=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

২০ মাসে সর্বোচ্চ রিটার্ন, শেয়ার বাজারের পতন সত্বেও কামাল দেখাচ্ছে Vi

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার সকাল সকাল রক্তাক্ত হয়েছে ভারতীয় শেয়ার বাজার (Stock Market)। সেনসেক্স থেকে শুরু করে নিফটি, সবেতেই দেখা দিয়েছে ভারী পতন। অবাক করা বিষয় শেয়ার বাজারের দুর্দশার মধ্যেও লাফিয়ে বেড়েছে ভারতীয় টেলিকম নেটওয়ার্ক সংস্থা ভোডাফোন আইডিয়া বা Vi এর শেয়ারের দাম। যে সংস্থার শেয়ার সাধারণ সময়ে ধাক্কা খায়, সেটাই কিনা আজকের দিনে 7 শতাংশ পর্যন্ত লাফিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী দিনেও শেয়ার বাজারের অনিশ্চয়তাকে এড়িয়ে বড় রিটার্ন দেবে এই স্টক!

শেয়ার বাজারের পতন সত্বেও লাফ দিল Vi এর শেয়ার

বুধবার ইন্ট্রা ডেতে যখন একাধিক শেয়ার মুখ থুবড়ে পড়ছে, সেখানে বিনিয়োগকারীদের একেবারে অবাক করে দিয়েছে ভোডাফোন আইডিয়ার শেয়ার। এদিন Vi এর শেয়ারের দাম প্রায় 7 শতাংশ পর্যন্ত বেড়ে 15 টাকা 08 পয়সায় পৌঁছেছিল। রিপোর্ট বলছে, বিগত 20 মাসের মধ্যে আজই সর্বোচ্চ স্তরে পৌঁছল Vi এর শেয়ার।

না বললেই নয়, বিগত 2 মাসে Vi এর শেয়ারের দাম 75 শতাংশ পর্যন্ত বেড়েছে। গতকাল অর্থাৎ 2 জুন, ভোডাফোন আইডিয়ার শেয়ারের দাম ছিল 8 টাকা 58 পয়সা। তবে আজ, 3 জুন সেই শেয়ারের দাম এক ধাক্কায় 15 টাকা ছাড়াল। গত এক বছরের কথা বলা হলে, এই শেয়ার বিনিয়োগকারীদের 121 শতাংশ রিটার্ন দিয়েছে।

সংস্থাটি জানিয়েছে, বুধবার অর্থাৎ আজ তাদের মোট মূলধন 1 লাখ 62 হাজার কোটি টাকা অতিক্রম করেছে। ভোডাফোন আইডিয়ার শেয়ারের 52 সপ্তাহের রিপোর্ট দেখে জানা গেল, এই শেয়ার এই দীর্ঘ সময়ের মধ্যে সর্বনিন্ম 6 টাকা 12 পয়সায় গিয়ে ঠেকেছিল।

অবশ্যই পড়ুন: অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার টাকা, কবে বন্ধ হচ্ছে লক্ষীর ভান্ডার ও স্বাস্থ্যসাথী?

প্রসঙ্গত, সম্প্রতিক সময়ে ভোডাফোনের শেয়ারের দামে বেশ উত্থান পতন লক্ষ্য করা গিয়েছে। তবে কিছু বিশেষজ্ঞ মনে করছেন, আগামী দিনে এই সংস্থার শেয়ারের দাম অনেকটাই বাড়বে। ইতিমধ্যেই একাধিক ব্রোকারেজ ফার্মও Vi এর শেয়ারকে বাই রেটিং দিয়েছে। কেউ কেউ আবার আপাতত Vi এর শেয়ারে বিনিয়োগ হোল্ড করার পরামর্শ দিচ্ছেন।

( বিদ্র: শেয়ার বাজারে বিনিয়োগ আর্থিক ঝুঁকি সাপেক্ষ। শুধুমাত্র এই প্রতিবেদনটি পড়ে কোনও স্টকে বিনিয়োগ করবেন না। এই খবরটি মূলত পাঠকদের কাছে শেয়ার বাজার সম্পর্কিত তথ্য পৌঁছে দেওয়ার জন্য তৈরি। নিয়োগ সংক্রান্ত যেকোনও সিদ্ধান্তের আগে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)

Leave a Comment