=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কোটি কোটি টাকা আয়! ১৫ বছর বয়সেই ট্যাক্স দেন বৈভব সূর্যবংশী?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে ভয়ডরহীন ক্রিকেট দেখিয়ে সকলের নয়নের মণি হয়ে উঠেছিলেন বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। 22 গজে ব্যাট হাতে ক্ষমতা দেখানোয়, 15 বছরের কিশোরকে ভারতীয় টি-টোয়েন্টি দলে জায়গা দিয়েছে BCCI। এর আগে এত অল্প বয়সে বড়দের টিম ইন্ডিয়ায় জায়গা করতে পারেননি কোনও প্লেয়ার। ক্রিকেটে নিজের দখল জমানোয় অল্প বয়সেই বিপুল অর্থ উপার্জন করেন বৈভব। তবে অনেকেরই প্রশ্ন, কোটি কোটি টাকা আয়ের জন্য সরকারকে কি ট্যাক্স দেন বিস্ময় বালক?

সরকারকে ট্যাক্স দেন বৈভব সূর্যবংশী?

বৈভব সূর্যবংশী যেহেতু নাবালক, ফলে 15 বছর বয়সী এই ক্রিকেটারের আয় থেকে সরাসরি কর নিতে পারে না সরকার। আয়কর আইনে নিয়ম অনুযায়ী, নাবালক সন্তানের আয় তাঁর বাবা-মায়ের আয়ের সাথে যুক্ত করা হয়। একে বলা হয় আয়ের একত্রীকরণ। এরপর বাবা, মায়ের ট্যাক্স স্ল্যাব অনুযায়ী সেই আয়ের উপর কর ধার্য করে সরকার।

তবে এক্ষেত্রে কিছু ব্যতিক্রম রয়েছে। নিয়ম বলছে, যদি কোনও নাবালক কাহিক পরিশ্রম বা নিজের দক্ষতা কিংবা প্রতিভা থেকে উপার্জন করেন এক্ষেত্রে সেই আয় বা রোজগার সংশ্লিষ্ট ছেলে বা মেয়ের বাবা-মায়ের আয়ের সাথে যুক্ত করা হয় না। এই তালিকায় রয়েছে গান, অভিনয়, খেলাধুল এমনকি শিল্পকলা সংক্রান্ত পেশাও। এর অর্থ, বৈভব সূর্যবংশী যেহেতু ক্রিকেট থেকে আয় করেন ফলে তাঁর আয় বাবা-ময়ের আয়ের সাথে যুক্ত হবে না।

অবশ্যই পড়ুন: গতি ঘণ্টায় ১৪০০ কিমি, আজই পৃথিবীতে ধেয়ে আসছে বিরাট সৌরঝড়! জারি সতর্কতা

তবে এমনটা ভাবার প্রয়োজন নেই যে, বৈভবের আয় একেবারে করমুক্ত হবে। আয়কর আইনের নিয়ম বলছে, বৈভবের আয় যদি আয়কর বিভাগ কর্তৃক নির্ধারিত আয়ের সীমা অতিক্রম করে যায়। সেক্ষত্রে সূর্যবংশীর ক্রিকেট থেকে আয়, ব্র্যান্ড এনডোর্সমেন্ট, পুরস্কারের অর্থ সহ অন্যান্য উৎস থেকে হওয়া আয়ের উপর কর চাপাবে সরকার। তবে বৈভব যেহেতু নাবালক তাই আয়কর রিটার্ন বা ITR ফাইল খোলা হবে তাঁর বাবা অথবা মায়ের নামে। যদিও বৈভব সরকারকে এই মুহূর্তে কত কর দেন কিংবা আদৌ দেন কিনা সেই সংক্রান্ত তথ্য মেলেনি।

Leave a Comment