পেট্রোল, ডিজেলের উপর ১০ টাকা করে শুল্ক কমাল সরকার, কমতে পারে দাম

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিম এশিয়ায় চলমার যুদ্ধের মাঝেই বিরাট সিদ্ধান্ত নিল ভারত সরকার। আর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পেট্রোল ও ডিজেল সংক্রান্ত (Petrol-Diesel Excise Duty)। একদিকে যখন এলপিজি থেকে শুরু করে নানা নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়ছে, তখন এবার সরকার পেট্রোল ও ডিজেলের ওপর বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক (Excise Duty) কমিয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। এক ধাক্কায় টাকার পরিমাণ অনেকটাই কমানো হয়েছে বলে খবর। চলুন বিশদে জেনে নেবেন।

দাম কমবে পেট্রোল-ডিজেলের?

রিপোর্ট অনুযায়ী, পেট্রোলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১৩ টাকা থেকে কমিয়ে ৩ টাকা করা হয়েছে। ডিজেলের ওপর আবগারি শুল্ক প্রতি লিটারে ১০ টাকা থেকে কমিয়ে শূন্য করা হয়েছে। সরকারের এই পদক্ষেপে দেশে পেট্রোল ও ডিজেলের দাম কমবে বলে আশা করা হচ্ছে। এছাড়াও, সরকার এভিয়েশন টারবাইন ফুয়েল (ETF)-এর জন্য একটি নতুন শুল্ক কাঠামো চালু করেছে। এই পরিবর্তনগুলির অংশ হিসাবে, এখন এটিএফ-এর ওপর প্রতি লিটারে ৫০ টাকা বিশেষ অতিরিক্ত আবগারি শুল্ক আরোপ করা হয়েছে, যা ছাড়ের মাধ্যমে আংশিকভাবে সমন্বয় করা হয়েছে। এর ফলে নির্দিষ্ট বিধানের অধীনে কার্যকর শুল্ক প্রতি লিটারে প্রায় ২৯.৫ টাকায় নেমে এসেছে।

সরকার কেন আবগারি শুল্ক কমাল?

ইরান ও ইজরায়েলের মধ্যে যুদ্ধ চলছে। এদিকে চলমান সংঘাতের প্রভাব বিশেষ করে ভারত সহ অন্যান্য বহু দেশে পড়েছে। তেহরানের হরমুজ প্রণালী বন্ধ হওয়া কারণে সৃষ্ট গভীরতর বৈশ্বিক জ্বালানি সংকটের সৃষ্টি হয়েছে। তবে এহেন পরিস্থিতিতে সরকারের পেট্রোল ও ডিজেলের ওপর আবগারি শুল্ক কমানোর সিদ্ধান্তে অবাক সকলে। হরমুজ প্রণালী একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পথ, যেখান দিয়ে বিশ্বের অপরিশোধিত তেল ও গ্যাস সরবরাহের প্রায় এক-পঞ্চমাংশ, অর্থাৎ দৈনিক আনুমানিক ২০-২৫ মিলিয়ন ব্যারেল, চলাচল করে।

আরও পড়ুনঃ ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে সুযোগ পেতে লড়াই টিম ইন্ডিয়ার ৩ প্লেয়ারের

এই সংঘাতের আগে, ভারত তার মোট অপরিশোধিত তেল আমদানির প্রায় ১২-১৫% এই গুরুত্বপূর্ণ করিডোর দিয়ে পেত। আশা করা হচ্ছে, এই উল্লেখযোগ্য হ্রাসের ফলে তেল বিপণনকারী সংস্থাগুলোর (ওএমসি) ওপর খরচের চাপ কমবে এবং ভূ-রাজনৈতিক উত্তেজনার কারণে অস্থিতিশীল থাকা বিশ্বব্যাপী অপরিশোধিত তেলের উচ্চমূল্যের প্রভাব প্রশমিত করতে সাহায্য করবে।

Leave a Comment