মায়ের কৃপায় জীবনের অন্ধকার দূর হবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৮ মার্চ

সৌভিক মুখার্জী, তারাপীঠ: আজ ২৮ মার্চ, শনিবার। আজকের রাশিফল (Daily Horoscope) দেখেই শুরু করুন দিনটি। পঞ্জিকা বলছে আজ চন্দ্র কর্কট রাশিতে এবং সূর্য মীন রাশিতে বিরাজ করছে। এদিকে আজ পুষ্যা এবং অশ্লেষা নক্ষত্রের প্রভাব পড়বে। দশমী তিথির বিশেষ দিনটিতে সুকর্মা এবং ধৃতি যোগ বিরাজ করবে। আজ সূর্যোদয় হবে সকাল ৬:১৬ মিনিটে এবং সূর্যাস্ত যাবে সন্ধ্যা ৬:৩৭ মিনিটে।

জ্যোতিষীরা বলছে, যেহেতু আজ শনিবার, তাই মা কালীর কৃপা বর্ষিত হবে কিছু রাশির জাতক জাতিকাদের উপর। কিন্তু কিছু রাশির জন্য আজকের দিনটি খুব একটা ভালো যাবে না। কোন কোন রাশি তা জানতে হলে অবশ্যই পড়ুন দৈনিক রাশিফল। প্রতিদিনের রাশিফল (Ajker Rashifal) ঠিক একদিন আগে পাওয়ার জন্য আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকুন।

মেষ রাশির আজকের রাশিফল: আজ কোনও বন্ধু আপনার ধৈর্য এবং বোধশক্তির পরীক্ষা নিতে পারে। নিজের মূল্যবোধ এর সঙ্গে মোটেও আপোস করবেন না। আজ নিজের জন্য টাকা জমানানোর ইচ্ছা পূরণ হবে। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায়ীদের জন্য দিনটি ইতিবাচক। আজ আপনি আপনার প্রিয়জনকে ক্যান্ডি বা চকলেট উপহার দিতে পারেন। রাতে আপনার পরিবারের থেকে দূরে বারান্দায় বা পার্কে হাঁটতে পছন্দ করবেন। জীবনসঙ্গী আপনাকে খুশি করার চেষ্টা করতে পারে।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুন্দর করার জন্য হাসপাতালে রোগীদেরকে সাহায্য করার চেষ্টা করুন।

বৃষ রাশি: আজ আপনি দীর্ঘদিনের ক্লান্তি বা মানসিক চাপ থেকে অনেকটাই মুক্তি পেতে পারেন। সমস্যাগুলোকে স্থায়ীভাবে দূর করার জন্য জীবনযাত্রাতে পরিবর্তন আনতে হবে। বিনিয়োগ উপকারে আসতে পারে। আজ আপনি এটি উপলব্ধি করবেন। কারণ, পুরনো বিনিয়োগ থেকে লাভবান হতে পারবেন। পরিবার এবং দাম্পত্য জীবনের দিক থেকে আজকের দিনটি খুব একটা ভালো নয়। আজ আপনি দীর্ঘ ভ্রমণে যেতে পারেন। জীবনে ভালবাসার অভাব অনুভব করতে পারেন।

প্রতিকার: পারিবারিক জীবনকে সুষ্ঠু রাখার জন্য প্রবাহমান জলে ছিদ্রযুক্ত পিতলের মুদ্রা ভাসিয়ে দেওয়ার চেষ্টা করুন।

মিথুন রাশি: আজ আপনার রস্যবোধ অন্য কাউকে ক্ষমতা বিকাশ অনুপ্রাণিত করতে পারে। আজ জীবনে অর্থের গুরুত্ব যারা বোঝেন না, তাদেরকে সমস্যায় পড়তে হতে পারে। আত্মীয়দের সমর্থন মানসিক চাপ কমবে। প্রেমে হতাশার সম্মুখীন হতে পারেন। দিনের শেষের দিকে পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইবেন। কিন্তু আপনার কাছের কারো সঙ্গে তর্ক হতে পারে, যা আপনার মেজাজকে খারাপ করে দেবে। একে অপরের সঙ্গে সময় কাটানো অপরিহার্য। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি একদমই ভালো নয়। স্বাস্থ্য সম্পূর্ণ ভালো থাকবে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে স্নানের আগে নাভিতে তেল লাগান এবং সারা শরীরের তেল মেখে স্নান করার চেষ্টা করুন।

