বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ মানেই তৈরি হবে নতুন কোনও ইতিহাস। আসলে প্রত্যেক বছরই নতুন নতুন রেকর্ড করে অতীতকে হার মানিয়ে দেন প্লেয়াররা। এ বছর তেমন কিছুই ঘটে গেল। 2022 সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে LSG তে ছিলেন কে এল রাহুল। সেই আসরের প্রথম ম্যাচের প্রথম বলেই রাহুলকে আউট করেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। এবছর তিনি LSG তে। অন্যদিকে রাহুল আবার দিল্লিতে। গতকাল অর্থাৎ পহেলা এপ্রিল 2026 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচেই একানা স্টেডিয়ামে রাহুলের উইকেট তুলে পুরনো স্মৃতি মনে করালেন শামি। সেই সাথে গড়লেন বড় রেকর্ড।
যা কেউ পারেনি সেটাই করে দেখালেন শামি?
2022 ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ সিজনের প্রথম ম্যাচেই প্রথম বলে গুজরাতের হয়ে LSG র অধিনায়ক কে এল রাহুলের উইকেট তুলেছিলেন শামি। ভারতীয় দলে দীর্ঘদিন উপেক্ষিত এই খেলোয়াড় গতকাল সেই ঘটনার পুনরাবৃত্তি করে সকলকে চমকে দিলেন। তৈরি করলেন নতুন ইতিহাস। এদিন দিল্লির হয়ে মাঠে নেমেছিলেন রাহুল। আর সেই ম্যাচেই রাহুলকে একটিও রান করতে দেননি শামি। এক কথায় দলের হয়ে ভাল একটা শুরু করতে আসা খেলোয়াড়কে গোল্ডেন ডাক দিলেন ভারতীয় তারকা।
বলাই বাহুল্য, শামি বল করতেই সেই বলে কাট করার চেষ্টা করেন রাহুল। তবে অভিজ্ঞ বোলারের বলে ছোঁয়া লাগতেই সেটি চলে যায় ডিপ থার্ড ম্যানে দাঁড়িয়ে থাকা মহসিন খানের হাতে। আর তারপরেই আম্পায়াররা আঙুল তুলে রাহুলকে আউট দিয়ে দেন। গোল্ডেন ডাক নিয়ে ফিরে যান খেলোয়াড়। তাতে একেবারে উচ্ছ্বাসে ফেটে পড়েন লখনউ সুপার জায়ান্টসের ভক্তরা। সেই সাথে এদিন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে 11 তম বোলার হয়ে উঠলেন শামি যিনি প্রথম ম্যাচের প্রথম বলে উইকেট পেয়েছেন।
অবশ্যই পড়ুন: এপ্রিলে বদলে গেল রেলের দুটি বড় নিয়ম, প্রভাব পড়বে যাত্রীদের ওপর
ভারতীয় দলে জায়গা নিশ্চিত?
শেষবারের মতো চ্যাম্পিয়নস ট্রফিতে ভারতের জার্সি গায়ে খেলেছিলেন শামি। এরপর থেকে দীর্ঘ সময় কেটে গেলেও জাতীয় দলে ডাক পাননি এই খেলোয়াড়। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগকে কাজে লাগিয়ে হয়তো আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করবেন শামি। এক কথায়, এবারের সিজনে বল হাতে একের পর এক উইকেট তুলে নিজেকে প্রমাণ করতে পারলেই শামির জায়গা হবে ভারতীয় দলে।