=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

হাত ফসকালো ফাস্টেস্ট সেঞ্চুরি, তবে গেইলের রেকর্ড ভেঙে ছারখার করলেন বৈভব সূর্যবংশী

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বয়স মাত্র 15। তবে 16 বল খেলে তিনি হাঁকালেন 8টি ছয়। শুধু ছয় মেরেই থেমে থাকেননি বিহারের ছেলে (Vaibhav Sooryavanshi)। বরং, সমসংখক বলে হাফ সেঞ্চুরি করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন বৈভব সূর্যবংশী। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে এলিমিনেটর ম্যাচে বৈভব যা ব্যাটিং দেখালেন তা মনে থাকবে আগামী কয়েক মাস! 29 বলে 97 রান করলেও সেঞ্চুরি হাত ফসকালো ভারতীয় ক্রিকেটারের। সবচেয়ে বড় কথা, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে দ্রুততম সেঞ্চুরি করার বিরাট সুযোগ ছিল রাজস্থানের প্লেয়ারের কাছে। অল্পের জন্য সেটা করা হল না।

ক্রিস গেইলের রেকর্ড গুঁড়িয়ে দিলেন বৈভব

যতবার সাক্ষাৎকার দিয়েছেন, প্রায় বেশিরভাগই বৈভব জানিয়েছিলেন, ক্রিস গেইলের 175 নট আউট রেকর্ডটি ভাঙতে চান তিনি। কিছুদিন আগেই প্রাক্তন ইংলিশ তারকা পিটারসনের সাথে কথা বলার সময় ভারতের 15 বছর বয়সী ক্রিকেটার জানিয়েছিলেন, তিনি যদি কোনও ম্যাচে পুরো 20 ওভার খেলার সুযোগ পান, তবে 200 রান করে ফেলবেন! বুধবার নিজামের দলের বিরুদ্ধে সেই গেইলের রেকর্ড ভেঙে চুরমার করলেন রাজস্থানের ব্যাটসম্যান। যদিও 175 রানে অপরাজিত থাকার রেকর্ড ভাঙতে পারেননি তিনি, তবে ভেঙেছেন IPL এ সবচেয়ে বেশি ছক্কার মারার রেকর্ড।

বলাই বাহুল্য, এদিনের ম্যাচে ক্রিস গেইলের রেকর্ড ভাঙতে হলে বৈভবকে মারতে হতো সাতটি ছয়। খুব সহজেই ব্যাট হাতে সেই কাজ করে দেখালেন বিহারের ভূমিপুত্র। প্রথম ওভারটা প্যাট কামিন্সকে ছয় দিয়ে শুরু করে শেষটাও একেবারে রাঙিয়ে দিলেন এই প্লেয়ার। শুধু তাই নয়, এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে আজ পর্যন্ত সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ডও নিজের নামে লিখলেন বৈভব সূর্যবংশী।

না বললেই নয়, 2012 সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ চলাকালীন ক্রিস গেইল 59টি ছক্কা মেরেছিলেন। সেটাই ছিল এতদিনের সর্বাধিক রেকর্ড। তবে আজ বৈভব 8টি ছক্কা যোগ করে 65টি ছয় নিয়ে ক্যারিবিয়ান তারকার রেকর্ড পুরোপুরি গুঁড়িয়ে দিলেন এই খেলোয়াড়। এক্ষেত্রে রাজস্থান যদি দ্বিতীয় কোয়ালিফায়ারে জায়গা করে নিতে পারে তবে আরও ছয় হাঁকিয়ে নতুন রেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের খুদে তারকার।

অবশ্যই পড়ুন: গরমে পেট থাকবে ঠান্ডা, বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু ঝিঙের ঝোলবড়া

প্রসঙ্গত, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে দ্রুততম সেঞ্চুরি হল 30 বলে 100। সেই রেকর্ড সহজেই ভেঙে ফেলতে পারতেন রাজস্থানের ব্যাটার। আজকের ম্যাচে বৈভব যেভাবে প্রথম থেকে ব্যাট করছিলেন তাতে অনেকে ধরেই নিয়েছিলেন আজ বোধহয় দ্রুততম সেঞ্চুরির রেকর্ডটি ভেঙে ফেলবেন তিনি। তবে শেষ পর্যন্ত সেই আশা পূরণ হয়নি। 29 বলে 97 রান করেই মাঠ ছাড়তে হয় তাঁকে।

Leave a Comment