কর্কট রাশি: আজ আপনার চারপাশের মানুষদের সমর্থন আপনাকে আনন্দিত করতে পারে। সন্ধ্যাবেলা আপনার অর্থ লাভের সম্ভাবনা রয়েছে। একে অপরের দৃষ্টিভঙ্গি বোঝার মাধ্যমে ব্যক্তিগত সমস্যা সমাধান হবে। আজ আপনি প্রেমে পড়ার অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে। বিবাহিতদের জন্য দিনটি ইতিবাচক। সুন্দর সন্ধ্যার পরিকল্পনা করতে পারেন। সবার থেকে দূরে কোথাও চলে যাওয়ার কথা ভাবতে পারেন। দাম্পত্য জীবনে কোনও রকম সমস্যা হবে না।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালো রাখার জন্য রাতে উত্তর-পশ্চিম দিকে শূন্য ওয়াটের বাল্ব জানানোর চেষ্টা করুন।

সিংহ রাশি: আজ অলসতা এবং শক্তির অভাব আপনার শরীরের জন্য ক্ষতি করতে পারে। সৃজনশীল কাজে নিজেকে ব্যস্ত রাখতে হবে। অসুস্থতার বিরুদ্ধে লড়াই করতে হবে। যারা অপ্রয়োজনীয় অর্থ ব্যয় করেছেন, তাদের অর্থের গুরুত্ব বোঝা উচিত। নাহলে অর্থের প্রয়োজন পড়বে। কিন্তু হাতে অর্থ থাকবে না। বিবাদ মতবিরোধ বা অন্যদের মধ্যে আপনার নিজের দোষ খুঁজে বের করার প্রবণ থেকে দূর করতে হবে। দীর্ঘদিনের দ্বন্দ্ব সমাধান করা উচিত। দাম্পত্য জীবনে সমস্যার সম্মুখীন হতে পারে।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে ভুলবশত নপুংশুকদের অপমান করবেন না এবং নিজের সমর্থ্য অনুযায়ী তাদেরকে দান করার চেষ্টা করুন।

কন্যা রাশি: আজ আপনারা আশা সুগন্ধির মতো আচরণ করবে। বিনিয়োগ করলে ভালো ফলাফল আসতে পারে। কিন্তু বুদ্ধ দিয়ে বিনিয়োগ করতে হবে। আজ আপনার জীবনে পরিবারের সদস্যদের বিশেষ গুরুত্ব থাকতে পারে। প্রিয়জনের সঙ্গে সব সময় ভালো ব্যবহার করা উচিত। ভ্রমণ আপনাকে নতুন জায়গায় নিয়ে যাবে এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে পরিচয় করিয়ে দিতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই। পরিবারে সুখ শান্তি বজায় থাকবে। কিন্তু দাম্পত্য জীবনে স্ত্রীর সঙ্গে ঝামেলা হতে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে উন্নত করতে হলে আজ সাদাকালো কাপড়ে পাঁচটি লোহার পেরেক এবং চুন জড়িয়ে তার উপর জল ঢেলে দেওয়ার চেষ্টা করুন।

তুলা রাশি: আঘাত ফেরানোর জন্য সাবধানে বসার চেষ্টা করুন। আর্থিক দিক থেকে আজকের দিনটি সম্পূর্ণ ভালো থাকবে। কিন্তু টাকা অপচয় করবেন না। ধৈর্যের অভাব দেখা দিতে পারে। অল্পতেই আপনি রেগে যেতে পারেন। আজ প্রেমের সম্পর্কগুলি খুব একটা আশানুরূপ হবে না। দাম্পত্য জীবনে আজ সুখ শান্তি বজায় থাকবে না। স্বাস্থ্যের দিকে আজ একটু নজর দেওয়া প্রয়োজন। তবে আর্থিক দিক থেকে দিনটি খুবই ভালো যাবে। ব্যবসায়ীদের জন্যও দিনটি ইতিবাচক। আজ আপনার জীবনের নানা ঘটনা নিয়ে মানুষের সঙ্গে দীর্ঘক্ষণ ফোনে কথা বলতে পারেন।

প্রতিকার: প্রেমের জীবনকে ভালো করার জন্য ইস্ত্রী করতে যে কোনও ধোপাকে কাঁচা কয়লা দান করার চেষ্টা করুন।

বৃশ্চিক রাশি: মানসিকভাবে এবং শারীরিকভাবে ক্লান্ত বোধ করতে পারেন। সামান্য বিশ্রাম এবং পুষ্টিকর খাবার আজ আপনার শক্তি বজায় রাখতে সাহায্য করবে। ব্যবসায় লাভের সম্মুখীন হতে পারেন। আজ আপনি সখ পূরণে পরিবারের সদস্যদের সাহায্য করতে হবে। বন্ধুদের সঙ্গে সতর্কতার সাথে কথা বলা উচিত। নাহলে বন্ধুত্বে ফাটল ধরতে পারে। আজ দূর থেকে কোনও সুসংবাদ পেতে পারেন। কোনও অপরিচিত ব্যক্তি আপনার এবং আপনার জীবনসঙ্গীর মধ্যে ঝগড়ার কারণ হয়ে দাঁড়াতে পারে। আর্থিক দিক থেকে দিনটি সচ্ছল যাবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করার জন্য কোনও ভিক্ষুক বা প্রতিবন্ধী ব্যক্তিকে খাওয়ানোর চেষ্টা করুন।

