=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

আজই মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান, কোথায় দেখবেন দুই চির প্রতিদ্বন্দ্বীর ম্যাচ?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারত-পাকিস্তান ( India Vs Pakistan) ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। 22 গজে এই দুই যুযুধান প্রতিপক্ষের লড়াই দেখতে পছন্দ করেন না এমন ক্রীড়াপ্রেমী খুঁজে পাওয়া দুষ্কর। যদিও ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের বড় ইভেন্ট এবং এশিয়া কাপ ছাড়া ক্রিকেটে মুখোমুখি হয় না এই দুই দল। ভারত পাকিস্তানের সাথে দিপাক্ষিক সিরিজ খেলে না আজ বহু বছর হল। তবে আজ অর্থাৎ শুক্রবার সেই দুই দলই লড়াইয়ের ময়দানে মুখোমুখি হচ্ছে। পুরুষ হকি অনূর্ধ্ব-18 এশিয়া কাপের সেমিফাইনালে দুদলের লড়াই।

টুর্নামেন্টে দাপিয়ে খেলছে ভারত

অনূর্ধ্ব 18 হকি এশিয়া কাপে দুর্দান্ত ছন্দে রয়েছে ভারতীয় দল। আজ পর্যন্ত তিনটি জয় এবং একটি পরাজয় নিয়ে পুল এ-তে দ্বিতীয় স্থান অর্জন করেছে ভারত। এবার তারা ক্ষমতা প্রদর্শন করবে পাকিস্তান বাহিনীর সামনে। বলাই বাহুল্য, জুনিয়র ভারতীয় হকি দল এখনও পর্যন্ত 32টি গোল করেছে এবং 6টি গোল হজম করেছে। এবার কাজাখস্তানের বিরুদ্ধে 13-0 গোলে বিরাট জয় দিয়ে যাত্রা শুরু করেছিল টিম ইন্ডিয়া। যদিও পরবর্তীতে জাপানের কাছে 2-4 গোলে হারতে হয়েছিল ভারতকে।

কোথায়, কখন দেখবেন ভারত বনাম পাকিস্তানের ম্যাচ?

আজ অর্থাৎ শুক্রবার, দুপুর সাড়ে তিনটে থেকে অনুষ্ঠিত হতে যাওয়া ভারত বনাম পাকিস্তানের অনূর্ধ 18 হকি এশিয়া কাপের ম্যাচটি টিভিতে সরাসরি সম্প্রচারিত হবে না। তবে নিজের স্মার্টফোন থেকেই দেখতে পারবেন এই ম্যাচ। ভারত বনাম পাকিস্তানের উত্তেজনাপূর্ণ ম্যাচটি দেখতে হলে চোখ রাখতে হবে এশিয়ান হকি ফেডারেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। নিজের স্মার্টফোন বা ল্যাপটপ থেকে এই ম্যাচ দেখতে ইউটিউবে সার্চ করুন অফিসিয়াল এশিয়ান হকি।

 

অবশ্যই পড়ুন: দিল্লির টাটা কমিউনিকেশনের অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, বড় ক্ষতির আশঙ্কা

প্রসঙ্গত, পাকিস্তান বাহিনীর বিরুদ্ধে মাঠে নামার আগেই ভারতীয় দলের কোচ সর্দার সিং জানিয়েছেন, “পরপর চারটি ম্যাচ খেলার পর আমরা প্লেয়ারদের বেশ কিছু দুর্বলতা চিহ্নিত করেছি। এই জায়গাগুলো আমাদের ঠিক করতে হবে। বিশেষ করে পেনাল্টি কর্নার, আক্রমণ এবং রক্ষণ ক্ষেত্রে নজর দিতে হবে আমাদের। আমরা ডিফেন্ডার, ফরোয়ার্ড, মিডফিল্ডারদের নিয়ে আলাদা আলাদা ভাবে কাজ করছি, যাতে আমরা পরবর্তী ম্যাচগুলির জন্য পুরোপুরি প্রস্তুত থাকতে পারি।”

Leave a Comment