=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ফের ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ারবাজার, বিনিয়োগকারীদের লাভ ৩.১৫ লক্ষ কোটি

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিশাপ কাটিয়ে ঘুরে দাঁড়াল ভারতীয় শেয়ারবাজার (Stock Market)। গত সেশনে বাজার রক্তাক্ত হলেও সোমবার শেয়ার মার্কেটে দেখা গেল ব্যাপক উত্থান। সেনসেক্স এবং নিফটি উভয়ই 0.50 শতাংশ বৃদ্ধি পেয়েছে। সবচেয়ে বড় বিষয় হল, শেয়ার বাজারে বদলের হাওয়া উঠতেই বিপুল লাভ ঘরে তুললেন বিনিয়োগকারীরা। আজ অর্থাৎ সোমবার ট্রেডিং সেশন চলাকালীন সকাল সকাল সেনসেক্স 592 পয়েন্ট বেড়ে 75,367.93 এ গিয়ে দাঁড়ায়। অন্যদিকে নিফটি 50 আবার 186 পয়েন্ট বেড়ে 23,073.70 এ উঠেছে।

3.15 লক্ষ কোটি টাকার লাভ হল বিনিয়োগকারীদের

রিপোর্ট বলছে, সোমবার শেয়ারবাজার খুলতে না খুলতেই ধাক্কা কাটিয়ে উঠেছে বিভিন্ন সেক্টর। তাতে বেড়েছে শেয়ারের দাম। তবে যেসব সংস্থার শেয়ারের দামে বড় উত্থান দেখা দিয়েছে সেগুলির মধ্যে একেবারে প্রথমে রয়েছে ইন্ডিগোর শেয়ার। এদিন এই সংস্থার শেয়ারে সবচেয়ে বেশি উত্থান দেখা গেল। চতুর্থ প্রান্তিকের পর সংস্থাটির শেয়ার 4.5 শতাংশ বাড়ল। একই সাথে দাম বাড়ল ইনফোসিস থেকে শুরু করে এশিয়ান পেইন্টস, টিসিএস, টেক মাহিন্দ্রা, এইচসিএল, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের শেয়ারের।

সোমবার শেয়ার বাজারে একেবারে সবুজ ঝড়ের পর নিফটি মিডক্যাপ 100 সূচক 0.5 শতাংশ বেড়েছে। যেখানে নিফটি স্মলক্যাপ 100 সূচক বেড়েছে 0.4 শতাংশের কাছাকাছি। অন্যদিকে আইটি সেক্টরে লাভ দেখা গেলেও ধাক্কা খেয়েছে নিফটি এমএফজি এবং নিফটি প্রাইভেট ব্যাঙ্কের শেয়ার। এ প্রসঙ্গে জিওজিৎ ইনভেসমেন্টসের প্রধান বিনিয়োগ কৌশলবিদ ভিকে বিজয় কুমার জানিয়েছেন, আমেরিকা এবং ইরানের মধ্যে চুক্তি নিয়ে অনিশ্চয়তার কারণে এই মুহূর্তে অপরিশোধিত তেল ব্যারেল প্রতি 93 ডলারে বিক্রি হচ্ছে। এই সপ্তাহের শুরুতে বাজারের জন্য কোনও ইতিবাচক লক্ষণ নেই। তবে চুক্তির সম্ভাবনা থাকায় বাজার ধীরে ধীরে খরা কাটিয়ে উঠেছে।

অবশ্যই পড়ুন: RCB জিততেই ড্যান্স ফ্লোর মাতালেন বিরাট, অনুষ্কা! দেখুন সেই ভিডিও

প্রসঙ্গত, আজ অর্থাৎ সোমবার, মার্কিন ডলারের বিপরীতে ভারতীয় রুপি 94.97 টাকায় দাঁড়িয়েছে। এর আগে যদিও এই দাম ছিল 95 টাকা। অর্থাৎ আগের দামের তুলনায় সামান্য উন্নতি দেখা গিয়েছে ভারতীয় রুপির দরে। সব মিলিয়ে বলাই যায়, অনিশ্চয়তার বাজারেও মাথা তুলে দাঁড়িয়েছে ভারতের শেয়ার বাজার। এখন দেখার এই ধারা অব্যাহত থাকে কিনা।

Leave a Comment