=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দক্ষিণবঙ্গে শুরু হবে কালবৈশাখীর তাণ্ডব! দফায় দফায় বৃষ্টি, আগামীকালের আবহাওয়া

প্রীতি পোদ্দার, কলকাতা: বঙ্গে এই মুহুর্তে প্রকৃতির হাওয়া বেশ ঠাণ্ডা। কারণ উত্তরপ্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত একটি পূর্ব-পশ্চিম অক্ষরেখা এবং উচ্চস্তরে পশ্চিমী বায়ুপ্রবাহের প্রভাবে দুর্যোগের (Rain) ভ্রুকুটি দেখা গিয়েছে বঙ্গের আকাশে। আবহাওয়া দফতরের পূর্বাভাস, আজ থেকে আগামী চার দিন (Weather Tomorrow) উত্তর (North Bengal) ও দক্ষিণবঙ্গের (South Bengal) জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট চলবে।

আজ কোথায় কোথায় হবে বৃষ্টি?

হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী চারদিন উত্তর ও দক্ষিণবঙ্গে দুর্যোগের প্রবল আশঙ্কা। কালবৈশাখী এবং বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে। জন্য যাচ্ছে, আজও বিকেলের দিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার অধিকাংশ অংশে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। সেইসঙ্গে ঘণ্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে ঝড় উঠবে। ইতিমধ্যে বেশ কয়েকটি জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার, সকালের দিকে হালকা রোদ থাকলেও ধীরে ধীরে কালো মেঘের আনাগোনা দেখা যাবে কলকাতা-সহ আশেপাশের একাধিক জেলায়। বেলা বাড়তেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা সঙ্গে ঝোড়ো হাওয়া-সহ শিলাবৃষ্টির দাপট দেখা যাবে। এছাড়াও বিকেলের দিকে কালবৈশাখীর সতর্কতা জারি করা হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর জেলাতে। ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইবে। বাকি সব জেলাতেই ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস বইবে।

আরও পড়ুন: আরও উন্নত ও আরামদায়ক, ১০০ শতাব্দী এক্সপ্রেসের ভোল বদলে দিচ্ছে রেল

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে বৃষ্টির দুর্যোগ যেমন বজায় থাকবে তেমনি উত্তরেও ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে আগামীকাল, বৃহস্পতিবার থেকে বৃষ্টির দুর্যোগ বাড়বে। বিশেষ করে আলিপুরদুয়ার ও জলপাইগুড়িতে। সেখানে ২০০ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এছাড়াও দার্জিলিং, কালিম্পং ও কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে ৩০-৪০ কিমি বেগে বইবে তুমুল ঝড়। আর এই বৃষ্টির জেরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা প্রায় ৩ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে। গোটা সপ্তাহ জুড়ে এমনই থাকবে আবহাওয়া।

Leave a Comment