স্বাস্থ্য, মহিলা, কর্মসংস্থান—তৃণমূলের ইস্তেহারে বড় চমক আনতে চলেছেন মমতা

প্রীতি পোদ্দার, কলকাতা: হাতে সময় খুব কম, তাই বিধানসভা ভোটের (West Bengal Election 2026) নির্ঘণ্ট, প্রার্থীর নাম ঘোষণা হতেই বিভিন্ন ইস্যুকে সামনে রেখে দিন রাত ভোট প্রচার করে চলেছে বিভিন্ন রাজনৈতিক দল। অন্যদিকে মুখ্যমন্ত্রীর সিংহাসন চতুর্থবার দখল করার জন্য মরিয়া হয়ে উঠেছে তৃণমূল (Trinamool Congress)। তাই অন্তর্বর্তী বাজেট পেশ করার সময় নানা চমক এনেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর এবার শীঘ্রই ইস্তাহার (TMC Manifesto) প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। মহিলাদের নানা সুবিধা দেওয়ার পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থায় আনা হতে চলেছে একাধিক চমক।

তৃণমূলের ইস্তেহারে থাকবে একাধিক চমক

রিপোর্ট মোতাবেক ২৬ এর বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করতে চলেছে তৃণমূল কংগ্রেস। শোনা যাচ্ছে আজ বিকেলেই প্রকাশিত হবে। এক বিশেষ নির্বাচনী স্লোগান নিয়ে আসা হয়েছে, আর সেটি হল ‘যে লড়ছে সবার ডাকে, সেই জেতাবে বাংলা মাকে’। শোনা যাচ্ছে বেশ কিছু সামাজিক উন্নয়নের পাশাপাশি মহিলাদের জন্য একাধিক চমক রাখা হচ্ছে। কর্মসংস্থানের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার পাশাপাশি শিল্পায়নের নতুন দিশা দেখাতে চলেছে তৃণমূলের এই ইস্তেহার। মহিলাদের উন্নয়ন ও সুরক্ষায় বিশেষ জোর দিতে চলেছে শাসকদল। এছাড়াও SC-ST সম্প্রদায়ের উন্নয়নে আরও জোর যেমন দেওয়া হবে ঠিক তেমনই স্বাস্থ্য ক্ষেত্রে বিশেষ চমক থাকতে পারে ইস্তেহারে।

টার্গেট করা হচ্ছে সাধারণের নিত্যদিনের কাজকে

তৃণমূল কংগ্রেসের আগামী ৫ বছরের কাজের পরিকল্পনায় বাঙালি অস্মিতা রক্ষায় জোর দিতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, ২০২১-এর ইস্তাহারে দুয়ারে রেশন, মা ক্যান্টিন বেশ সাড়া ফেলে দিয়েছিল বঙ্গবাসীদের মনে। তাই এবারের ইস্তাহারেও সাধারণ মানুষের কাজগুলি যেগুলি নিত্যদিনের যোগ থাকবে তার উপর জোর দিতে চলেছে। এদিকে গত রবিবার ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরোহিত এবং মোয়াজ্জিনদের ভাতা ১৫০০ টাকা থেকে বাড়িয়ে ২০০০ টাকা করে দিয়েছিল, যা নিয়ে রাজনৈতিক মহলে বেশ চর্চা শুরু হয়েছিল, এখন দেখার ইস্তেহারে কী কী চমক অপেক্ষা করছে।

আরও পড়ুন: ‘জনসংগ্রাম মঞ্চ’ নিয়ে ভোটে রাজন্যা, লড়বেন দুই হেভিওয়েট কেন্দ্র থেকে

প্রসঙ্গত, নির্বাচনের আবহে যেকোনও রাজনৈতিক দলের কাছে নির্বাচনী ইস্তাহার খুবই গুরুত্বপূর্ণ। আসলে এই ইস্তেহার হল যদি কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসে, তাহলে সেই দল আগামী পাঁচ বছর কী কী কাজ করবে, ইস্তাহারে তা তুলে ধরে এনে জনগণের সামনে। বিজেপি ইতিমধ্যে ইস্তেহার প্রকাশ করেছে, এখন নজর তৃণমূলের দিকে।

Leave a Comment