বিক্রম ব্যানার্জী, কলকাতা: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কপ্টারের সামনে আচমকা উড়ে আসে এক অজানা ড্রোন (Mamata Banerjee Drone)। তারপর নিজে থেকেই সেটি ফিরে যায় গন্তব্যে। যা দেখে যথেষ্ট ক্ষুব্ধ ছিলেন মমতা। এবার সেই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি বিহারে। গতকাল অর্থাৎ শনিবার হরিশ্চন্দ্রপুরের তৃণমূলের সভায় যোগ দিয়েছিলেন তাঁরা। তৃণমূলের হয়ে সোশ্যাল মিডিয়ায় প্রচারের কাজের জন্যই ওই ড্রোন উড়িয়েছিলেন বলেই দাবি করেছেন এক অভিযুক্ত।
ধৃতরা ঠিক কী জানালেন?
শনিবার, মালদায় দলের প্রার্থীদের জন্য প্রচারে গিয়েছিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানেই হেলিকপ্টারে ওঠার সময় মুখ্যমন্ত্রীর সামনের আকাশে ঘুরতে থাকে একটি ড্রোন। সেটি চোখে পড়তেই ক্ষোভ প্রকাশ করেন মমতা। এদিন তাঁকে বলতে শোনা যায়, “হেলিকপ্টারটা তো ধ্বংস হয়ে যেত। কারা করছে এসব? পুলিশ নজর রাখো।। যাঁরা এসব করছে তাদের চিহ্নিত করা দরকার।”
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন বক্তব্যের পরই ড্রোন ওড়ানোর ঘটনায় জড়িত তিন অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশের হাতে আটক হয়ে গাড়িতে চেপে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে একজন অভিযুক্ত জানান, তাঁরাই সেদিন ড্রোনটা উড়িয়েছিলেন। তারপরই ওই ধৃতকে বলতে শোনা যায়, সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইনের জন্য এই কাজ করেছিলেন তাঁরা। তৃণমূলের জন্যই ড্রোন উড়িয়েছিলেন। এক ধৃতের কথায়, “তৃণমূল প্রার্থীর হয়ে সোশ্যাল মিডিয়ায় ক্যাম্পেইন করছিলাম। এই ছেলেটি আমার হয়ে কাজ করে। ওর আইডিয়া ছিল না তাই ড্রোন উড়িয়ে ফেলেছে ভাল ফুটেজ পাওয়ার জন্য।”
#WATCH | Chanchal, Malda | Three arrested for allegedly flying a drone near West Bengal Chief Minister Mamata Banerjee’s helicopter. The accused will be produced before the Chanchal Sub-Divisional Court today
An accused Nur Akhtar says, “Yes, we flew a drone… We are working on… pic.twitter.com/YUeb4JtOZr
— ANI (@ANI) April 5, 2026
অবশ্যই পড়ুন: ৯ রান দিয়ে ২ উইকেট,অভিষেক শর্মাদের ঘাম ছোটালেন মহম্মদ শামি
প্রসঙ্গত, ধৃতদের তরফে স্পষ্ট জানানো হয়েছে, তাঁরা তৃণমূল প্রার্থীর জন্যই প্রচার করছিলেন। সেই সময় ড্রোনটি ওড়াতে ওড়াতে সেটি মুখ্যমন্ত্রীর কপ্টারের সামনে নিয়ে আসেন এক যুবক। যদিও অভিযুক্তদের এমন দাবির পরিপ্রেক্ষিতে পাল্টা কিছুই জানায়নি দল তৃণমূল কংগ্রেস।