=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

বাসে সিট বেল্ট পরা বাধ্যতামূলক, জানিয়ে দিলেন পরিবহন মন্ত্রী নীতিন গড়করি

সৌভিক মুখার্জী, কলকাতা: সড়ক দুর্ঘটনার মৃত্যুমিছিল রুখতে এবার বিরাট পদক্ষেপ কেন্দ্রের। সোমবার কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়করি (Nitin Gadkari) স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে, এখন থেকে বাসে ভ্রমণের সময় যাত্রীদের সিট বেল্ট (Seat Belt) পরা বাধ্যতামূলক। বিশেষ করে দূরপাল্লার লাক্সারি বাসগুলোর ক্ষেত্রে এই নিয়ম কড়াকড়ি ভাবে কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। গতকাল দিল্লির মুন্ডকা-বক্করওয়ালা টোল প্লাজায় দেশের দ্বিতীয় ব্যারিয়ার-লেস টোল প্লাজা উদ্বোধন করতে গিয়ে এ কথা জানালেন তিনি।

কেন এই সিদ্ধান্ত?

এদিন মন্ত্রী জানিয়েছেন, সড়ক দুর্ঘটনায় গুরুতর আঘাত বা মৃত্যুর হার কমানো এখন সরকারের মূল লক্ষ্য। পরিসংখ্যান বলছে, বাস উল্টে গেলে বা উচ্চগতিতে সংঘর্ষ হলে যাত্রীরা প্রায়ই আসন থেকে ছিটকে অন্য জায়গায় পড়েন। যা মারাত্মকভাবে চোটের কারণ হয়ে দাঁড়ায়। তবে সিট বেল্ট থাকলে যাত্রীরা নিজ নিজ আসনে সুরক্ষিত থাকবেন এবং বেঁচে থাকার সম্ভাবনা অনেকগুণ বেড়ে যাবে।

এদিকে সিট বেল্ট ঘোষণার পাশাপাশি এদিন গড়করি দিল্লির প্রথম ব্যারিয়ার-লেস টোল প্লাজার উদ্বোধন করেছেন। আর এটি মাল্টি-লেন ফ্রি ফ্লো-প্রযুক্তিতে কাজ করে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, ভারতের প্রথম এই ধরনের টোল প্লাজা গত ১ মে গুজরাটের চাসি টোল প্লাজাতেই চালু হয়েছে। আর এই পদ্ধতিতে গাড়িকে টোল দেওয়ার জন্য থামতে হয় না। উন্নত ফাস্ট্যাগ রিডার নম্বর প্লেট চেনার প্রযুক্তি ও এআই ক্যামেরার মাধ্যমে গাড়ি চলতে চলতে স্বয়ংক্রিয়ভাবেই টোল কেটে নেওয়া হয়।

আরও পড়ুন: মাত্র এতদিনই থাকতে পারবে ভারতীয় বাহন, নয়া নিয়ম নেপাল সরকারের

পাশাপাশি এই ব্যারিয়ার লেস টোল ব্যবস্থার ফলে দেশজুড়ে বিরাট অর্থনৈতিক ও পরিবেশগত লাভ হবে বলেও দাবি করছেন মন্ত্রী। কারণ, এতে বছরে প্রায় ২৮৫ কোটি টাকার জ্বালানি বাঁচবে। আর বছরে ৮১ হাজার টন কার্বন ডাই-অক্সাইড নির্গমন কমবে। এমনকি যানজট না থাকার কারণে মানুষের অনেকটাই সময় বাঁচবে, আর পণ্য পরিবহনের গতি ও দক্ষতা আরও বাড়বে।

Leave a Comment