=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কালবৈশাখীর সাথে শিলাবৃষ্টি কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৫ জেলায়, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের তীব্র দাপট থেকে আপাতত স্বস্তি মিলেছে রাজ্যবাসীর। বৃষ্টি না হলেও রোদের প্রখর তেজ না থাকায় এবং দমকা হাওয়ায় তাপমাত্রা সামান্য কমেছে। হাওয়া অফিস জানিয়েছে আগামী চারদিন নাকি উত্তর (North Bengal) ও দক্ষিণ (South Bengal), দু’দিকেই দুর্যোগের আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। এদিকে আগামীকাল রাজ্যে দ্বিতীয় এবং শেষ দফা নির্বাচন, তাই স্বাভাবিকভাবেই সকলের চিন্তা কেমন থাকবে আগামীকালের আবহাওয়া (Weather Tomorrow)।

বর্তমানে উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উচ্চস্তরে পশ্চিমী বায়ুপ্রবাহের প্রভাবে আগামী কয়েকদিন বঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হয়েছে। আজ অর্থাৎ মঙ্গলবার বিকেলের দিকেও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। নদিয়া, পূর্ব বর্ধমান উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৬০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। একই পরিস্থিতি দেখা যাবে পশ্চিম বর্ধমান জেলাতেও। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের দ্বিতীয় দফা নির্বাচনের দিন আকাশ মেঘলা থাকবে সকাল থেকে। তার সঙ্গে সঙ্গে দমকা ঝোড়ো হাওয়া এবং বিক্ষিপ্ত বৃষ্টিপাত হবে। তবে বেলা গড়াতেই কালবৈশাখীর সম্ভাবনা থাকবে। ভারী বৃষ্টি হতে পারে পূর্ব বর্ধমান ও সংলগ্ন জেলাগুলিতে। শিলাবৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং নদীয়া জেলাতেও। অর্থাৎ দ্বিতীয় দফা নির্বাচনের দিন দক্ষিণের সব জেলাতেই ঝড়বৃষ্টির আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন: পুরনো পেনশন ব্যবস্থা থেকে ন্যূনতম বেতন ৫০ হাজার টাকা! কপাল খুলবে শিক্ষকদের?

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টি সতর্কতার পাশাপাশি উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, কালিম্পং প্রভৃতি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ৩০-৪০ কিমি বেগে বইবে ঝোড়ো হাওয়া। এমনকি প্রবল বৃষ্টির কারণে আগামী দুই-তিন দিনে তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে বিভিন্ন জেলাতে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে। ভারী থেকে অতি ভারী বৃষ্টি অর্থাৎ ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে।

Leave a Comment