নন্দীগ্রামে পবিত্র, ভবানিপুরে মমতা! ২৯১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল TMC

সৌভিক মুখার্জী, কলকাতা: মাস গড়ালেই বিধানসভা নির্বাচন বাংলায়। গতকাল বিজেপি এবং বামফ্রন্ট তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। আর সেই তালে তাল মিলিয়ে আজ রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেস ২৯১ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করল (TMC Candidate List)। একদিকে ভবানীপুরে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে নন্দীগ্রামেও রয়েছে চমক। কারণ, সেখানেও লড়ছেন শুভেন্দু। আবার সেই জ্যোতিপ্রিয় মল্লিককেই হাবড়ার তৃণমূল কংগ্রেস প্রার্থী করা হল। কোন আসনে কাকে প্রার্থী করল শাসকদল? জানুন।

তৃণমূল কংগ্রেসের প্রার্থী ঘোষণা

শাসকদল এবার রাজ্যের মোট ২৯৪টি আসনে তাদের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। প্রত্যেকটি বিধানসভা অনুযায়ী প্রার্থী তালিকা নিচে তুলে ধরা হল—

  • হাবড়া- জ্যোতিপ্রিয় মল্লিক
  • অশোকনগর-নারায়ণ গোস্বামী
  • ভাটপাড়া- অমিত গুপ্তা
  • নোয়াপাড়া- তৃণাঙ্কুর ভট্টাচার্য
  • বরানগর-মদন মিত্র
  • রাজারহাট-নিউটাউন- তাপস চট্টোপাধ্যায়
  • শীতলকুচি- হরিহর দাস
  • শিলিগুড়ি – গৌতম দেব
  • ডোমকল- হুমায়ুন কবীর
  • করিমপুর- সোহম
  • সাগরদিঘি – বাইরন বিশ্বাস
  • মেখলিগঞ্জ- পরেশ অধিকারী
  • রায়গঞ্জ-কৃষ্ণ কল্যাণী
  • চাঁচল-মালদা- প্রসূন বন্দ্যোপাধ্যায়
  • কান্দি- অপূর্ব সরকার
  • মালদা- লিপিকা বর্মণ ঘোষ
  • মোথাবাড়ি- মহম্মদ নজরুল ইসলাম
  • দিনহাটা- উদয়ন গুহ
  • নাটাবাড়ি- শৈলেন বর্মা
  • কুমারগঞ্জ- রাজীব তিরকে
  • কোচবিহার উত্তর- পার্থপ্রতিম রায়
  • আলিপুরদুয়ার- সুমন কাঞ্জিলাল
  • মাথাভাঙা- সাধু বর্মন

Leave a Comment