=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

নয়া নজির! PSL জিতে দুই পুরস্কারই ভারতীয় বংশোদ্ভুতকে উৎসর্গ করলেন পাক তারকা

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেষ হয়েছে পাকিস্তান সুপার লিগ (Pakistan Super League)। এবছর প্রতিবেশী দেশের এই জনপ্রিয় টি-টোয়েন্টি লিগের চ্যাম্পিয়ন হয়েছে পেশোয়ার জালমি। এবারের মরসুমে সর্বোচ্চ উইকেট এবং সর্বোচ্চ রান সংগ্রহকারী প্লেয়াররাও এই দলেই রয়েছেন। সদ্য শেষ হওয়া PSL এ পেশোয়ার জালমির অধিনায়ক বাবর আজম 11 ম্যাচে 588 রান করে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। অন্যদিকে 11 ম্যাচে অংশ নিয়ে 22 উইকেট তোলার সাথে সাথে সবচেয়ে সফল বোলার হয়ে উঠেছেন এই দলের সুফিয়ান মুকিম। আর এই বড় সাফল্যের পরই দুটি পুরস্কার পেয়েছেন তিনি। উল্লেখযোগ্য বিষয়, এই পাকিস্তানি ক্রিকেটার নিজের দুই পুরস্কারই ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিকে উৎসর্গ করেছেন।

ভারতীয় বংশোদ্ভুত প্লেয়ারকে কোন পুরস্কার উৎসর্গ করলেন পাক তারকা?

এবারের পাকিস্তান সুপার লিগে বল হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন বা-হাতি রিস্ট স্পিনার সুফিয়ান মুকিম। সেই সূত্রেই টুর্নামেন্টের সেরা বোলারের পুরস্কার জিতেছেন তিনি। এর ফলে পাকিস্তানি তারকা পেয়েছেন লাখ লাখ টাকার পুরস্কার। জানা যাচ্ছে, ভারতীয় মুদ্রায় 22 লাখ টাকার থেকেও বেশি পুরস্কার পেয়েছেন তিনি। পাকিস্তানি মুদ্রায় টুর্নামেন্টের সেরা প্লেয়ার হওয়ার জন্য 3 লাখ রুপি এবং সেরা বোলারের জন্য 3.5 লাখ পাকিস্তানি রুপি জিতেছেন মুকিম।

জানা গিয়েছে, 2026 পাকিস্তান সুপার লিগে দুর্দান্ত পারফর্ম করার জন্য এক ভারতীয় বংশোদ্ভুত ব্যক্তিকে নিজের দুটো পুরস্কারই উৎসর্গ করেছেন পাকিস্তান তারকা মুকিম। জানা যায়, ভারতীয় বংশোদ্ভুত ডক্টর আব্দুল কাদির খানকে নিজের দুই পুরস্কার উৎসর্গ করেছেন এই পাক তারকা। বলে রাখি, আব্দুল কাদেরের জন্ম ভোপালে। যদিও পরবর্তীতে 1952 সাল নাগাদ পাকিস্তানের চলে যেতে হয়েছিল তাঁকে। অনেকেই হয়তো জানেন, এই ব্যক্তিকেই পাকিস্তানের পারমানবিক অস্ত্র কর্মসূচির জনক বলা হয়।

অবশ্যই পড়ুন: ২০০ মিটারের মধ্যে নিষেধাজ্ঞা! শহরে মোতায়েন ৩ হাজার পুলিশ, তৎপর কেন্দ্রীয় বাহিনী

বলাই বাহুল্য, 1974 সালে কাহুতা গবেষণা পরীক্ষাগার প্রতিষ্ঠা করেছিলেন এই ভারতীয় বংশোদ্ভুত। 1998 সালে পাকিস্তানকে বিশ্বের প্রথম পারমাণবিক শক্তিধর ইসলামী দেশ হিসেবে প্রতিষ্ঠা করার ক্ষেত্রে বড় কৃতিত্ব রয়েছে এই ব্যক্তির। পরবর্তীতে পাকিস্তান তাঁকে জাতীয় বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে।

Leave a Comment