=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

KKR-র বিরুদ্ধে মাঠে নামার আগেই বৈভব সূর্যবংশীর ‘বেস্ট ফ্রেন্ডকে’ দলে নিল SRH

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামীকাল, রবিবার ঘরের মাঠে কলকাতা নাইট রাইডার্স বাহিনীর বিরুদ্ধে খেলবে সানরাইজার্স হায়দরাবাদ (Vaibhav Sooryavanshi Friend In SRH)। ঠিক সেই ম্যাচের আগেই দলে নতুন খেলোয়াড় নিল SRH। জানা যাচ্ছে, শিবম মাভির পরিবর্ত হিসেবে IPL এর মাঝপথে 18 বছরের ভারতীয় ক্রিকেটার আর এস অম্বরিশকে বেছে নিয়েছে নিজামের দল। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এই মুহূর্তে ভারতীয় ক্রিকেটের বিস্ময় বালক হিসেবে পরিচিত বৈভব সূর্যবংশীর বিশেষ বন্ধু বা বেস্ট ফ্রেন্ড বলা যায় এই অম্বরিশকে।

অম্বরিশের বাবাও একজন ক্রিকেটার ছিলেন

আর এস অম্বরিশ তামিলনাড়ুর বাসিন্দা। গতবছর প্রথম শ্রেণীর ক্রিকেটে অভিষেক হয়েছিল তাঁর। এরপর মাত্র দুটি প্রথম শ্রেণীর ম্যাচ খেলতে পেরেছিলেন তিনি। সেই আসরে এই অলরাউন্ডার 43 রান করার পাশাপাশি দুটি উইকেট তুলেছিলেন। মজার বিষয় হল, অম্বরিশ আজ পর্যন্ত একটিও টি-টোয়েন্টি ম্যাচ খেলেননি। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের যে ম্যাচেই সুযোগ পাবেন সেটিই হবে তাঁর IPL বা টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক ম্যাচ।

বলাই বাহুল্য, অম্বরিশ অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী ভারতীয় দলের সদস্য। সম্প্রতি এই ক্রিকেটার অনূর্ধ্ব 19 বিশ্বকাপে বৈভব সূর্যবংশীদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছেন। বল হাতে তিনি চমকে দিয়েছেন সকলকে। 7 ম্যাচে অংশ নিয়ে তুলে নিয়েছিলেন 11টি উইকেট। প্রায় অনেকেই জানেন, বৈভবের সাথে অম্বরিশের বন্ধুত্ব বেশ গভীর।

অবশ্যই পড়ুন: ভোট গণনায় কমিশনই শেষ কথা জানাল শীর্ষ আদালত, সুপ্রিম কোর্টে ঝটকা তৃণমূলে

জানা যাচ্ছে, SRH দলের গুরুত্বপূর্ণ ক্রিকেটার শিবম মাভি কুঁচকিতে চোট পাওয়ার পরেই তাঁর পরিবর্তন খুঁজতে শুরু করে হায়দরাবাদ। শেষ পর্যন্ত 30 লাখের বেস প্রাইস দিয়ে ভারতীয় অলরাউন্ডার অম্বরিশকে কিনে নিল নিজামের দল। যে কথা না বললেই নয়, SRH দলে সুযোগ পাওয়া অম্বরিশের বাবা আর সুকুমারও ছিলেন একজন ক্রিকেটার। তিনি তামিলনাড়ুর অনূর্ধ্ব 19 দলের অধিনায়কও ছিলেন। তবে বর্তমানে তিনি তামিলনাড়ু দলে কোচিং করান।

Leave a Comment