=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোনা, Rolex ঘড়ি থেকে কোটি টাকার শেয়ার! কত সম্পত্তির মালিক কোয়েল মল্লিক?

প্রীতি পোদ্দার, কলকাতা: টলিউডের অন্যতম সফল এবং জনপ্রিয় নায়িকা হলেন কোয়েল মল্লিক (Koel Mallick)। তবে এবার শুধু তিনি অভিনয় জগতেই সীমাবদ্ধ নেই বরং এবার রাজনীতিতেও যোগ দিয়েছেন তিনি। কিছুদিন আগেই রাজ্যসভার (Rajya Sabha) নতুন সাংসদ হিসেবে শপথ নিলেন কোয়েল। আর তাতেই নেটিজেনদের চর্চায় চলে এলেন তিনি। এমতাবস্থায় প্রকাশ্যে এল কোয়েলের সম্পত্তির খতিয়ান (Koel Mallick’s Property)।

রাজনীতিতে কোয়েল

রাজ্যসভার নতুন সাংসদ হিসেবে শপথ নেওয়ার পর থেকেই চর্চার কেন্দ্রে এখন অভিনেত্রী কোয়েল মল্লিক। তাঁর রাজনীতির ময়দানে আসা নিয়ে অনেকেই যেমন নেতিবাচক মন্তব্য করেছেন ঠিক তেমনই আবার অনেকেই তাঁর সিদ্ধান্তকে প্রশংসা করেছেন। তবে তিনি স্পষ্ট জানিয়েছেন মানুষের জন্য কাজ করতেই নাকি এমন সিদ্ধান্ত। এমতাবস্থায় ভোটের আবহে যখন নেতা মন্ত্রীদের সম্পত্তির পরিমাণ নিয়ে নানা চর্চা চলছে, সেই সময় কোয়েলের সম্পত্তির খতিয়ান নিয়ে চর্চা শুরু হল।

অভিনেত্রীর সংগ্রহে সোনা কত রয়েছে?

হলফনামা অনুযায়ী, সাংসদ তথা অভিনেত্রী কোয়েল ওরফে রুক্মিণী মল্লিকের কাছে সোনা রয়েছে প্রায় ১১২৬.৭৩ গ্রাম, যার বর্তমান বাজারদর অনুযায়ী আনুমানিক মূল্য ২ কোটি ৬৫ লক্ষ ৯৪ হাজার টাকা। সোনার পাশাপাশি তাঁর হাত ঘড়ির দামও অনেক। জানা গিয়েছে অভিনেত্রীর সংগ্রহে রয়েছে একটি বহুমূল্য রোলেক্স ঘড়ি, যার দাম ১৩ লক্ষ ৬৫ হাজার ৫২০ টাকা। এছাড়াও বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের পাশাপাশি শেয়ার বাজারেও বড়সড় বিনিয়োগ করেছেন কোয়েল। কোটাক সিকিউরিটিজে তাঁর শেয়ারের বাজারমূল্য প্রায় ৮ কোটি টাকা এবং আনন্দ রাঠিতে ১.১৪ কোটির বেশি। এছাড়া মিউচুয়াল ফান্ডে রয়েছে প্রায় ৭৪.৪৮ লক্ষ টাকা।

অস্থাবর সম্পত্তির পরিমাণ কত?

হলফনামা অনুযায়ী কোটাক মহিন্দ্রা এবং ইন্ডিয়ান ব্যাঙ্ক মিলিয়ে কোয়েলের গচ্ছিত অর্থের পরিমাণ প্রায় ৩৬ লক্ষ টাকার বেশি। সব মিলিয়ে তাঁর মোট অস্থাবর সম্পত্তি ১৬ কোটি ৭০ লক্ষ ১৮ হাজার ৮৯৭ টাকা। তবে হলফনামা অনুযায়ী কোয়েলের নিজের নামে কোনও গাড়ি বা স্থাবর সম্পত্তি নেই। এদিকে কোয়েলের মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হয়েছে তাঁর স্বামী তথা বিখ্যাত প্রযোজক নিসপাল সিং রানের বিপুল সম্পত্তির খতিয়ান তালিকা। তাঁর মোট অস্থাবর সম্পত্তির পরিমাণ ২৩ কোটি ৫৯ লক্ষ ৩১ হাজার ৪২১ টাকা। এবং তাঁর সবচেয়ে বড় সম্পদ ‘সুরিন্দর ফিল্মস প্রাইভেট লিমিটেড’-এর শেয়ার, যার বাজারমূল্য প্রায় ১৮ কোটি ৫৪ লক্ষ টাকা।

আরও পড়ুন: মহিলা থেকে যুবক, চাকরিপ্রার্থী, কৃষক! বিজেপির সংকল্প পত্রে একগুচ্ছ ঘোষণা, দেখুন লিস্ট

অলংকার স্বরূপ নিসপাল সিং রানের কাছেও রয়েছে প্রায় ৮২১.৯২ গ্রাম সোনা। যার বাজার মূল্য ১ কোটি ৩৫ লক্ষ টাকার বেশি। নিসপালের একটি হোন্ডা সিটি গাড়িও রয়েছে। এমনকি হলফনামা অনুযায়ী কোয়েল মল্লিকের স্বামী নিসপাল সিং রানের নামে বরানগরে একটি জমি ও বাড়ি রয়েছে যার বর্তমান বাজারমূল্য প্রায় ৯৮ লক্ষ টাকা। তবে কোয়েল বর্তমানে বালিগঞ্জের ফ্ল্যাটে থাকলেও সেটির মালিকানায় তাঁর নাম নেই।

Leave a Comment