দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের, কোন রুটে চলবে?

সহেলি মিত্র, কলকাতাঃ বিরাট চমক ভারতীয় রেল যাত্রীদের জন্য। অবশেষে ট্র্যাকে নামতে চলেছে আরও একটি বন্দে ভারত স্লিপার (Vande Bharat Sleeper) ট্রেন। অনুমোদন দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। এরইসঙ্গে কোন রুটে চলবে সেটাও ঘোষণা করে দিয়েছেন রেলমন্ত্রী। আপনিও কি জানতে ইচ্ছুক? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই আর্টিকেলটির ওপর।

দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের ঘোষণা রেলের

আসলে যত সময় এগোচ্ছে ততই বন্দে ভারত এক্সপ্রেস, র‍্যাপিড রেল, বন্দে ভারত স্লিপার, অমৃত ভারত এক্সপ্রেসের জনপ্রিয়তা বাড়ছে। রেল যাত্রীরা এরকম আরও প্রিমিয়াম ট্রেন চাইছেন। ফলে সকলের সেই ইচ্ছাকে মান্যতা দিয়ে এবার নতুন আরও এক বন্দে ভারত স্লিপার ট্রেনের ঘোষণা করা হল। জানা গিয়েছে, অবশেষে দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপার এক্সপ্রেস চালু হতে চলেছে বেঙ্গালুরু এবং মুম্বাই এর মধ্যে। সূত্রের খবর, সম্ভবত BEML রেকটি এটায় চলবে।

বড় ঘোষণা রেল মন্ত্রীর

এই দ্বিতীয় বন্দে ভারত স্লিপার নিয়ে বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি পিসি মোহনকে দেওয়া একটি চিঠিতে জানিয়েছেন, ‘সাধারণ জনসাধারণের সুবিধার জন্য বেঙ্গালুরু এবং মুম্বাইয়ের মধ্যে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালু করার বিষয়ে আমাদের আলোচনার হয়েছে। আপনি জেনে হবেন এটা জেনেন যে কেএসআর বেঙ্গালুরু এবং ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাসের মধ্যে নতুন বন্দে ভারত স্লিপার ট্রেন চালুর অনুমোদন দেওয়া হয়েছে।’

আরও পড়ুনঃ নতুন অর্থবর্ষে GPF-এ সুদের হার ঘোষণা পশ্চিমবঙ্গ সরকারের, এবার কত রেট?

বন্দে ভারত স্লিপারের ফিচার্স কী?

বন্দে ভারত স্লিপার ট্রেনে রয়েছে স্বয়ংক্রিয় দরজা, ব্যক্তিগত কুপ, উন্নত নিরাপত্তা ব্যবস্থা এবং আরামদায়কভাবে ডিজাইন করা বার্থ। এই উন্নত ব্যবস্থাগুলোর লক্ষ্য হলো একটি আরামদায়ক রাত্রিকালীন ভ্রমণের অভিজ্ঞতা প্রদান করা। ট্রেনটিতে ভিন্নভাবে সক্ষম যাত্রীদের জন্যও সুবিধা রয়েছে এবং উন্নত জীবাণুনাশক প্রযুক্তির মাধ্যমে স্বাস্থ্যবিধির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। সম্প্রতি হাওড়া ও কামাখ্যার মধ্যে বন্দে ভারত স্লিপার পরিষেবা চালু হয়েছে। এই সম্প্রসারণের মধ্যে বিভিন্ন পরিষেবা অন্তর্ভুক্ত রয়েছে, যার লক্ষ্য ভারতের উল্লেখযোগ্য দূরত্বে সংযোগ উন্নত করা এবং ভ্রমণের সময় কমানো।

 

Leave a Comment