সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন গাড়ি কেনার পরিকল্পনা করছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ খবর। কারণ, দেশের বৃহত্তম গাড়ি নির্মাতা সংস্থা মারুতি সুজুকি (Maruti Suzuki) 2026 সালের এপ্রিল মাসের জন্য তাদের জনপ্রিয় মডেলগুলিতে আকর্ষণীয় ডিসকাউন্টের (Maruti Suzuki Car Discount) ঘোষণা করেছে। মধ্যবিত্তদের বাজেটে ছোট গাড়ি থেকে শুরু করে শক্তিশালী এসইউভি, সবকিছুতেই রয়েছে দারুণ অফার। জেনে নিন বিস্তারিত।
এন্ট্রি লেভেল গাড়িতেই মিলছে ডিসকাউন্ট
যারা কম বাজেটে প্রথম গাড়ি কেনার কথা ভাবছেন, তাদের জন্য মারুতি নিয়ে আসলো বিরাট ছাড়। Alto K10 থেকে শুরু করে S-Presso এবং Celerio গাড়িগুলিতে এবার গ্রাহকরা সর্বোচ্চ 37,500 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাচ্ছে। আর বাজেট সেগমেন্টের মধ্যে এই ছাড় নিঃসন্দেহে যে সেরা তা বলার অপেক্ষা রাখে না।
Wagon R এ বিশাল ছাড়
মধ্যবিত্ত পরিবারের দীর্ঘদিনের ভরসা মারুতির Wagon R। স্পেস এবং মাইলেজের জন্য পরিচিত এই গাড়ির সমস্ত ভেরিয়েন্টের উপরেই এই মাসে 37,500 টাকা পর্যন্ত ডিসকাউন্টের ঘোষণা করা হয়েছে। আর ফ্যামিলি কার হিসেবে যারা Wagon R পছন্দ করেন তাদের জন্য এটি হতে চলেছে ধামাকাদার সুযোগ।
Swift ও Brezza তে বিরাট ধামাকা
তরুণ প্রজন্মের সবথেকে জনপ্রিয় মারুতি Swift এবং কম্প্যাক্ট এসইউভি সেগমেন্টের রাজা মারুতি Brezza এই দুই মডেলেই এপ্রিল মাসে বিরাট ছাড় দিচ্ছে কোম্পানি। গ্রাহকরা এই দুটি গাড়ি কিনলে সর্বোচ্চ 45 হাজার টাকা পর্যন্ত ক্যাস ও এক্সচেঞ্জ বোনাসের সুবিধা পাবে। এমনকি Brezza এর মতো উচ্চ চাহিদাসম্পন্ন এসইউভিতে এই ডিসকাউন্ট সচরাচর দেখা যায় না।
আরও পড়ুন: সুপ্রিম কোর্টের রায়ের জেরে চাকরি হারাতে পারেন ২০ লক্ষ শিক্ষক! হতে পারে গণ-ছাঁটাই
Maruti Victoris
মারুতির শক্তিশালী লাইনআপের অন্যতম আকর্ষণ হল Maruti Victoris। এই মাসে এই গাড়ি কিনলে মিলবে সরাসরি 30 হাজার টাকা পর্যন্ত ডিসকাউন্ট। যারা ফিচার প্যাকড এবং মজবুত এসইউভি খুঁজছেন, তাদের জন্য এটি হতে চলেছে দারুণ বিকল্প।
কিন্তু মজার বিষয়, মারুতি যখন প্রায় সব গাড়িতেই অফার দিচ্ছে, তখন কোম্পানির সবথেকে জনপ্রিয় দুটি মডেল Dzire এবং Ertiga কে এই ছাড়ের বাইরে রাখা হয়েছে। অত্যাধিক চাহিদা ও দীর্ঘ ওয়েডিং পিরিয়ডের কারণে হয়তো কোম্পানি বর্তমানে এই দুটি মডেলে কোনও রকম অফিসিয়াল ডিসকাউন্ট দিচ্ছে না। কিন্তু যারা বাজেট সেগমেন্টের মধ্যে গাড়ি কিনতে চাইছেন, তাদের জন্য এগুলি হতে পারে সেরা বিকল্প।