক্সপ্রেসে রূপান্তর করা হবে। যার মধ্যে হাওড়া–দেহরাদুন, হাওড়া–জম্মু তাওয়ী, হাওড়া–প্রয়াগরাজ রামবাগ এবং হাওড়া–কালকা রুটের ট্রেন রয়েছে। আর নতুন নিয়ম অনুযায়ী ১২৩২৭, ১২৩২৮, ১২৩৩১, ১২৩৩৩ ও ১২৩১১ সহ একাধিক ট্রেনের নম্বর ১৩০৩৫ থেকে ১৩০৫২ সিরিজের মধ্যে পরিবর্তন করে দেওয়া হবে। যাত্রীদের ভ্রমণের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই সিদ্ধান্ত। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) নশিপুর হল্ট স্টেশন নিয়ে নয়া উদ্যোগ রেলের
পূর্ব রেল মুর্শিদাবাদের নশিপুর হল্ট স্টেশনের শিলান্যাস করছে, যা এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল। কৃষ্ণনগর-লালগোলা সেকশনে এই নতুন স্টেশনটি তৈরি হলে আজিমগঞ্জ এবং নশিপুরের মধ্যে যাতায়াত আরও সহজ হয়ে যাবে। আগে যাত্রীদের নৌকা বা ফেরির উপর নির্ভর করে এখান থেকে পারাপার করতে হতো। কিন্তু নতুন স্টেশন চালু হলে হাওড়া ও শিয়ালদা ডিভিশনের সঙ্গে সরাসরি যোগাযোগ তৈরি হবে। আর এতে যাত্রীদের দুর্ভোগ অনেকটাই কমবে। পাশাপাশি কৃষিজ পণ্য পরিবহন আরও দ্রুত হবে আর বাণিজ্যে গতি আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন