গ্যাসের দাম বৃদ্ধি, কলকাতায় ED-র অভিযান…! আজকের সেরা ১০ খবর (১ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ১ এপ্রিল, বুধবার। গ্যাসের দাম বৃদ্ধি, কলকাতায় ED-র অভিযান, আসানসোলে মন্দির ভাঙচুর, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) রাশিয়ায় সেনার বিমান ভেঙে পড়ে মৃত কমপক্ষে ২৯

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের আবহে আবারও বড়সড় বিপর্যয়ের মুখে পড়েছে রুশ বায়ুসেনা। মঙ্গলবার সন্ধ্যাবেলা কৃষ্ণনগর উপদ্বীপের উপর দিয়ে ওড়ার সময় রাশিয়ার একটি সামরিক পরিবহন বিমান ভেঙে পড়েছে। আর তাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৯ জন। প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মৃতদের মধ্যে ২৩ জন যাত্রী আর ৬ জন ক্রু সদস্য ছিল। প্রাথমিক তদন্তে কোনও রকম বাহ্যিক হামলা বা ইউক্রেনের ক্ষেপণাস্ত্রের চিহ্ন মেলেনি। বরং যান্ত্রিক ত্রুটির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে দাবি করা হচ্ছে। ৪০ জন সেনাবাহিনী নিয়ে উড়তে সক্ষম এই বিমানটি প্যারাট্রুপার নামানো এবং উদ্ধার কাজের ব্যবহার করা হতো। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৯) সাতসকালে খাস কলকাতায় সোনা পাপ্পুর বাড়িতে ED অভিযান

২৬ এর বিধানসভা নির্বাচনের মুখে বুধবার সাত সকালে কলকাতায় ইডির অভিযানে নতুন করে শোরগোল পড়েছে। তোলাবাজি ও সিন্ডিকেট নিয়ন্ত্রণের জন্য একাধিক অভিযোগের ভিত্তিতে দক্ষিণ কলকাতার কসবা এলাকায় ব্যবসায়ী বিশ্বজিৎ পোদ্দার ওরফে সোনা পাপ্পুর বাড়িতে হানা দিয়েছে তদন্তকারী সংস্থা। পাশাপাশি বালিগঞ্জ সান এন্টারপ্রাইজ নামে একটি নির্মাণ সংস্থার অফিসে কয়েক কোটি টাকা আর্থিক তছরুপের খোঁজে তল্লাশি চালানো হয়েছে। উল্লেখ্য, সোনা পাপ্পু রাসবিহারীর তৃণমূল প্রার্থী দেবাশীষ কুমারের ঘনিষ্ঠ বলেই পরিচিত। আর জমি সংক্রান্ত জটিলতায় দেবাশীষ কুমারকে হাজিরা দিতে বলা হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) বাড়ল বিমানের জ্বালানির সহ পেট্রোল-ডিজেলের দাম

নতুন অর্থবছরের শুরুতে জ্বালানি তেলের দামে বিরাট ধাক্কা খেয়েছে দেশবাসী। বিশ্বজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতির কারণে ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশন বুধবার থেকেই প্রিমিয়াম পেট্রোল, ডিজেল এবং বিমানের জ্বালানির দাম অনেকটাই বাড়িয়ে দিয়েছে। দিল্লিতে প্রিমিয়াম পেট্রোলের দাম লিটার প্রতি ১১ টাকা বেড়ে ১৬০ টাকা পৌঁছে গিয়েছে। আর এক্সট্রা গ্রীন প্রিমিয়াম ডিজেলের দাম হয়েছে ৯২.৯২ টাকা। এদিকে বিমানের জ্বালানির দাম বৃদ্ধি পেয়েছে ৮.৫%। আর এখন নতুন দাম দাঁড়িয়েছে ১,০৪,৯২৭ টাকা কিলোলিটার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) রাতের অন্ধকারে আসানসোলে মন্দির ভাঙচুর

নির্বাচনের আগে আসানসোলে কালিপাহাড়ী এলাকায় একটি প্রাচীন মন্দিরে দুষ্কৃতী হামলার ঘটনাকে কেন্দ্র করে এবার রণক্ষেত্র চেহারার রূপ নিয়েছে জিটি রোড। বজরংবলী এবং মা শীতলার মূর্তি ভাঙচুর আর মা কালীর মূর্তি সরানোর অভিযোগে বুধবার সকালবেলা রাস্তায় বসে বিক্ষোভ দেখিয়েছে বিজেপি প্রার্থী অগ্নিমিত্র পাল। তাঁর দাবি, এটি ধর্মীয় অনুভূতিতে আঘাত। পরিস্থিতিতে সামাল দেওয়ার জন্য আসানসোল দক্ষিণ থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। আর স্থানীয় কাউন্সিলর মিনা কুমারী হাসদা এই ঘটনাকে নির্বাচনী পরিবেশ নষ্টের ষড়যন্ত্র বলে দাবি করছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) কলকাতায় বাড়ল অটোর গ্যাসের দাম

নতুন অর্থবছরের শুরুতেই মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে কলকাতায় অটো এলপিজির দাম অনেকটাই বাড়ল। এমনকি বাণিজ্যিক গ্যাসের দামও বাড়ানো হয়েছে। ১ এপ্রিল থেকে কার্যকর হওয়ার নতুন রেট অনুযায়ী প্রতি লিটার অটো গ্যাসের দাম এবার এক ধাক্কায় ১২ টাকা ২৮ পয়সা বেড়ে ৮০ টাকা ৯৬ পয়সা হয়েছে। আর এতে অটো চালকদের ভাড়া বৃদ্ধি করা ছাড়া কোনও উপায় নেই। অন্যদিকে বাণিজ্যিক এলপিজির দাম বেড়েছে কলকাতায় ২১৮ টাকা। এখন নতুন দাম দাঁড়িয়েছে ২২০৮ টাকা। ইরান-ইজরায়েল যুদ্ধের প্রভাবেই এই সমস্যা দেশে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) কাশ্মীর সীমান্তে ভারতের বিমান লক্ষ্য করে গুলি পাকিস্তানের

