যুদ্ধের কারণে এবার বাড়ছে বিয়ারের দাম, কতটা?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব পড়ছে গোটা বিশ্বের কোণায় কোণায়। জ্বালানির দাম বৃদ্ধির পর এবার সূরাপ্রেমীদের জন্য আসতে চলেছে খারাপ খবর (Beer Price Hike)। জানা যাচ্ছে, সরবরাহে ঘাটতি থাকায় এবার ভারতের বাজারে অনেকটাই বাড়তে পারে বিয়ারের দাম। কার্লসবার্গ, হ্যানিকেনের মতো বিভিন্ন আন্তর্জাতিক বিয়ার সংস্থা ইতিমধ্যেই ভারতে এই বিশেষ পানীয়টির সরবরাহের সমস্যার কথা উল্লেখ করেছে। সেই সাথে বিয়ারের দাম যে অনেকটাই বাড়তে পারে তারও সতর্কতা দিয়েছে তারা। তবে ঠিক কতটা দাম বাড়বে সে বিষয়ে কোনও তথ্য মেলেনি।

ঠিক কোন কারণে বাড়তে চলেছে বিয়ারের দাম?

প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুদ্ধের কারণে গোটা বিশ্বে দেখা দিয়েছে জ্বালানির হাহাকার। সেই কারণেই যুদ্ধের মাঝে প্রাকৃতিক গ্যাস সহ অন্যান্য জ্বালানির সরবরাহ ব্যাহত হওয়ার কারণে কাচের বোতল তৈরির চুল্লি গুলি ধীরে ধীরে বন্ধ হয়ে যাচ্ছে। যার সরাসরি প্রভাব পড়তে চলেছে বিয়ারের দামে। যদিও ইতিমধ্যেই বোতলের দাম 20 শতাংশ পর্যন্ত বেড়েছে। পর্যাপ্ত পণ্য না থাকার কারণে বিয়ারের ক্যান তৈরির অ্যালুমিনিয়াম আমদানি প্রভাবিত হয়েছে। এক কথায় বলা যায়, যুদ্ধের কারণে বিয়ারের প্যাকেজিং সহ অন্যান্য সমস্ত বিষয় নিয়ে বিপদে সংস্থাগুলি।

এছাড়াও বিভিন্ন আন্তর্জাতিক বিয়ার সংস্থা গুলি দাবি করছে, পরিবহন ছাড়াও বিয়ারের প্যাকেজিং করতে প্রচুর টাকা খরচ হচ্ছে তাদের। এমনকি বিয়ারের বোতলে যে কাগজ লাগানো থাকে সেই কাগজের কার্টেনের দামও দুই গুণ বেড়ে গিয়েছে। সেই সাথে লেবেল এমনকি ওপরের ছিপি তৈরির উপকরণের দাম বাড়ছে। সবমিলিয়ে বলাই যায়, পানীয় নিয়ে সমস্যা না থাকলেও বিয়ারের প্যাকেজিং থেকে শুরু করে অন্যান্য আনুষাঙ্গিক উপকরণের দাম বাড়ায় স্বাভাবিকভাবেই বাড়তে চলেছে সূরাপ্রেমীদের এই বিশেষ পানীয়টির দামও।

অবশ্যই পড়ুন: আর লাগবে না সেট-টপ বক্স! আসছে স্যাটেলাইট টিউনার, তার জুড়েই দেখা যাবে ফ্রি চ্যানেল

উল্লেখ্য, ইতিমধ্যেই ইরানের সাথে যুদ্ধ সমাপ্তির ইঙ্গিত দিয়ে দিয়েছেন আমেরিকা। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইতোমধ্যেই পশ্চিম এশিয়ার এই দেশকে 15 দফা শান্তি পরিকল্পনা দিয়েছে। এখন দেখার আমেরিকার কথা মেনে শেষ পর্যন্ত যুদ্ধ দেখে আয়াতুল্লাহ আলি খামেনির দেশ পিছু হটে কিনা।

Leave a Comment