=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কেন তাঁকেই সুপার ওভার করতে পাঠিয়েছিল KKR? মুখ খুললেন খোদ সুনীল নারিন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রবিবার তীরে এসে তরী ডুবতে পারত কলকাতা নাইট রাইডার্সের। যদিও শেষ পর্যন্ত শাহরুখ খানের দলকে বাঁচিয়েছেন অভিজ্ঞ স্পিনার সুনীল নারিন (Sunil Narine)। খেলা সুপার ওভারে গড়াতেই বল হাতে প্রতিপক্ষ লখনউয়ের একের পর এক উইকেট তুলে নিজেদের জয়ের রাস্তাটা প্রশস্ত করেছিলেন তিনি। শেষ পর্যন্ত 5 বল বাকি থাকতেই জিতে যায় কলকাতা। আর এই জয়ের পরই সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন নারিন। ঠিক কেন তাঁকেই সুপার ওভারে নামানো হয়েছে সে কোথাও জানালেন এই ক্যারিবিয়ান তারকা।

কেন নারিনকেই সুপার ওভার করতে পাঠাল KKR?

গতকাল ব্যাট হাতে দাঁড়াতেই পারেননি LSG-র কোনও ব্যাটসম্যান। এদিন শুরুতেই স্বদেশী নিকোলাস পুরাণের উইকেট নেন নারিন। এরপর উইকেট ভাঙেন এইডেন মার্করামের। আর সেখানেই হেরে যায় প্রতিপক্ষ। সুপার ওভারে সাফল্য পেতেই পরে ক্যামেরার মুখোমুখি হয়ে সুনীল নারিন স্বীকার করে নিলেন, সুপার ওভারে বল করতে তাঁর বেশ ভাল লাগে। সঞ্চালকের এক প্রশ্নের উত্তরে নাইট তারকা জানিয়েছিলেন, “সাধারণত এই সময় খুব একটা বিকল্প হাতে থাকে না। সুপার ওভারের পরিস্থিতি বেশ কঠিন হয়ে পড়ে। তবে আমি মনে করি সুপার ওভারে বল করাটা অনেকটাই সহজ বিষয়।”

এদিন লখনউকে ডুবিয়ে দিয়েও নিজের সাফল্যকে উদযাপন করেননি নারিন। গরম খেলোয়াড় জানিয়েছিলেন, “ক্রিকেট বেশ শক্ত খেলা। তাই এখানে উচ্ছ্বাসের মতো বিষয়গুলি নিয়ে ভাবার সময় থাকেনা। আমি এসব নিয়ে চিন্তাই করি না।” ঠিক কোন কারণে নারিনকেই সুপার ওভারে বল করতে পাঠানো হল? এমন প্রশ্নের উত্তরে, নাইট তারকা নিজেই জানিয়েছেন, ‘আমি সুপার ওভার করতে আসার সময় গোটা দল আমার পাশে ছিল। সবাই বলছিল বেশি কিছু ভাবতে হবে না। সব কোচেরাই বললেন সুপার ওভারে আমার বল করা উচিত। তাই বল করতে এলাম।”

অবশ্যই পড়ুন: পাকিস্তানে অজ্ঞাত পরিচয়ের গুলিতে নিহত লস্কর কমান্ডার আফ্রিদি

উল্লেখ্য, এ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের শুরুটা পরাজয় দিয়ে করতে হয়েছে কলকাতা নাইট রাইডার্সকে। প্রথম দিকে লাগাতার হারের কারণে শাহরুখ খানের দলকে নিয়ে একপ্রকার আশা ছেড়েই দিয়েছিলেন ভক্তরা। বর্তমানে পরিস্থিতি যা তাতে পরবর্তী প্রত্যেকটি ম্যাচ জিততে হবে শহরের এই দলকে। সেই মতোই একেকটি ম্যাচ ধরে ধরে এগোচ্ছে কলকাতা।

Leave a Comment