=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

মাত্র ৩০০০ টাকায় আরামে হেসে খেলে ঘুরে আসুন দার্জিলিং! রইল পুরো গাইড

বিক্রম ব্যানার্জী, কলকাতা: পাহাড় বরাবরই বাঙালির প্রিয়। মূলত সেই টানেই প্রতি বছর হাজার হাজার পর্যটক ভিড় জমান দার্জিলিংয়ে (Darjeeling Budget Tour)। তবে এমনও অনেকই রয়েছেন যাঁদের দার্জিলিং ভ্রমণের (Travel) শখ বহুদিনের। তবে মনে প্রবল ইচ্ছা থাকলেও সঙ্গ দেয় না পকেট। ফলে পাহাড়ে ঘুরতে যাওয়ার কথা ভেবেও পিছিয়ে আসতে হয়। কিন্তু অনেকেই হয়তো জানেন না অল্প খরচেও আরামে ঘুরে আসা যায় দার্জিলিং। জানলে অবাক হবেন, হাতে মাত্র 3000 টাকা থাকলেই দু-রাত 3 দিনের দার্জিলিং ভ্রমণ সম্ভব। কোন ট্রেনে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন? সমস্তটা জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

হাতে মাত্র 3000 টাকা থাকলেই ঘুরে আসুন দার্জিলিং

যেহেতু কম খরচে দার্জিলিং ঘুরে বাড়ি ফিরতে হবে তাই আগেভাগে ট্রেনের টিকিট কেটে রাখা সবচেয়ে বুদ্ধিমানের কাজ। তবে যদি সেটা নাও হয় সেক্ষেত্রে শিয়ালদহ বা হাওড়া নয় বরং কলকাতা স্টেশন থেকে 12363 কলকাতা-হলদিবাড়ি এক্সপ্রেসে করে পৌঁছতে হবে নিউ জলপাইগুড়ি স্টেশন। বলে রাখি, সকালের দিকে যেসব ট্রেন NJP যায় সেগুলির মধ্যে কম খরচে সবথেকে ভাল ট্রেন এটি।

এই ট্রেনটি প্রত্যেক সপ্তাহে তিন দিন কলকাতা থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে রওনা দেয়। মূলত মঙ্গল, বৃহস্পতি এবং শনিবার এই ট্রেনটি সকাল 9টা বেজে 5 মিনিটে কলকাতা স্টেশন থেকে ছেড়ে সন্ধ্যা 6টা 45 মিনিটে নিউ জলপাইগুড়ি পৌঁছে দেয়। যেহেতু বাজেট ট্রিপ সেক্ষেত্রে এই ট্রেনের থেকে ভাল বিকল্প কিছু হতে পারে না। জানিয়ে রাখি, এই ট্রেনের সেকেন্ড ক্লাসের ভাড়া 230 টাকা। একইভাবে স্লিপার ক্লাসের ভাড়া 375 এবং থার্ড এসির ভাড়া 965 টাকা। এর মধ্যে সেকেন্ড ক্লাসে যাত্রা করলে আপনার যাওয়া আসা মিলিয়ে মোট 460 টাকা খরচ পড়বে।

ট্রেনে করে তো পৌঁছে গেলেন নিউ জলপাইগুড়ি স্টেশন। এবার কীভাবে পৌঁছবেন দার্জিলিং? বলে রাখি, NJP স্টেশন থেকে দার্জিলিং পৌঁছনোর একাধিক উপায় রয়েছে। তবে যেহেতু অল্প খরচে দার্জিলিং ঘুরতে হবে তাই NJP স্টেশনের পাশ থেকে শেয়ার গাড়িতে উঠে পড়ুন। এতে মাথাপিছু খরচ পড়বে 250 টাকা। তবে যদি খরচ আরও কিছুটা কমাতে চান সেক্ষেত্রে বেছে নিতে পারেন সরকারি বাস। এই মুহূর্তে শিলিগুড়ির তেনজিং নরগে কেন্দ্রীয় বাসস্ট্যান্ড থেকে 10টি বাস চলে দার্জিলিং পর্যন্ত। এগুলির যেকোনও একটিতে উঠে পড়ুন। মাথাপিছু 105 টাকা দিয়ে টিকিট কেটে দার্জিলিঙে পৌঁছে যেতে পারেন।

