=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২.৫২ টাকা থেকে বেড়ে দাম হয়েছে ১০১, এই শেয়ারে বিনিয়োগ করলে আয় নিশ্চিত!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: সাম্প্রতিক সময়ে বেশ কিছু স্টক (Multibagger Stock) বিনিয়োগকারীদের ব্যাপক রিটার্ন দিচ্ছে। সেই তালিকায় রয়েছে সৌরশক্তি ও নবায়ন শক্তি সমাধান বা সোলার পাওয়ার ইন্ডাস্ট্রির অত্যন্ত পরিচিত সংস্থা সার্ভোটেক রিনিউয়েবেল পাওয়ার সিস্টেমের শেয়ারও। বিগত পাঁচ বছরের মধ্যে এই সংস্থা নিজেদের ব্যবসা থেকে বিপুল পরিমাণ মুনাফা অর্জন করেছে। সেই সূত্রেই এর শেয়ারের দামও বেড়েছে লাফিয়ে। জানলে অবাক হবেন, এই কোম্পানিটির শেয়ারের দাম একটা সময় 2 টাকা 52 পয়সা ছিল। যেখান থেকে সংস্থাটির শেয়ারের দাম এক ধাক্কায় বেড়ে হয় 101 টাকা।

3900 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে এই শেয়ার

2021 সালের 3 সেপ্টেম্বর অর্থাৎ প্রায় 5 বছর আগে সার্ভোটেক রিনিউয়েবেল পাওয়ার সিস্টেমের শেয়ারের দাম ছিল 2 টাকা 52 পয়সা। সেখান থেকে মঙ্গলবার শেয়ার বাজার খোলার পর এই সংস্থার স্টক এর দাম গিয়ে দাঁড়ায় 101 টাকা 25 পয়সায়। হিসেব বলছে, বিগত পাঁচ বছরের মধ্যে এই শেয়ার বিনিয়োগকারীদের 3900 শতাংশেরও বেশি রিটার্ন দিয়েছে।

রিপোর্ট অনুযায়ী, 2021 সাল থেকে আজ পর্যন্ত এই সংস্থার শেয়ার তার বিনিয়োগকারীদের 3917 শতাংশ রিটার্ন প্রদান করেছে। যেখানে সমগোত্রীয় অন্যান্য সংস্থার শেয়ার শেয়ার বাজারের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে সেই পর্বে দাঁড়িয়ে আজও বিনিয়োগকারীদের মুখে হাসি ফুটিয়ে চলেছে এই সংস্থা। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, সম্প্রতি এই সংস্থা হরিয়ানা সরকারের শিল্প ও বাণিজ্য বিভাগের হরিয়ানা এন্টারপ্রাইজের সাথে একটি মৌ চুক্তি স্বাক্ষর করেছে।

অবশ্যই পড়ুন: ‘আমি মুখ খুললে বাংলাদেশ উত্তাল হয়ে যাবে!’ হাদি খুনে অমিত শাহর হাত? বিস্ফোরক মমতা!

অভিজ্ঞ বিনিয়োগকারী থেকে শুরু করে বিশেষজ্ঞরা বলছেন আগামী দিনে এই কোম্পানির শেয়ারের দাম অনেকটাই বেড়ে যাবে। তাতে মালামাল হতে পারেন বিনিয়োগকারীরা। কেউ কেউ তো বলছেন, এই শেয়ারে বিনিয়োগ করে লং টার্মে আয় নিশ্চিত। জানিয়ে রাখা প্রয়োজন, গত 52 সপ্তাহের মধ্যে এই সংস্থার শেয়ারের দাম সর্বোচ্চ 168 টাকা 50 পয়সা এবং সর্বনিম্ন 57 টাকা 51 পয়সায় ট্রেড করেছিল।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment