=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

প্রথমবার আলস্টম প্রযুক্তিতে ছুটল বন্দে ভারত, নয়া ইতিহাস গড়ল ভারতীয় রেল

সহেলি মিত্র, কলকাতাঃ আবারও একবার রেকর্ড গড়ল ভারতীয় রেল। আর এই রেকর্ড হয়েছে ভারতের সেমি হাইস্পিড ট্রেন তথা প্রিমিয়াম ট্রেন বন্দে ভারতকে ঘিরে। নিশ্চয়ই ভাবছেন কী হয়েছে? তাহলে জানিয়ে রাখি, একদম নতুন প্রযুক্তিতে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) ট্রেনটি। রাজস্থানের কোটা বিভাগে ভারতীয় রেল একটি বড় মাইলফলক অর্জন করেছে। রেলের ইতিহাসে প্রথমবারের মতো, অত্যাধুনিক অ্যালস্টম প্রযুক্তি (Alstom Technology) এবং দেশীয় আরসিএফ উৎপাদনের সমন্বয়ে নির্মিত নতুন প্রজন্মের বন্দে ভারত ট্রেনটি চলল।

নতুন প্রযুক্তিতে ছুটল বন্দে ভারত এক্সপ্রেস

জানা গিয়েছে, অত্যাধুনিক অ্যালস্টম প্রযুক্তি এবং দেশীয় আরসিএফ উৎপাদনের মাধ্যমে ট্রেনটির ট্রায়াল রান সফল হয়েছে। নাগদা-কোটা-শামগড় সেকশনে ১৬-কোচের ট্রেনটির প্রবেশ করার সঙ্গে সঙ্গে উপস্থিত দর্শকরা হতবাক হয়ে যান। এই নতুন বন্দে ভারত ট্রেনটি শুধু দ্রুতগামীই নয়, এটি বুদ্ধিমানও বটে। এতে রয়েছে অলস্টম ট্রান্সপোর্ট ইন্ডিয়া লিমিটেড দ্বারা নির্মিত একটি সর্বাধুনিক চালনা ও ট্রেন নিয়ন্ত্রণ ব্যবস্থা। কোটার ডিআরএম-এর তরফে এই প্রসঙ্গে বিশেষ তথ্য দেওয়া হয়েছে।

আরও পড়ুনঃ ম্যাচ চলাকালীন ই-সিগারেটে টান রিয়ান পরাগের! ভিডিও ভাইরাল হতেই বিতর্কে RR অধিনায়ক

রেল কর্মকর্তাদের মতে, এর নিয়ন্ত্রণ ব্যবস্থা এতটাই উচ্চ প্রযুক্তির যে এটি গতি এবং সুরক্ষার মধ্যে একটি নিখুঁত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। জানা গিয়েছে, প্রাথমিক পরীক্ষাগুলোতে এটি ঘণ্টায় ৬০ থেকে ১১৫ কিলোমিটার গতিতে চালানো হয়েছিল।ট্রেনটির অত্যাধুনিক ব্রেকিং সিস্টেমটি পরিদর্শন করা হয়েছে, যা জরুরি পরিস্থিতিতেও যাত্রীদের কোনো ঝাঁকুনি অনুভব করতে দেয় না। ট্রেন কন্ট্রোল ইউনিট এবং ইঞ্জিনের মধ্যে যোগাযোগ পরীক্ষা করা হয়েছিল, যা সম্পূর্ণ সফল হয়েছে।

লক্ষ্য ১৮০ কিমি/ঘন্টা

এটা ছিল কেবল ট্রেলার, আসল সিনেমা তো এখনো বাকি! রেল কর্তৃপক্ষ ঘোষণা করেছে যে, আগামী দিনগুলিতে এই নির্দিষ্ট সেকশনেই এই ‘সুপার রেক’-এর একটি হাইস্পিড ট্রায়াল অনুষ্ঠিত হবে। এই ট্রায়ালের সময় ট্রেনটিকে ঘণ্টায় ১৮০ কিলোমিটারের অবিশ্বাস্য গতিতে চালানো হবে। এই বিষয়ে চিফ লোকো ইন্সপেক্টর ওয়াই.কে. শর্মা, লোকো পাইলট বিপিন কুমার সিং এবং কারিগরি দল এই ঐতিহাসিক অভিযানকে সফল করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

Leave a Comment