=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তীব্র তাপপ্রবাহে স্কুলের সময়সূচিতে বড় বদল, নয়া নির্দেশিকা জারি রাজ্যের

সহেলি মিত্র, কলকাতাঃ জুন মাস শুরু হতে না হতেই ফের বাংলায় গরম পড়তে শুরু করেছে। তাপপ্রবাহে (Heat wave) কাহিল বেশিরভাগ মানুষ। এদিকে বর্ষাও দেরি করে ঢুকতে চলেছে বাংলায় বলে খবর। এদিকে তীব্র গরমের কথা মাথায় রেখে স্কুলগুলিকে (Bengal School) বিশেষ নির্দেশ দেওয়া হল। মূলত এবার স্কুলের সময়সূচি বদলে গেল। সকলের কথা মাথায় রেখে পশ্চিমবঙ্গ সরকারের তরফে বড় পদক্ষেপ নেওয়া হয়েছে। স্কুলগুলিকে মর্নিং শিফটে ক্লাস চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

তীব্র গরমে স্কুলের সময়সূচিতে বড় বদল

মূলত বাংলায় বাড়তি তাপমাত্রার কথা মাথায় রেখে আগামী দুই সপ্তাহ স্কুলগুলিকে প্রয়োজন অনুযায়ী মর্নিং শিফটে ক্লাস চালানোয় ছাড় দেওয়া হয়েছে। জেলা স্কুল পরিদর্শকদের এই বিষয়ে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক-শিক্ষিকাদের ও পড়ুয়াদের আগাম জানিয়ে নতুন সময়সূচি কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যের তরফে সব জেলার স্কুল বিদ্যালয় পরিদর্শকদের চিঠি পাঠানো হয়েছে বলে খবর।

বিজ্ঞপ্তি জারি সরকারের

সরকারের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, সব জেলার আবহাওয়া এক নয়। তাই সংশ্লিষ্ট জেলার গরম ও সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করে স্কুল কর্তৃপক্ষ নিজেদের সুবিধামতো সকালবেলার সময়সূচি নির্ধারণ করতে পারবে। যাতে তপ্ত দুপুরে রোদে পড়ুয়াদের বাইরে না বেরোতে হয় সেজন্য ক্লাসের সময় দুপুর থেকে সকালে এগিয়ে আনা র সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজ্যের নজরে পড়ুয়াদের স্বাস্থ্য এবং সুরক্ষা।

আরও পড়ুনঃ সোনা, রুপোর দামে পতন! আজকের রেট

শুধু তাই নয়, মর্নিং শিফটে ক্লাস করানোরপাশাপাশি কারোর পড়াশোনার ক্ষেত্রে কোনও ক্ষতি না হয় সেটাও নিশ্চিত করতে বলা হয়েছে। আর সমগ্র বিষয়টি এন সরেজমিনে খতিয়ে দেখে স্কুল প্রশাসন। এদিকে আজ মঙ্গলবারও কিছু জেলায় রয়েছে ঝড় বৃষ্টির সম্ভাবনা, তবে খুব একটা স্বস্তি হবে না, বরং আরও অস্বস্তি বাড়বে। আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের তাপমাত্রা উর্ধ্বমুখীই থাকবে বলে পূর্বাভাস জারি করে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।

Leave a Comment