এবার আসে যাক কোথায় থাকবেন সে বিষয়ে। দার্জিলিং এর জনপ্রিয় টুরিস্ট স্পটগুলো ঘুরে দেখতে চাইলে ম্যাল রোডের কাছাকাছি হোটেল বুক করুন। এছাড়াও ইয়ুথ হোস্টেল রয়েছে। যেখানে অল্প খরচে থাকতে পারবেন আপনারা। তবে পরিবার বা প্রিয়জনের সাথে আরামে থাকতে হলে ম্যালের কাছাকাছি 400 থেকে 500 টাকার মধ্যে রুম পেয়ে যাবেন। দার্জিলিং এর বেশিরভাগ হোটেলেই রুমের পাশাপাশি আলাদা করে খাওয়ার ব্যবস্থা রয়েছে। সেখানে টাকা দিয়ে খেতে পারেন অথবা দার্জিলিংয়ের বিভিন্ন রোড সাইড দোকানগুলি থেকে স্ট্রিট ফুড খেতে পারেন। এটা যেহেতু বাজেট ট্রিপ ফলে নামিদামি হোটেলে খেতে গেলে প্রচুর টাকা খরচ হয়ে যাবে। বিশেষ করে চেষ্টা করুন রাস্তার পাশের দোকানগুলি থেকে খাবার। যেহেতু তিনদিন থাকবেন ফলে প্রতিদিন মাথাপিছু 200 টাকা করে খাওয়ার খরচ ধরলে তিন দিনে 600 টাকার মধ্যে হয়ে যাবে।

অবশ্যই পড়ুন: ঘুম ভাঙাবে নদীর কোলাহল, কাঞ্চনজঙ্ঘা! রইল উত্তরবঙ্গের সেরা তিন অফবিট স্থানের ঠিকানা

ট্রেনে করে শিলিগুড়ি পৌঁছলেন, সেখান থেকে বাসে করে গেলেন দার্জিলিং, হোটেল ভাড়া থেকে শুরু করে খাওয়া দাওয়া সব কিছুরই বন্দোবস্ত হয়েছে। এবার আসা যাক কোথায় ঘুরবেন সেই প্রসঙ্গে। ম্যাল রোডের কাছাকাছি যেহেতু হোটেল নিচ্ছেন সেক্ষেত্রে ম্যাল রোড, চৌরাস্তার মতো জায়গা গুলিতে পায়ে হেঁটেই ঘুরতে পারবেন। এছাড়াও শেয়ারে গাড়ি বুক করে মহাকাল মন্দির, বাতাসিয়া লুপ, ঘুম মনাস্ট্রি, হ্যাপি ভ্যালি টি এস্টেটও ঘুরে আসতে পারেন। তবে লামাহাট্টা, লেপচাজগৎ এর মতো জায়গাগুলিতে ঘুরতে যেতে চাইলে অতিরিক্ত খরচ করতে হবে আপনাকে।

তবে আপনার বাজেট যেহেতু 3000 টাকা সেক্ষেত্রে পায়ে হেঁটে পার্শ্ববর্তী জায়গাগুলো ঘুরে দেখার পাশাপাশি হাতের নাগালে থাকা পর্যটন ক্ষেত্রগুলি ঘুরে আসতে পারেন। সবমিলিয়ে, ট্রেনে যাওয়া আসার টিকিট বাবদ 460 টাকা, নিউ জলপাইগুড়ি স্টেশন থেকে বাসে যাওয়া আসার খরচ 210 টাকা, তিন দিনের হোটেল ভাড়া 1200 টাকা, খাওয়ার খরচ 600 টাকা, এছাড়াও ঘোরা সহ আনুষাঙ্গিক খরচ মিলিয়ে 3000 টাকায় আরামেই ঘুরে আসতে পারবেন দার্জিলিং।

Leave a Comment