জম্মুর কানাচক  সেক্টরে ভারতীয় ড্রোন লক্ষ্য করে পাকিস্তানের সেনারা গুলি চালানোর ঘটনাকে কেন্দ্র করে এবার সীমান্ত উত্তেজনা ছড়িয়েছে। কিন্তু এই মুহূর্তে কোনও বড় যুদ্ধের আশঙ্কা নেই। নিয়মিত নজরদারি চালানোর সময় পাকিস্তানের খেরি এবং আসলাম চৌকি থেকে ৫ রাউন্ড গুলি ছোঁড়া হয়েছে। কিন্তু ভারতীয় বিমানে কোনরকম ক্ষয়ক্ষতি হয়নি। নিরাপদেই ফিরে এসেছে। এদিকে ভারতের প্রতিরক্ষা বিশেষজ্ঞরা একে পাকিস্তানের উস্কানিমূলক আচরণ হিসেবেই দেখছে। কিন্তু পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য ভারতীয় সেনা সীমান্তে কড়া নজরদারি চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে সিইও অফিস ঘিরে চরম উত্তেজনা

বিধানসভা নির্বাচনের আগে ফর্ম ৬ জমা দেওয়াকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতিতে তুঙ্গে বিতর্ক। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, বিজেপি নিয়ম বহির্ভূতভাবে ভিন রাজ্যের ভোটারদেরকে নাম তালিকায় তোলার চেষ্টা করছে। যার প্রতিবাদে গত সোমবার থেকেই দপ্তরের সামনে অবস্থানে বসেছে কর্মচারীরা। অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগের ভিত্তিতে থানায় মামলায় দায়ের করা হয়েছে। অন্যদিকে কমিশন এই বিজ্ঞপ্তিকে অসামাজিক কার্যকলাপ বলে বার্তা দিয়েছে। কিন্তু জালিয়াতি রুখার জন্য তৃণমূলের এই অনড় অবস্থান বলে দাবি করা হচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) ১০টি বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির অভিযোগে গ্রেফতার SDO

উত্তরপ্রদেশের গাজীপুর জেলায় এক বিদ্যুৎ অধিকারীদের বিরুদ্ধে একসঙ্গে ১০-১০টি বিদ্যুৎ ট্রান্সফর্মার চুরির চাঞ্চল্যকর অভিযোগ উঠল। গত বছরের জুলাই মাসে জঙ্গিপুর বিদ্যুৎ বিতরণ কেন্দ্র থেকে এই ট্রান্সফর্মারগুলি গায়েব হয়েছিল। তবে তৎকালীন এসডিও প্রমথ যাদব দীর্ঘ সময় ধরেই ঘটনাটি ধামাচাপা দিয়ে রাখে। সম্প্রতি স্থানীয় সাংসদ আব্দুল আনসারী বিষয়টি নিয়ে সংসদে সরব হয়েছিলেন। সেখানে তদন্ত কমিটি গঠন করা হয় এবং তদন্তের আধিকারিক সরাসরি যোগসূত্র পাওয়ার কারণে তাঁকে দোষী সাব্যস্ত করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বাদ পড়া ভোটারদের জন্য বড় রায় সুপ্রিম কোর্টের

২৬ এর বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা থেকে বাদ পড়া নাগরিকদের অধিকার রক্ষায় এবার বিরাট নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ বুধবার জানিয়ে দিয়েছে, যথাযথভাবে নথির সত্যতা যাচাই না করে কোনও নতুন নথি গ্রহণ করা হবে না। আদালত আশাপ্রকাশ করছে যে, আগামী এপ্রিলের মধ্যেই প্রায় ৪৭ লক্ষ মানুষের অমীমাংসিত অভিযোগ নিষ্পত্তি হবে। আর ট্রাইবুনাল দ্রুত কাজ করবে। বিচারপতি জয়মাল্য বাগচি জানিয়েছেন, এই নির্বাচনে কেউ ভোট দিতে না পারলে তার ভোটাধিকার কেড়ে নেওয়া যাবে না। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১) হাওড়া-নয়াদিল্লি নতুন ট্রেন ঘোষণা পূর্ব রেলের

গ্রীষ্মকালীন ভিড় সামাল দেওয়ার জন্য হাওড়া এবং নয়া দিল্লির মধ্যে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করেছে পূর্ব রেল। ১৭ এপ্রিল থেকে জুলাই মাস পর্যন্ত চলা এই স্পেশাল ট্রেনটি সপ্তাহে একদিন করে উভয় অভিমুখে বারোটি ট্রিপ দেবে বলে জানানো হয়েছে। নয়া দিল্লি থেকে শুক্রবার ছেড়ে শনিবার হাওড়া পৌঁছবে, আর ফিরতি পথে সোমবার হাওড়া থেকে ছেড়ে মঙ্গলবার নয়াদিল্লি পৌঁছাবে। পথে বর্ধমান, আসানসোল, জসেডি, পাড়নার মতো গুরুত্বপূর্ণ স্টেশনগুলোতে এই ট্রেনটি থামবে। আর ১৬ কোচের ট্রেনটি হিমাচল এবং উত্তরাখণ্ড ভ্রমণপিপাসুদের জন্য বিরাট স্বস্তি নিয়ে আসবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment