=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সরকারি প্রকল্পে আর বিলম্ব নয়, দ্রুত ছাড়পত্রর জন্য একাধিক দফতরের ক্ষমতা বৃদ্ধি নবান্নর

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ক্ষমতায় আসতেই একের পর এক কঠিন পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার (Government Of West Bengal)। পূর্বতন সরকারের একগুচ্ছ সিদ্ধান্ত বদলে রাজ্যবাসীর জন্য নতুন নতুন সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার বিভিন্ন সরকারি উন্নয়ন ও সংস্কারমূলক প্রকল্পে সবুজ সংকেত বা অনুমোদনের প্রক্রিয়াকে আরও দ্রুত এবং ত্বরান্বিত করতে চাইছে রাজ্য সরকার। সেই মর্মেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরের নিজস্ব আর্থিক ক্ষমতা পুনর্মূল্যায়ন ও সংশোধন করল সরকার।

প্রকল্প দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নবান্নের

সূত্রের খবর, গত বছর অর্থাৎ তৃণমূল সরকারের আমলেই বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ক্ষমতা সংশোধন বা পুনরায় মূল্যায়নের সিদ্ধান্ত নিয়েছিল নবান্ন। সেবারেও বিভিন্ন সরকারি প্রকল্পতে দ্রুত অনুমোদন বা সবুজ সংকেত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। এবার সেই মতোই বিভিন্ন প্রশাসনিক দপ্তরের ক্ষমতা আরও বাড়াতে চাইছে রাজ্য সরকার।

সরকারি সূত্র মারফত জানা গিয়ে, প্রশাসনিক দপ্তরকে কয়েকটি ক্যাটাগরিতে ভাগ করে একেবারে সরাসরি আর্থিক মঞ্জুরির ক্ষেত্রে অধিকার দেওয়া হয়েছে। জানা গিয়েছে, রাজ্যের পূর্ত দপ্তর, জন স্বাস্থ্য, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন এমনকি নগরোন্নয়ন এবং পুর বিধায়ক দপ্তর এবার থেকে 3 কোটি টাকা পর্যন্ত প্রকল্পের জন্য প্রশাসনিক এবং আর্থিক অনুমোদন নিজস্ব স্তর থেকে দিতে পারবে।

অবশ্যই পড়ুন: শক্তিশালী হবে স্টক মার্কেট, রুপি! বিদেশি বিনিয়োগকারীদের জন্য বড় সিদ্ধান্ত সরকারের

একই সাথে পশ্চিমাঞ্চল উন্নয়ন বিধায়ক, উত্তরবঙ্গ উন্নয়ন এবং সুন্দরবন উন্নয়ন দপ্তরকে এবার থেকে এক কোটি টাকা পর্যন্ত কাজের অনুমতি দেওয়ার জন্য আর্থিক ক্ষমতা দেওয়া হয়েছে। উল্লেখিত দপ্তরগুলি ছাড়া বাকি সমস্ত দপ্তরে আর্থিক ক্ষমতার সর্বোচ্চ সীমা নির্ধারণ করা হয়েছে 75 লাখ টাকা। তবে এই ক্ষমতা দেওয়ার সাথে সাথে নবান্নের তরফে একেবারে বিজ্ঞপ্তি জারি করে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে, এই বর্ধিত ক্ষমতার সুবিধা নিয়ে প্রকল্পের জন্য প্রশাসনিক বা আর্থিক অনুমোদন দেওয়ার ক্ষেত্রে অবশ্যই সংশ্লিষ্ট দপ্তরের আর্থিক উপদেষ্টার সম্মতি নিতে হবে।

6 thoughts on “সরকারি প্রকল্পে আর বিলম্ব নয়, দ্রুত ছাড়পত্রর জন্য একাধিক দফতরের ক্ষমতা বৃদ্ধি নবান্নর”

Leave a Comment