ধনু রাশি: আজ আপনি খেলাধুলায় অংশ নিতে পারেন, যা আপনাকে সুস্থ রাখবে। ভাই কিংবা বোনের সাহায্যে আর্থিক লাভের সম্ভাবনা রয়েছে। প্রিয়জনদের সঙ্গে এমন কোনও বিষয় উত্থাপন করা থেকে এড়িয়ে চলুন, যা তাদের মন খারাপ করতে পারে। আজ আপনি ভিন্ন ধরনের প্রেমের অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। সময় মতো কাজ শেষ করে তাড়াতাড়ি বাড়ি ফেরা আপনার জন্যই সবথেকে ভালো হবে। নাহলে পরিবারর ঝামেলার সম্ভাবনা রয়েছে। জীবনসঙ্গীকে সন্দেহ করলে আজ দাম্পত্য জীবনে নেতিবাচক প্রভাব পড়বে।

প্রতিকার: পারিবারিক জীবনকে ভালোভাবে চালানোর জন্য মদ্যপান সম্পূর্ণভাবে ছেড়ে দেওয়ার চেষ্টা করুন।

মকর রাশি: আজ চোখের রোগীদের দূষিত এলাকা এড়িয়ে চলা উচিত। কারণ, ধোয়া চোখের আরও ক্ষতি করতে পারে। সম্ভব হলে তীব্র সূর্যালোক এড়িয়ে চলার চেষ্টা করতে হবে। কোনও পার্টিতে আপনার এমন কারো সঙ্গে দেখা হতে পারে যে আপনার আর্থিক অবস্থা শক্তিশালী করার বিষয়ে পরামর্শ দেবে। পরিবারের সদস্যদের সঙ্গে ভালো আচরণ করলে আজ আপনারই ভালো হবে। আজ আপনি আপনার সঙ্গীর সাথে জীবনের সমস্যা করে ভাগ করে নিতে চাইবেন। কিন্তু তারা নিজেদের সমস্যাগুলি বলে আপনাকে আরও সমস্যায় ফেলবে।

প্রতিকার: স্বাস্থ্যের উন্নতি করতে হলে তামার বালা পরার চেষ্টা করুন।

কুম্ভ রাশি: আজ দাতব্য কাজ আপনাকে মানসিক শান্তি দিতে পারে। আর্থিক অবস্থার উন্নতি নিশ্চিত। কিন্তু খরচ বাড়বে। যোগাযোগ দক্ষতার জন্য আজকের দিনটি খুবই ভালো। জীবনে ব্যস্ততার মুখোমুখি হতে হলে প্রিয়জনের সঙ্গে কিছুক্ষণের জন্য ভুলে যেতে হবে। অপরিচিতদের সঙ্গে কথা বলার জন্য আজ দিনটি ভালো। কিন্তু তার বিশ্বাসযোগ্যতা যাচাই করে নেওয়া উচিত। পরিবারে কোনও রকম সমস্যা হবে না। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি সম্পূর্ণ ভালো যাবে। সঙ্গী যদি খাওয়া-দাওয়ায় অতিরিক্ত আসক্ত হয়, তাহলে তার স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে।

প্রতিকার: প্রেমের সম্পর্ককে ভালো রাখার জন্য দরিদ্র ছাত্রছাত্রীদের পড়াশোনায় সাহায্য করুন। এতে বুধগ্রহ প্রসন্ন হবে।

মীন রাশি: আজ আনন্দ, ভ্রমণ এবং সামাজিক সমাবেশ আপনাকে সুখি রাখতে সাহায্য করবে। চাকরিজীবীদের অনেক টাকার প্রয়োজন পড়বে। কিন্তু অতীতের খরচের কারণে তাদের কাছে পর্যাপ্ত পরিমাণে টাকা থাকবে না। পুরনো পরিচিতদের সঙ্গে দেখা করা এবং পুরনো সম্পর্কগুলোকে ভালো করার জন্য দিনটি খুবই ইতিবাচক। স্বপ্নের মেয়ের সঙ্গে দেখা হতে পারে। স্বাস্থ্য নিয়ে কোনওরকম চিন্তা করার দরকার নেই। পরিবার এবং দাম্পত্য জীবনে কোনও সমস্যা হবে না। আজ কোনও ইতিবাচক অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

প্রতিকার: আর্থিক অবস্থাকে উন্নতি করতে হলে কপালে সাদা চন্দনের তিলক লাগানোর চেষ্টা করুন।

প্রতিদিন সকালে দৈনিক রাশিফলের আপডেট পেতে অবশ্যই গুগল করুন- India Hood Rashifal

Leave a Comment