=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সংগীত জগতে নক্ষত্রপতন! ৯২ বছর বয়সে প্রয়াত আশা ভোঁসলে

সৌভিক মুখার্জী, কলকাতা: ফের সংগীতজগতে নক্ষত্রপতন। প্রয়াত আশা ভোঁসলে। ১১ এপ্রিল শনিবার সন্ধ্যাবেলা বুকে তীব্র সংক্রমণ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন কিংবদন্তি সংগীত শিল্পী আশা ভোঁসলে (Asha Bhosle)। আজ জীবনাবসান ঘটল তাঁর। ইমারজেন্সি কেয়ারে নিবিড় পর্যবেক্ষণের রাখা হয়েছিল শিল্পীকে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তাঁর অবস্থা সংকটজনক। সেই কারণে দ্রুত আইসিইউতে স্থানান্তর করা হয়। তবে শেষ রক্ষা হয়নি। ৯২ বছরে ভক্তদের কাঁদিয়ে চলে গেলেন আশা দেবী।

প্রয়াত আশা ভোঁসলে

প্রসঙ্গত, শনিবার বিকেলে আশা ভোঁসলের বাড়ির পরিচালিকা লক্ষ্য করেন যে, তিনি শারীরিকভাবে অস্বস্তি বোধ করছেন। এমনকি অচৈতন্য অবস্থায় চলে গিয়েছেন। দ্রুত তিনি পরিবারের অন্যান্য সদস্যদের বিষয়টি জানান এবং তড়িঘড়ি তাঁকে মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়। এমনকি তাঁর নাতনি সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে জানান যে, ক্লান্তি এবং বুকের সংক্রমণের কারণে হাসপাতালে ভর্তি করা হয়েছে ঠাকুমাকে। আমার অনুরোধ, আমাদের ব্যক্তিগত গোপনীয়তাকে সম্মান করুন। তাঁর চিকিৎসা চলছে। আশা করি সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক আর হল কই!

জানিয়ে দিই, ১৯৩৩ সালের ৮ সেপ্টেম্ব জনপ্রিয় সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের বোন আশা ভোঁসলের জন্ম। বাড়ির সুরেলা পরিবেশেই তাঁর বেড়ে ওঠা। ছোটবেলা থেকেই গানের প্রতি তীব্র আসক্তি ছিল। সেখান থেকেই ১৯৪৮ সালের ‘চুনারিয়া’ সিনেমায় ‘সাওয়ান আয়া’ গান দিয়ে তাঁর বলিউডে অভিষেক হয়। এমনকি এর আগে মারাঠি ভাষাতেও তিনি গান গেয়েছিলেন। এছাড়াও বাংলা থেকে শুরু করে উড়িয়া, তামিল, মালায়ালাম একাধিক ভাষায় তাঁর গান রয়েছে, যা আজও ভক্তদের মধ্যে একইভাবে জনপ্রিয়।

আরও পড়ুন: আশা ভোঁসলের অসুস্থতা নিয়ে উদ্বিগ্ন নরেন্দ্র মোদি, এখন কেমন আছেন গায়িকা?

দীর্ঘ কর্মজীবনে তিনি ভারতের বিভিন্ন ভাষাতেই অজস্র গান গেয়েছেন। এমনকি অ্যালবামের জন্য অসংখ্য গান রেকর্ড করেছেন। তাঁর খেতাবে রয়েছে বহু পুরস্কার। সবথেকে বড় ব্যাপার, তিনি দাদাসাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন। আর ২০০৮ সালে পদ্মভূষণ পুরস্কারও পেয়েছিলেন। তাঁর জনপ্রিয় গানগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো ‘দিলতো পাগল হে’, ‘তুমসে মিলকে’ ইত্যাদি। প্রসঙ্গত, তাঁর অসুস্থতার কথা জেনে প্রধানমন্ত্রীর নরেন্দ্র মোদিও পোস্ট করেছিলেন। তিনি এক্স হ্যান্ডেলে লেখেন, আশা ভোঁসলে জি হাসপাতালে ভর্তি শুনে আমি গভীরভাবে চিন্তিত। তাঁর দ্রুত সুস্থতা কামনা করি। কিন্তু শিল্পীর প্রয়াণে শোকোস্তব্ধ গোটা ভারতবাসী…

Leave a Comment