পরপর দুই ম্যাচে হার, তাও IPL 2026 এর চ্যাম্পিয়ন হতে পারে KKR, কীভাবে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2026 এর শুরু থেকেই ধাক্কা খাচ্ছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। পরপর দুই ম্যাচে হেরে শাহরুখের দলের যা অবস্থা তা দেখে কার্যত মুখ লোকাচ্ছেন নাইট ভক্তরা। আসলে তিনবারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নের এমন ব্যর্থতা আগে এভাবে দেখতে হয়নি তাঁদের। অনেকে তো আশাই ছেড়ে দিয়েছেন এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ কলকাতা জিতবে তা নিয়ে। তবে পেছনে ফিরে গেলে বোঝা যাবে অতীতে হারতে হারতেও জিতেছে KKR। অনেকেই মনে করছেন, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও মাঝপথে ঘুরে দাঁড়িয়ে চ্যাম্পিয়ন হবে শাহরুখের দল।

দুই ম্যাচ হেরেও চ্যাম্পিয়ন হতে পারে কলকাতা!

সালটা 2012। সে বছরও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের প্রথম দুই ম্যাচে হারতে হয়েছিল কলকাতা নাইট রাইডার্সকে। প্রথম ম্যাচে দিল্লি ক্যাপিটালসের কাছে 8 উইকেটে লজ্জার হার হেরেছিল শহরের এই দল। এরপর পরাজয় যন্ত্রনা কাটাতে দ্বিতীয় ম্যাচে রাজস্থান রয়্যালসের মুখোমুখি হয় নাইট ব্রিগেড। কিন্তু সেখানেও 22 রানে বাজেভাবে পরাস্ত হয় কলকাতা।

এরপরেও বেশ কয়েকবার মুখ থুবড়ে পড়তে হয়েছিল KKR কে। অনেকে তো ধরেই নিয়েছিলেন IPL এর মাঝ পথেই বিদায় নেবে নাইট রাইডার্স। কিন্তু সেটা হয়নি।

বছর 14 আগে পরপর দুই ম্যাচে হেরে লজ্জার রেকর্ড গড়ার পরেও 2012 র ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ঘুরে দাঁড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। শুধু তাই নয়, সে বছর আন্দ্রে রাসেলদের সঙ্ঘবদ্ধ লড়াইকে সামনে রেখে চ্যাম্পিয়নও হয়েছিল কিং খানের দল। মূলত সেই স্মৃতি ধরে রেখেই নাইট ভক্তদের অনেকেই মনে করছেন এ বছরেও হয়তো ঘুরে দাঁড়াবে কলকাতা। কামব্যাক করেই চতুর্থ IPL ট্রফি কাঁধে তুলবে।

অবশ্যই পড়ুন: বুমরাহর মতোই গুরুত্ব, ২০২৭ ওয়ানডে বিশ্বকাপে পান্ডিয়াকে বড় দায়িত্ব দিতে পারে BCCI

প্রসঙ্গত, এ বছর কলকাতার বোলিং বিভাগ যে একেবারে দুর্বল সে কথা আলাদা করে বলার অপেক্ষা রাখে না। পরপর দুই ম্যাচে হারের পর অধিনায়ক অজিঙ্কা রাহানে স্বীকার করে নিয়েছিলেন ভুল হচ্ছে। দলের সবাই নিজেদের সেরাটা দিতে পারছেন না। এদিন রাহানে এও বলেন, অনেক হয়েছে আর ব্যর্থতা নয়। প্রয়োজনে অতিরিক্ত ব্যাটসম্যান দলে রাখা হতে পারে। এখন দেখার পাঞ্জাবের বিরুদ্ধে আসন্ন ম্যাচে KKR নিজেদের ভাগ্য বদলাতে পারে কিনা।

Leave a Comment