=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতের নাগরিকত্ব নীতি ও পাসপোর্টের নিয়মে বড় বদল

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2009 সালের নাগরিকত্ব বিধিতে এসেছে বড় বদল (Indian Citizenship Rules 2026)। স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে যে সংশোধিত নাগরিকত্ব বিধি, 2026 বিজ্ঞপ্তি দিয়ে প্রকাশ করা হয়েছে তাতে এবার থেকে ওভারসিজ সিটিজেন অফ ইন্ডিয়া বা OCI কার্ড পেতে অর্থাৎ নাগরিকত্বের আবেদন সংক্রান্ত গোটা প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইন মাধ্যমেই করার বিধান রয়েছে। মূলত গোটা প্রক্রিয়াকে দ্রুত এবং স্বচ্ছ করতেই OCI কার্ডের জন্য গোটা আবেদন প্রক্রিয়া অনলাইন পোর্টালের মাধ্যমে চালনা করতে চাইছে সরকার। এর ফলে আর লাইনে দাঁড়িয়ে OCI কার্ডের জন্য আবেদন করতে হবে না নাগরিকদের।

চালু করা হয়েছে E-OCI

কেন্দ্রের নতুন নিয়ম অনুযায়ী, সাধারণ নাগরিকরা যাতে OCI কার্ডের জন্য আবেদন করতে পারেন সেজন্য সম্পূর্ণ ডিজিটাল আবেদন প্রক্রিয়া চালু করেছে সরকার। চালু করা হয়েছে E-OCI পদ্ধতি। এর ফলে অবশ্য আবেদনকারীরা ফিজিক্যাল কার্ড ও ইলেকট্রনিক রেজিস্ট্রেশন দুটিই পেয়ে যাবেন। সবচেয়ে বড় কথা সম্পূর্ণ ডিজিটাল পদ্ধতিতে রেজিস্ট্রেশন এবং আবেদনের ফলে কেন্দ্রীয় সরকার OCI কার্ড হোল্ডারদের রেজিস্ট্রেশন সহজেই বাতিল করতে পারবে। তাছাড়াও যাঁরা অফলাইনে নকল নথি জমা দিয়ে OCI কার্ডের জন্য আবেদন করছিলেন সেই প্রবণতাও এবার দূর হবে।

সরকারের তরফে পাওয়া তথ্য অনুযায়ী, ইলেকট্রনিক ওসিআই ব্যবস্থা চালু করার ফলে আবেদনকারীরা ডিজিটাল পদ্ধতিতে আবেদন করে ফিজিক্যাল কার্ড সংগ্রহ করতে পারবেন। একই সাথে এই বিশেষ ব্যবস্থার সবচেয়ে বড় সুবিধা হল, যদি কোনও আবেদনকারীর আবেদন প্রত্যাখ্যান করা হয় বা বাতিল করা হয় সেক্ষেত্রে ওই আবেদনকারীর আবেদন যিনি প্রত্যাখ্যান করেছেন তাঁর উচ্চপদস্থ কর্মকর্তা বা আধিকারিকের কাছে বিষয়টি নিয়ে চ্যালেঞ্জ করতে পারবেন। এর ফলে তিনি পরবর্তীতে ওই আবেদন পর্যালোচনা করবেন এবং আবেদনকারীকে নিজের বক্তব্য রাখার সুযোগ দেবেন।

অবশ্যই পড়ুন: পেট্রোলে ২, ডিজেলে ১২ টাকা কমল দাম

কারা OCI কার্ডের জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন?

সরকারি সূত্র অনুযায়ী, কেন্দ্রের বিশেষ প্রকল্পের আওতায় ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিরা ওভারসিজ সিটিজেন ওফ ইন্ডিয়া হিসেবে অনলাইন পদ্ধতিতে রেজিস্ট্রেশন করাতে পারবেন। তবে এক্ষেত্রে শর্ত হল, আবেদনকারী ব্যক্তিকে 1950 সালের 26 জানুয়ারি তারিখে বা তারপর থেকে ভারতের নাগরিক হতে হবে। এর জন্য যোগ্য প্রমাণ দেখাতে পারলে তবেই মিলবে OCI কার্ড। তবে যাঁদের বাবা-মা পাকিস্তান বা বাংলাদেশের নাগরিক তাঁরা এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন। স্বরাষ্ট্র মন্ত্রকের বিজ্ঞপ্তিতে এ-ও বলা হয়েছে, কোনও নাবালক শিশু একসাথে ভারতীয় পাসপোর্ট এবং অন্য কোনও দেশের পাসপোর্ট রাখতে পারবেন না।

Leave a Comment