=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

দেশে শুরু হল অটোমেটিক টোল সিস্টেম, আর দাঁড়াতে হবে না টোল প্লাজায়

বিক্রম ব্যানার্জী, কলকাতা: হাইওয়েতে আর ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হবে না (NHAI New Toll System)। এবার থেকে টোল প্লাজায় না দাঁড়িয়েও টোল কাটতে পারবেন চালক! দেশের পরিবহন ও মহাসড়ক মন্ত্রকের তরফে শনিবার এক বিবৃতিতে জানিয়ে দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে গুজরাতে দেশের প্রথম মাল্টি লেন ফ্রি ফ্লো টোল ব্যবস্থা চালু করা হল। মূলত NH-48 এর সুরাট থেকে ভরুচ অংশের চৌরাশি টোল প্লাজায় এই বিশেষ পদ্ধতি ব্যবহৃত হবে। অর্থাৎ এবার থেকে টোল প্লাজায় না দাঁড়ালেও স্বয়ংক্রিয়ভাবে আপনার টোল কেটে নেবে কর্তৃপক্ষ।

কীভাবে কাজ করবে এই সিস্টেম?

কেন্দ্রীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, যে নতুন MLFF সিস্টেম চালু করা হয়েছে তার বিশেষ বৈশিষ্ট্য হল টোল প্লাজা গুলিতে আর গাড়ি দাঁড় করিয়া আলাদাভাবে টোল কাটতে হবে না। বরং গাড়িগুলি না থেমে একে একে বেরিয়ে গেলেই স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া যাবে টোল। এর ফলে যেমন যানজট কমবে তেমনই কমবে জ্বালানির খরচ।

বলাই বাহুল্য, এই বিশেষ সিস্টেমটি অটোমেটিক নাম্বার প্লেট রিকগনিশন এবং ফাস্ট্যাগ প্রযুক্তির উপর নির্ভরশীল। অর্থাৎ কোনও গাড়ি যখন টোল পয়েন্ট অতিক্রম করবে, ঠিক সেই সময় স্বয়ংক্রিয়ভাবে সেটির নম্বর প্লেট স্ক্যান হয়ে যাবে। এর ফলে গাড়িটির টোল ফি একেবারে অটোমেটিক ভাবে ফাস্ট্যাগ থেকে কেটে নেওয়া হবে।

টোল প্লাজা থেকে যাতে স্বয়ংক্রিয়ভাবে প্রত্যেকটি গাড়ির টোল কেটে নেওয়া যেতে পারে, সেজন্যে মহাসড়ক কর্তৃপক্ষের তরফে প্রত্যেক ফাস্ট্যাগ ব্যবহারকারীকে পর্যাপ্ত ব্যালেন্স মেইনটেইন করার পরামর্শ দেওয়া হয়েছে। তবে কারও ফাস্ট্যাগে যদি পর্যাপ্ত ব্যালেন্স না থাকে সেক্ষেত্রে সেটিকে অবৈধ বলে ধরা হবে এবং পরবর্তীতে চালক ই নোটিশ পাবেন। আর সেটি পাওয়ার 72 ঘণ্টার মধ্যেই নির্ধারিত অর্থ পরিশোধ করতে হবে। এই সময়ের মধ্যে টাকা না দিতে পারলে নির্দিষ্ট টোলের উপর দ্বিগুণ ফি চাপবে।

 

অবশ্যই পড়ুন: PSL-এ রাহুল দ্রাবিড়ের গুণগান, হঠাৎ কী হল পাকিস্তানে?

প্রসঙ্গত, জাতীয় মহাসড়ক কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে টোল আদায়ের ব্যবস্থাকে আরও স্বচ্ছ এবং মসৃণ করে তুলতেই এই বিশেষ পদক্ষেপ নেওয়া হয়েছে। তাছাড়াও এই নতুন ব্যবস্থার মধ্য দিয়ে দ্রুততার সাথে টোল কাটার কাজ হবে। এর ফলে কমবে চালকদের ভোগান্তিও। জানা যাচ্ছে, গুজরাতে এই বিশেষ ব্যবস্থা ফলদায়ী হলে পরবর্তীতে দেশের অন্যান্য টোল প্লাজা গুলিতেও এই বিশেষ MLFF ব্যবস্থা চালু করা হতে পারে।

Leave a Comment