একসাথে ইরানের সেরা ১০ ক্রিকেটারকে হার মানিয়েছেন ভারতের অভিষেক শর্মা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আমেরিকা এবং ইজরায়েলের হামলায় মৃত্যু হয় ইরানের (Iran) সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির। আর তারপর থেকেই যুদ্ধে জড়িয়েছে তেহরান। ইরানের মরণ কামড় খেতে হয়েছে উপসাগরীয় দেশগুলিকে। তবে সংঘর্ষে লিপ্ত ইরানের ক্রিকেটীয় ইতিহাসও বেশ আকর্ষণীয়। ইরানের মানুষজনও ক্রিকেট দেখতে এবং খেলতে ভালবাসেন। এদিকে প্রকাশ্যে আসা একটি রিপোর্ট দাবি করছে টি-টোয়েন্টি ক্রিকেটে ইরানের সেরা 10 জন ক্রিকেটারের থেকেও বেশি ক্ষমতাশালী ভারতের অভিষেক শর্মা(Abhishek Sharma)।

ইরানের সেরা 10 ক্রিকেটারকেও হার মানিয়েছেন অভিষেক

ক্রিকেটে ইরানের ইতিহাস বেশি দীর্ঘ নয়। সালটা 2018। সে বছরই আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছ থেকে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অনুমতিপত্র পায় এই দেশ। 2020 সালে প্রথমবারের মতো টি-টোয়েন্টি ক্রিকেটে পা রাখে ইরান। সংযুক্ত আরব আমিরশাহীর বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচেই একেবারে হোয়াইটওয়াশ হতে হয়েছিল পশ্চিম এশিয়ার এই দেশটিকে। এরপর থেকে আর টি-টোয়েন্টি ক্রিকেটে দেখা যায়নি ইরানকে।

বলাই বাহুল্য, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইরানের সর্বোচ্চ রান সংগ্রহ ব্যাটসম্যান ইউসুফ শাহজাহিসারাজু। তিনি প্রথম দশের তালিকায় প্রথমে রয়েছেন। UAE ম্যাচে 73 রান করেছিলেন তিনি। এরপর ইরানের দ্বিতীয় সফলতম ক্রিকেটার আলী মোহাম্মদীপুর। তৃতীয় ব্যাটসম্যান নাভিদ বালোচ। এছাড়াও চতুর্থ স্থানে নাইম বামারি, পঞ্চম স্থানে নাদের জাহাদিফজল, ষষ্ঠ স্থানে ডিকে দাহানি, সপ্তম স্থানে আরশাদ মাজহারজাইও, অষ্টম স্থানে আদিল কোলাসাঙ্গিয়ানি, নবম স্থানে ইমরান শাহবখশ এবং শেষ অর্থাৎ দশম স্থানে আছেন মাসুদ জাইজেহ।

অবশ্যই পড়ুন: প্রত্যেক পাকিস্তানির মাথায় ৩.২৫ লাখের ঋণ, তাও UAE-কে ১৯ হাজার কোটি টাকা ফেরাচ্ছে ইসলামাবাদ

হিসেব বলে, আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে ইরানের সেরা এই 10 জন ক্রিকেটারের রানের সংখ্যা যোগ করলে আসে 196। এছাড়াও সকলে মিলে মোট 20টি চার মেরেছেন। তবে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে যদি অভিষেক শর্মার কথা বলা হয় সেক্ষেত্রেই ভারতীয় প্লেয়ার আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে আজ পর্যন্ত 116টি বাউন্ডারি মিলিয়ে 1438 রান করে ফেলেছেন। সহজ ভাষায় বলতে গেলে, ইরানের সেরা 10 জন ব্যাটসম্যানকে যদি দাড়িপাল্লার একপাশে রাখা হয় এবং অভিষেক শর্মাকে যদি পল্লার আরেক পাশে রাখা হয় এক্ষেত্রে দেখা যাবে অভিষেকের পাল্লাই ভারী।

Leave a Comment