=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

গুলিবিদ্ধ CISF জওয়ান, ছাত্রীকে ধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (২৭ এপ্রিল)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৭ এপ্রিল, সোমবার। গুলিবিদ্ধ CISF জওয়ান, ছাত্রীকে ধর্ষণ, বাইক চলাচলে নিষেধাজ্ঞা, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) জগদ্দলে গুলিবিদ্ধ কেন্দ্রীয় বাহিনীর জওয়ান

ভোটের মুখে রণক্ষেত্র উত্তর ২৪ পরগনা জেলার জগদ্দল। বিজেপি প্রার্থী অর্জুন সিংহের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ান যোগেশ শর্মা উত্তেজনার মাঝে গুলিতে জখম হয়েছেন। অভিযোগ উঠছে, অর্জুন সিং এর বাড়ি এবং অনুগামীদের লক্ষ্য করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা এবং গুলি চালিয়েছে। এই ঘটনার পর নির্বাচন কমিশনের নির্দেশে বড়সড় পদক্ষেপ নিয়েছে পুলিশ। এবং ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে।

৯) ওড়িশায় এমবিএ ছাত্রীকে ধর্ষণের চেষ্টা আধবুড়োর

ওড়িশার ভুবনেশ্বরে এক এমবিএ ছাত্রীকে নিজের ভাড়া বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে দীপক প্রধান নামে এক মুদি দোকানিকে গ্রেফতার করেছে পুলিশ। ছত্তিশগড়ের বাসিন্দা ওই যুবতী স্থানীয় কলেজে পড়াশোনার সূত্র থাকতেন বলে খবর। শুক্রবার রাতে অভিযুক্ত বৃদ্ধ জোরপূর্বক তার ঘরে ঢুকে হেনস্থা শুরু করলে যুবতী চিৎকার করে এবং স্থানীয়রা এসে তাকে ধরে ফেলেছে। বিজেপি শাসিত ওড়িশায় নারী নির্যাতনের পরিসংখ্যান গত বছরের তুলনায় অনেকটাই বেড়েছে।

৮) বাচ্চা পড়ে গেলেও থামল না ট্রেন

জলপাইগুড়ি রামনগর রুটে চলন্ত ট্রেন থেকে এক শিশু পড়ে যাওয়ার ঘটনায় ভারতীয় রেলের নিরাপত্তা নিয়ে এবার প্রশ্ন উঠেছে। আতঙ্কিত মা এবং সহযাত্রীরা বারবার এমার্জেন্সি চেন টানলেও ট্রেন থামেনি বলে অভিযোগ। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে, সন্তানকে হারিয়ে ট্রেনের মধ্যেই কান্নায় ভেঙে পড়েছেন মা। এমনকি তিনি চলন্ত ট্রেন থেকে ঝাঁপ দেওয়ার চেষ্টা করেছেন। যাত্রীদের দাবি, চেন কাজ না করায় এবং হেল্পলাইন বা টিটিই এর দ্রুত সারা না মেলায় ট্রেনটি আরও ১০-১৫ কিলোমিটার এগিয়ে গিয়েছে।

৭) পাকিস্তানে নিহত লস্কর কম্যান্ডার ইউসুফ আফ্রিদি

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশে অজ্ঞতা পরিচয়ের বন্দুকবাজের গুলিতে নিহত হয়েছেন লস্কর ই তৈবার শীর্ষ কমান্ডার ইউসুফ আফ্রিদি। মুম্বাই হামলার মূল চক্রি হাফেজ সইদের অত্যন্ত ঘনিষ্ঠ আফ্রিদি লস্করের মুখে প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব ছিলেন বলেই খবর। রিপোর্ট অনুযায়ী, আততায়ীরা খুব কাছ থেকে লক্ষ্য করে একাধিক গুলি চালিয়েছে এবং তিনি ঘটনাস্থলেই মারা যান। এই হত্যাকাণ্ডের দায় এখনও পর্যন্ত কেউ স্বীকার না করলেও পাকিস্তানে গত কয়েক বছর ধারাবাহিকভাবে জঙ্গি নিধনের তালিকায় আফ্রিদি এবার নতুন সংযোজন।

৬) আপ ছাড়া ৭ সাংসদকে স্বীকৃতি দিল রাজ্যসভা

আম আদমি পার্টির ৭ জন রাজ্যসভার সাংসদ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগ দিয়েছেন। রাঘব চাড্ডা, হরভজন সিং, স্বাতী মালওয়াল সহ নেতাদের দলবদলকে আইনিভাবে স্বীকৃতি দিয়েছেন রাজ্যসভার চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণণ। সংবিধানের দশম তপশীল অনুযায়ী দুই তৃতীয়াংশ সদস্য দল ছাড়ার কারণে তাদের সদস্যপদ বাতিল হয়নি। ফলে রাজ্যসভায় আপের শক্তি কমে দাঁড়িয়েছে মাত্র তিন। অন্যদিকে বিজেপির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১৩।

