=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

তৃণমূল প্রধানের আত্মহত্যা, মমতার ধর্না…! আজকের সেরা ১০ খবর (২ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২ জুন, মঙ্গলবার। তৃণমূল প্রধানের আত্মহত্যা, মমতার ধর্না, পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) ত্রাণ কেলেঙ্কারিতে আটক কালনার প্রাক্তন TMC বিধায়ক দেবপ্রসাদ বাগ

সরকারি ত্রাণ সামগ্রী দুর্নীতির অভিযোগে এবার কালনার প্রাক্তন তৃণমূল বিধায়ক দেবপ্রসাদ বাগকে আটক করেছে পুলিশ। এর আগে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়ের কার্যালয় থেকে ত্রিপল, ট্রাই সাইকেল এবং অন্যান্য বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়েছিল, এবং তাকে গ্রেপ্তার করা হয়েছিল। তদন্তে দেবপ্রসাদ বাগের নাম সামনে আসে। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী তাঁর বাড়িতে তল্লাশি চালালে তিনি অনুপস্থিত ছিলেন বলেই খবর। পরে পালানোর চেষ্টা করার সময় তাঁকে আটক করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) ৪ বছর পর পাঠানকোট–জোগিন্দরনগর ন্যারোগেজ ট্রেন পরিষেবা

চার বছর বন্ধ থাকার পর ২ জুন থেকে পুনরায় পাঠানকোট–জোগিন্দরনগর ন্যারোগেজ ট্রেন পরিষেবা চালু হচ্ছে। ২০২২ সালে বন্যায় চাকি নদীর রেল সেতু ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে গিয়েছিল। পরিষেবা ফের চালু হওয়ার কারণে নিত্য যাত্রীদের মধ্যে উত্তেজনা বেড়েছে। যাত্রীরা জানিয়েছে যে, এতে যাতায়াত সহজ এবং সস্তা হবে। রেলকর্মীদের মতে, এই ট্রেন স্থানীয় ব্যবসা এবং পর্যটন শিল্পে নতুন ইতিবাচক প্রভাব আনবে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) পুরুলিয়ার মাদ্রাসায় বন্দে মাতরম গাওয়া নিয়ে আপত্তি

রাজ্যের সমস্ত সরকারি, সরকারপোষিত এবং স্বীকৃত স্কুলের মতো মাদ্রাসাগুলোতে প্রার্থনার সময় বন্দেমাতরম বাধ্যতামূলক করেছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু পুরুলিয়ার কিছু মাদ্রাসায় এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক দেখা যাচ্ছে। একাংশ অভিভাবকের দাবি যে, গানের কিছু শব্দ তাদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করছে। পাশাপাশি উর্দুভাষী পড়ুয়াদের সংস্কৃত উচ্চারণে সমস্যা হচ্ছে। যদিও প্রশাসনিক নির্দেশ মেনে বিদ্যালয় কর্তৃপক্ষ গান চালু রেখেছে। বিষয়টি নিয়ে অভিভাবকের মধ্যে জলঘোলা বেড়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) পূর্ব বর্ধমানে ১১৪ নং জাতীয় সড়কে ৬ মাস যান চলাচলে নিষেধাজ্ঞা

পূর্ব বর্ধমানের জাতীয় সড়ক ১১৪ এর নবাবহাট থেকে ভেড়িয়া পর্যন্ত অংশে ১ জুন থেকে ৩০ নভেম্বর পর্যন্ত ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। প্রতিদিন সকাল ৬:০০টা থেকে রাত ১০টা পর্যন্ত এই নিয়ম কার্যকর থাকবে বলেই খবর। কিন্তু রাতের দিকে যান চলাচল করতে পারবে। স্বাভাবিকভাবে প্রশাসনের দাবি, দুর্ঘটনা এবং যানজট কমাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। যার ফলে সাধারণ যাত্রী এবং তারাপীঠগামী যাত্রীরা স্বস্তি পেলেও ট্রাকচালক বা ভারী পণ্যবাহী গাড়িচালকরা সমস্যায় পড়বে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) আত্মঘাতী বাদুড়িয়ার পঞ্চায়েত প্রধান

বাদুরিয়ার যদুরহাটি উত্তর গ্রাম পঞ্চায়েতের প্রধান জাহিদুল হক বৈদ্যের ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। তাঁর বাড়ি থেকেই মঙ্গলবার উদ্ধার করা হয় দেহ। প্রাথমিকভাবে পুলিশ আত্মহত্যার সন্দেহ করেছে। তবে মৃত্যুর কারণ জানতে তদন্ত চালানো হয়েছে। পরিবার জানিয়েছে যে, তিনি আর্থিক সমস্যায় জর্জরিত ছিল। এমনকি পারিবারিক অশান্তি ছিল। সম্প্রতি তাঁর বিরুদ্ধে স্বচ্ছ ভারত মিশনের ১২টি ব্যাটারী চালিত ময়লা ফেলার গাড়ি বিক্রি করার অর্থ আত্মসাৎ এর অভিযোগ উঠেছিল। সেই কারণেই তিনি আত্মহত্যা করেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) কলকাতা পুরসভাও হাতছাড়া হচ্ছে তৃণমূলের

