=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বৈভবকে আউট করে বিরাট হম্বিতম্বি, শাস্তি পেলেন দিল্লির সেই বিদেশি বোলার

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বৈভব সূর্যবংশীকে (Vaibhav Sooryavanshi) আউট করে যেন স্বর্গ সুখ পেয়েছিলেন দিল্লি ক্যাপিটালসের কাইল জেমিসন। গতকাল রাজস্থানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন বিহারের কিশোরকে আউট করার পরই আগ্রাসী উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন এই তারকা ক্রিকেটার। আর সেটাই যেন কাল হয়ে দাঁড়াল জেমিসনের জন্য। চোখ পাকিয়ে 15 বছরের কিশোরকে দম্ভ দেখাতে গিয়েই ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আচরণবিধি ভঙ্গ করেছেন তিনি।

বৈভবকে চোখ পাকানো বোলারকে কী শাস্তি দেওয়া হল?

শুক্রবার প্রথমে ব্যাট করতে নেমে মাত্র 4 রান করে উইকেট হারাতে হয়েছিল বিহারের বৈভব সূর্যবংশীকে। ভারতীয় কিশোরকে আউট করেই তীব্র উচ্ছাস দেখিয়েছিলেন কাইল। এদিন দৈহিক অঙ্গভঙ্গি করার পাশাপাশি বৈভবের পাশে গিয়ে তাঁকে কিছু বলতেও দেখা গিয়েছিল এই কিউই তারকাকে। একজন অভিজ্ঞ ক্রিকেটার হয়ে খুদে বৈভব সূর্যবংশীকে আউট করে কার্যত আক্রমণাত্মক অঙ্গভঙ্গি করাটা একেবারেই শোভনীয় নয় বলেই মনে করছেন ক্রিকেটপ্রেমীরা।

দিল্লির জয়ের ম্যাচে বৈভব সূর্যবংশীকে আউট করার পর অগ্রহণযোগ্য আচরণ করে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আচরণবিধির 2.5 ধারা ভেঙেছেন জেমিসন। আম্পায়ারদের তরফে পাওয়া রিপোর্ট অনুযায়ী, এই ঘটনা একেবারেই মেনে নেওয়া যায় না। ম্যাচ রেফারি রাজীব শেঠ তাঁকে লেভেল ওয়ান অপরাধী সাব্যস্ত করেছেন। নিউজিল্যান্ডের জোরে বোলারকে 1 ডিমেরিট পয়েন্ট দেওয়ার পাশাপাশি ভবিষ্যতে যাতে তিনি এমন আচরণ না করেন তার জন্য সতর্ক করা হয়েছে।

অবশ্যই পড়ুন: ‘অনেকদিন পর এই শহরেই আবার নতুন গল্প তৈরী হচ্ছে’ প্রসেনজিতের পোস্ট ঘিরে জল্পনা

শুধু তাই নয়, বৈভব সূর্যবংশীকে আউট করার পর একজন অভিজ্ঞ এবং প্রাপ্তবয়স্ক বোলার হয়েও এমন উদ্ভট আচরণ করার কারণে তাঁকে স্পষ্ট করে জানানো হয়েছে, ভবিষ্যতে তিনি যদি কখনও ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন এমন ঘটনার পুনরাবৃত্তি করেন তবে তাঁকে কঠোর থেকে কঠোর দ্বারা শাস্তি পেতে হতে পারে।

Leave a Comment