বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রত্যাশা মতোই 2026 টি-টোয়েন্টি বিশ্বকাপ ঘরে তুলেছে ভারত (India)। এখন অপেক্ষা 2027 ওয়ানডে বিশ্বকাপের (2027 ODI World Cup)। বহুদিন এই আসরে ট্রফি জেতেনি ভারতীয় দল। ফলে, এবছর সেই অপ্রাপ্তি ঘোঁচাতেই হবে টিম ইন্ডিয়াকে। আর সেজন্যেই এখন থেকে নিজেদের পুরোপুরি প্রস্তুত করছেন ভারতীয় ক্রিকেটাররা। একদিনের বিশ্বকাপে সুযোগ পেতে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বড় অস্ত্র। এখানে নিজেদের প্রমাণ করতে পারলেই আসন্ন বিশ্বকাপে সুযোগ পাওয়া অনেকটাই সহজ হবে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের পক্ষে। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, আসন্ন ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে লড়াই করছেন তিন প্লেয়ার।
ওয়ানডে বিশ্বকাপে জায়গা পাওয়ার জন্য লড়ছেন এই 3 প্লেয়ার
প্রথম প্লেয়ার
এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখা গেলেও বহুদিন ভারতের একদিনের দলে নেই হার্দিক পান্ডিয়া। শেষবারের মতো চোটের কারণে ওয়ানডে টুর্নামেন্ট মিস করেছিলেন তিনি। এই মুহূর্তে IPL নিয়ে ব্যস্ত রয়েছেন হার্দিক। যদিও অনেকেই মনে করছেন, আসন্ন ওয়ানডে বিশ্বকাপের দলে হার্দিক পান্ডিয়ার জায়গা হওয়াটা নির্ভর করছে তাঁর চোট যন্ত্রণার উপর। অর্থাৎ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ এবং তারপর গোটা বছর জুড়ে অন্যান্য সিরিজ খেলে হার্দিক যদি চোট না পান তবেই বিশ্বকাপের দলে জায়গা পেতে পারেন তিনি। যদিও এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ হার্দিকের কাছে বড় মঞ্চ হতে চলেছে। এখানে নিজেকে মেলে ধরতে পারলেই হয়তো বিশ্বকাপের দলে ডাক পাবেন তিনি।
দ্বিতীয় প্লেয়ার
টি-টোয়েন্টি দলে নিয়মিত না হলেও বর্তমানে ওয়ানডেতে নিজের জায়গা করে নিয়েছেন নীতিশ কুমার রেড্ডি। তবে আসন্ন একদিনের বিশ্বকাপের দলে নিজেকে দেখতে হলে এখন থেকেই নিজের ক্ষমতা প্রদর্শন করতে হবে এই ভারতীয় ক্রিকেটারকে। এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ব্যাট এবং বল উভয় ক্ষেত্রে ক্ষমতা দেখিয়ে টিম ম্যানেজমেন্ট এর নজরে আসতে হবে নীতিশকে। কাজেই বিশ্বকাপের দলে জায়গা পাওয়ার জন্য লড়াই করবেন রেড্ডি।
অবশ্যই পড়ুন: জোড়া ঘূর্ণাবর্তে শিলাবৃষ্টি, কালবৈশাখী দক্ষিণবঙ্গের ৭ জেলায়, আজকের আবহাওয়া
তৃতীয় প্লেয়ার
এই মুহূর্তে টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ প্লেয়ার শিবম দুবে। এবারের বিশ্বকাপেও যথাসাধ্য দলকে এগিয়ে রাখার চেষ্টা করেছেন তিনি। তবে একদিনের বিশ্বকাপে সুযোগ পেতে হলে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকেই নিজেকে প্রমাণ করতে হবে দুবেকে। এই আসরে নিজেকে প্রমাণ করতে পারলেই পরবর্তী ওয়ানডে সিরিজ গুলিতে জায়গা হবে তাঁর। সেইসব পরীক্ষায় উত্তীর্ণ হলে তবেই শিবমকে একদিনের বিশ্বকাপের দলে জায়গা দেওয়ার কথা বিবেচনা করবে ভারতীয় ক্রিকেট বোর্ড।