বিধানসভা নির্বাচনের পরাজয়ে তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক সংকট ঘিরে এবার জল্পনা শুরু হল। কলকাতা পৌরসভার একাধিক গুরুত্বপূর্ণ পদে থাকা কয়েকজন তৃণমূল কাউন্সিলর এবং পদাধিকারীর পদত্যাগের খবর সামনে আসার কারণে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এর ফলে পৌরসভা প্রশাসনিক স্থিতি নিয়ে প্রশ্ন উঠছে। একই সঙ্গে দলীয় নেতৃত্বদের সঙ্গে বেশ কিছু জনপ্রতিনিধি দূরত্ব বেড়েছে বলেও মত। কিন্তু কলকাতা পৌরসভা নিয়ন্ত্রণ হারানোর বিষয়ে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনও ঘোষণা নেই। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) এক ব্লকের ১৭৩ পুরুষের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা

নদীয়ার কৃষ্ণনগর ২ ব্লকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে বিরাট অনিয়মের অভিযোগ উঠল। প্রশাসনের প্রাথমিক তদন্তে ১৭৩ জন পুরুষের নামে সুবিধা নেওয়ার তথ্য সামনে আসছে। অভিযোগ, তাদের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা জমা পড়ছিল। বিষয়টি জানার পর ব্লক প্রশাসন সংশ্লিষ্ট নামগুলি বাতিলের উদ্যোগ নিয়েছে। এমনকি তাঁদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ইতিমধ্যে শোকজ করে দেওয়া হয়েছে এক কর্মীকে। আর রাজ্য সরকার নতুন উপভোক্তদেরকে সনাক্ত করার জন্য দল গঠন করেছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) কলেজ-বিশ্ববিদ্যালয়গুলিকে ফি মুকুবের নোটিশ

রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর কলেজ এবং বিশ্ববিদ্যালয় ৩০ দিনের মধ্যে আর্থিক লেনদেনের অডিট রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। মূল উদ্দেশ্য—শিক্ষা প্রতিষ্ঠানের আর্থিক স্বচ্ছতা নিশ্চিত করা আর তহবিল ব্যবহারের হিসাব যাচাই করা। একই সঙ্গে জানানো হয়েছে যে, বর্তমানে নির্বাচিত ছাত্র সাংসদ না থাকার কারণে ছাত্রছাত্রীদের কাছ থেকে ছাত্র ইউনিয়ন ফি নেওয়া যাবে না। এমনকি অতীতে এই খাতে কত টাকা সংগ্রহ এবং ব্যয় করা হয়েছে, তার বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) Y চ্যানেলের ধর্নায় মমতার পাশে নেই প্রত্যাশিত বিধায়করাও

বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের ভরাডুবি নিয়ে একেবারে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা প্রতিবাদ কর্মসূচিতে তাঁর সঙ্গে কয়েকজন নেতা এবং বিধায়ক উপস্থিত থাকলেও দলের অধিকাংশ নেতা এবং বিধায়করা অনুপস্থিত ছিলেন। কিন্তু বিপুল সংখ্যক কর্মী সমর্থকরা ধরনায় যোগ দিয়েছিলেন। রাজনৈতিক মহলের মতে, এই অনুপস্থিতি দলকে অভ্যন্তরীণ সংকটে ফেলছে, এবং দল ধীরে ধীরে ভেঙে যাচ্ছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) নৈহাটিতে পুলিশের জালে ম্যাট্রিমনি প্রতারণার বউবাজারের মনিউর

নৈহাটি থানার পুলিশ ম্যাট্রিমনি সাইটের মাধ্যমে প্রতারণার অভিযোগে মনিউর রহমান নামে এক যুবককে গ্রেফতার করেছে। অভিযোগ, তিনি মানিক রায় নামে ভুয়া পরিচয় দিয়ে নিজেকে উচ্চ বেতনের একটি কর্পোরেট কর্মকর্তা বলে দাবি করতেন, এবং বিয়ের প্রলোভন দেখিয়ে বহু নারীর কাছ থেকে টাকা এবং গয়না হাতিয়েছেন। এক তরুণীর অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত শুরু হয়েছে। পরে তাঁকে গ্রেফতার করা হয়। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment