সহেলি মিত্র, কলকাতাঃ কখনও গরম তো আবার কখনও ঠান্ডা, বাংলায় এখন এমনী আবহাওয়া (Weather Update) বিরাজ করছে। এদিকে আবহাওয়ার এহেন খামখেয়ালিপনার জেরে বিরক্ত সাধারণ মানুষও। বৃষ্টি হলেও তা সাময়িক স্বস্তি দিচ্ছে, কিন্তু আবার সেই গরমও ফিরে আসছে বাজেভাবে। আজ রবিবার ছুটির দিন সকাল থেকেই আকাশে রোদ ঝলমল করছিল। যদিও এখন আকাশে মেঘেদের আনাগোনা ভালোই হচ্ছে। আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, দুপুর বা বিকেল থেকে সন্ধের মধ্যে কলকাতা সহ বাংলার বেশ কিছু জেলায় তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
বিকেলে কলকাতায় কালবৈশাখীর সম্ভাবনা
আপনিও কি আজ ছুটির দিনে বাড়ি থেকে বেরনোর প্ল্যান করছেন? তাহলে বৃষ্টি কিন্তু আপনার সেই প্ল্যানে জল ঢালতে প্রস্তুত হতে পারে। আজ বেশ কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়ের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। যেমন ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিমি বেগে ঝড় ও উথালপাথাল বৃষ্টির সম্ভাবনার কারণে কলকাতা, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলায় বিশেষ সতর্কতা জারি করা হয়েছে।
আসলে একগুচ্ছ ঘূর্ণাবর্ত ও সিস্টেমের কারণে বাংলার আবহাওয়ার এহেন বদল ঘটছে। সেইসঙ্গে প্রাক বর্ষার বৃষ্টি তো আছেই। সমুদ্রপৃষ্ঠে অবস্থিত মৌসুমী অক্ষরেখাটি বর্তমানে সুরতগড়, রোহতক, রেওয়া, রাঁচি, ক্যানিং অতিক্রম করে সেখান ঠেলে দক্ষিণ-পূর্ব দিকে উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়াও পূর্ব উত্তরপ্রদেশ ও সংলগ্ন এলাকার অপর অবস্থানকারী ঘূর্ণাবর্তটি বর্তমানে উত্তর পূর্ব উত্তরপ্রদেশের অপর সমুদ্রপৃষ্ঠ থেকে০.৯ কিমি উচ্চতায় অবস্থান করছে।
কেমন থাকবে উত্তরবঙ্গের আবহাওয়া?
এবার জেনে নেওয়া যাক দুপুরে বা বিকেলের দিকে উত্তরবঙ্গের জেলাগুলির আবহাওয়া কেমন থাকবে সে সম্পর্কে। এদিন ভারী বৃষ্টির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায়। বৃষ্টির পাশাপাশি জেলাগুলিতে ঝড়ের সম্ভাবনাও রয়েছে। জারি করা হয়েছে হলুদ সতর্কতা।
Such a fun vibe on this platform! I love how the slots feel and the bonuses keep me coming back. I’m really enjoying my time at phjililove.
Great variety of online games here. Whether you like slots or table games, they have it all. Feeling lucky today at phokbetonlinegames.
If you love slots then this is the place to be. The graphics are stunning and the wins feel rewarding. Log in at ggplay88slotlogin and see for yourself.