৫) অভিষেকের সভায় আসতে গিয়ে আক্রান্ত সাংসদ মিতালী বাগ

দ্বিতীয় দফার ভোটের ঠিক আগে উত্তপ্ত আরামবাগ। সোমবার অভিষেক বন্দ্যোপাধ্যায় এর জনসভার আগে তৃণমূল সাংসদ মিতালী বাগের গাড়িতে হামলার অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। গোঘাট হাসপাতালের সামনে সাংসদের হয় গাড়ি লক্ষ্য করে পাথর ছোড়া হয়েছে এবং তাকে মারধর করা হয়েছে বলে অভিযোগ। গুরুতর আহত অবস্থায় আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন তিনি। কান্নায় ভেঙে পড়ে সাংসদ জানিয়েছেন, তিনি কোনও মতে প্রাণে বেঁচে গিয়েছেন।

৪) আসানসোলে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ CISF জওয়ানের বিরুদ্ধে

ভোটের আগেই আসানসোলের শীতলপুর সিআইএসএফ ক্যাম্পে নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে। অভিযোগ উঠছে, আম দেওয়ার লোভ দেখিয়ে ১০ বছরের এক কিশোরীকে নিজের ঘরে ডেকে ধর্ষণের চেষ্টা করেছেন। আক্রান্ত নাবালিকার চিৎকারে স্থানীয়রা ক্যাম্পে ঘেরাও এবং পথ অবরোধ করেছেন। কুলটি থানা অভিযুক্তকে গ্রেফতার করে পকশো আইনে মামলা দায়ের করেছে। ঘটনার গুরুত্ব বুঝে কর্তৃপক্ষের অভিযুক্ত জওয়ানকে চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে।

৩) শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ খারিজের দাবি খারিজ হাইকোর্টের

ভবানীপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। মামলাকারীর অভিযোগ ছিল, শুভেন্দু অধিকারী নির্বাচনী প্রচারে ধর্মীয় কুরুচিকর মন্তব্য করেছেন। কিন্তু প্রধান বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চ জানতে চেয়েছে, সংবিধানের কোন ধারা অনুযায়ী এই আবেদন করা হয়েছে। মামলাকারী কোনওরকম উত্তর দিতে না পারায় আদালত মামলাটি খারিজ করে দিয়েছে।

২) বাইক চলাচল নিয়ে হাইকোর্টের নির্দেশ

ভোটের মধ্যে বাইক চলাচল নিয়ে বড় পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্ট। কমিশনের সন্ধ্যা ছয়টা থেকে সকাল ছয়টা পর্যন্ত বাইক চলাচলে নিষেধাজ্ঞা খারিজ করে দিয়েছেন বিচারপতি শম্পা সরকার। আদালত জানিয়ে দিয়েছে, দ্বিতীয় দফার ভোটের ৪৮ ঘণ্টা আগে থেকে দলবদ্ধ বাইক র‍্যালী নিষিদ্ধ হলেও সাধারণ মানুষের ব্যক্তিগত স্বাধীনতাই কোনও ভাবেই হস্তক্ষেপ করা যাবে না। ফলত জরুরী প্রয়োজন ছাড়া একক বাইক আরোহীদের চলাচলে কোনও বাধা রইল না।

১) দ্বিতীয় দফার ভোটের আগে ১৫৪৩ জনকে গ্রেফতার

২৯ এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের আগে বিরাট সক্রিয় হল নির্বাচন কমিশন। অবাধ ভোট নিশ্চিত করতে গত ৩৬ ঘণ্টায় রাজ্য জুড়ে ১৫৪৩ জন সম্ভাব্য অশান্তি সৃষ্টিকারীকে গ্রেফতার করেছে পুলিশ। তালিকায় রয়েছে পূর্ব বর্ধমান যেখানে ৪৪৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আর এই জেলা থেকে প্রভাবশালী তৃণমূল কাউন্সিলর নাড়ু ভগৎ কে গ্রেপ্তার করা হয়েছে। জগদ্দলসহ বিভিন্ন এলাকায় অশান্তি ছড়ানোর কারণে ভোটারদের আত্মবিশ্বাস বাড়াতে এই অ্যারেস্টের পদক্ষেপ নেওয়া হয়েছে।

Leave a Comment