=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

“দলটা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে!” তৃণমূলের দুরবস্থা নিয়ে কটাক্ষ মুখ্যমন্ত্রীর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যের বিধানসভা নির্বাচনে লজ্জার পরাজয় দেখেছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। আর তারপর থেকেই জেলায় জেলায় ভাঙতে শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দলীয় সংগঠন! ইতিমধ্যেই জল্পনা বেড়েছে আলাদাভাবে 50 জন বিধায়ককে নিয়ে নতুন করে দল গড়তে পারেন তৃণমূলের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। সেই মতোই নাকি মঙ্গলবার বৈঠক সেরেছেন তিনি। এদিকে ঠিক একই সময় Y চ্যানেলে 6 জন বিধায়ক ও তৃণমূল কর্মীদের নিয়ে ধর্না দিচ্ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর তা নিয়েই এবার জোর কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)।

তৃণমূলকে ফলতার সাথে তুলনা শুভেন্দুর

এর আগে কালীঘাটের তৃণমূল কংগ্রেসের পরিষদীয় বৈঠকে হাজির হননি 60 থেকে 61 জন জয়ী বিধায়ক। অনেকেই আশা করেছিলেন, হয়তো ধর্নাস্থলে বিধায়কদের পাবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা। তবে বাস্তবে দেখা গেল মঙ্গলবার মমতার সাথে থাকলেন মেরে কেটে 6 জন জয়ী বিধায়ক। বাকি 50 জন নাকি ওই সময় ঋতব্রত সাথে আলাদাভাবে বৈঠক করছিলেন। এছাড়া অন্যান্যদের পাত্তাই পাওয়া যায়নি! এক কথায়, রাজ্যে ভরাডুবির পর বেহাল দশা তৃণমূলের। এবার তা নিয়েই কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী।

মঙ্গলবার, তারকেশ্বরে প্রশাসনিক সফরে গিয়ে রাজ্যের প্রাক্তন শাসক দলের কঙ্কালসার অবস্থা নিয়ে মন্তব্য করতে দেখা গেল শুভেন্দুকে। মুখ্যমন্ত্রী বললেন, দলটার অবস্থা পুরো ফলতার মতো হয়ে গিয়েছে। এদিন রাজ্যের মুখ্যমন্ত্রীকে ধর্না মঞ্চ নিয়ে প্রশ্ন করা হলে তিনি জানান, “শুনলাম 3 জন এমপি আর 6 জন বিধায়ক গিয়েছে। দলটার অবস্থা তো পুরো ফলতার মতো হয়ে গেছে।” একই সাথে এদিন মুখ্যমন্ত্রী এও জানালেন, মাননীয়া (মমতা বন্দ্যোপাধ্যায়) যতই অপরাজিত বলে দাবি করুক তৃণমূলের অন্দরে তাঁর পায়ের তলার মাটি সরে গিয়েছে!

 

অবশ্যই পড়ুন: পরীক্ষার প্রস্তুতি নিতে ছেড়েছিলেন বাড়ি, জয়েন্ট এন্ট্রান্সে দেশে প্রথম ও দ্বিতীয় দুই বন্ধু

এদিন তারকেশ্বরের মাটিতে দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। এদিন মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছিল, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে বারবার করে তৃণমূলের বিধায়কদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছিলেন। আর সেটা শুনেই শুভেন্দু অধিকারী বলেন, “উনি তো শুনছিলাম খুব অসুস্থ! স্যালাইন নিচ্ছেন। কেউ অসুস্থ হলে এতো ফোন করা যায় নাকি?”

Leave a Comment