=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভেঙে চুরমার তৃণমূল, দুর্গাপুরে গণধর্ষণ…! আজকের সেরা ১০ খবর (৮ জুন)

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ৮ জুন, সোমবার। ভেঙে চুরমার তৃণমূল, দুর্গাপুরে গণধর্ষণ, হাওড়া স্টেশন নিয়ে রেলের নতুন উদ্যোগ, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত নতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১০) হাওড়া স্টেশন নিয়ে বড় উদ্যোগ রেলের

এবার দেশের সবথেকে বড় হাওড়া স্টেশন নিয়ে বড় সিদ্ধান্ত রেলের। ঐতিহাসিক বিশ্বমানের গড়ে তোলা হবে এই স্টেশনটি। জানা গিয়েছে, হাওড়া রেলওয়ে স্টেশনের চত্বরে গঙ্গার ঘাট থেকে দিঘা বাসস্ট্যান্ড পর্যন্ত এবার একটি বাস টার্মিনাল গড়ে তোলা হবে। এমনকি স্টেশন থেকে বেরিয়ে চলন্ত সিঁড়ি ও স্কাইওয়াকের মাধ্যমে যাত্রীরা সেই বাস এবং ট্যাক্সি স্ট্যান্ডে পৌঁছতে পারবেন। আন্তর্জাতিক বিমানবন্দরে থাকা টার্মিনালগুলির মতোই গড়ে উঠবে এই বাসস্ট্যান্ড। ইতিমধ্যেই রাজ্যের প্রস্তাবে সাই মিলিয়েছে রেলমন্ত্রক। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৯) শিলিগুড়ি স্টেশন থেকে গ্রেফতার ৮ বাংলাদেশী

শিলিগুড়ি স্টেশন থেকে গ্রেফতার হল আটজন অবৈধ বাংলাদেশী। জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আরপিএফ এবং শিলিগুড়ি জিআরপি যৌথ টিম মিলে এই অভিযান চালিয়েছে। ওই ৮ জন যাত্রী রাধিকাপুর এক্সপ্রেসে প্রথমে শিলিগুড়ি স্টেশনে নেমেছিল। তারপর সেখান থেকে হলদিবাড়ি যাওয়ার জন্য ট্রেনের অপেক্ষা করছিল। কিন্তু গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়, এবং জিআরপি থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এবং তারা স্বীকার করেছে যে, তারা প্রত্যেকেই বাংলাদেশী। আপাতত তাদেরকে হোল্ডিং সেন্টারে রাখা হতে পারে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৮) রাজ্যসভার সাংসদ পদ থেকে ইস্তফা সুখেন্দু শেখরের

তৃণমূলে আরও বড় ভাঙন। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের দলের সদস্যপদ থেকে ইস্তফা দিলেন রাজ্যসভার সাংসদ সুখেন্দু শেখর রায়। এমনকি পদ থেকেও দিয়েছেন ইস্তফা। তাঁর দাবি, আরজিকর কাণ্ডের পর দল ছাড়ার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলেন। অবশেষে আজই সেই সিদ্ধান্ত কার্যকর করেছেন। পাশাপাশি কোয়েল মল্লিক থেকে শুরু করে একাধিক সাংসদেও দল ছাড়তে পারেন। আগেই শোনা গিয়েছিল যে, সুখেন্দু শেখর তৃণমূলে থাকতে চান না। বাংলায় বিধানসভা ভোটের ফল প্রকাশ আর সরকার পরিবর্তনের অনেক আগে থেকে তিনি অসন্তুষ্ট ছিলেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৭) গ্রেফতার ফলতার জাহাঙ্গীর খান

অবশেষে গ্রেফতার করা হল ফলতার পুষ্পা জাহাঙ্গীর খানকে। সূত্রের খবর, নেপাল সীমান্ত দিয়ে পালানোর চেষ্টা করছিল তৃণমূলের এই দাপুটে নেতা। রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স আজ সকালে তাঁকে গ্রেফতার করেছে এবং কলকাতায় নিয়ে আসা হচ্ছে। এমনিতেই নির্বাচনের থেকে নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। তারপর পুননির্বাচনের দিন থেকেই তিনি পলাতক। অবশেষে নেপাল দিয়ে পালানোর পথ খুঁজতে গিয়েই তাঁকে আটক করেছে নিরাপত্তা রক্ষা বাহিনী। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৬) সিবিআইকে ফ্রি হ্যান্ড দিল পশ্চিমবঙ্গ সরকার

এবার সিবিআই-র হাত মুক্ত করে দিল রাজ্যের বিজেপি সরকার। জানা গিয়েছে, এবার থেকে আর কোনও তদন্ত করতে গেলে সরকারের অনুমতি দরকার পড়বে না। কিন্তু এটি শুধুমাত্র কেন্দ্রীয় কর্মী, কেন্দ্র সংস্থার সঙ্গে যুক্ত যে কোনও মামলার তদন্তের ক্ষেত্রে প্রযোজ্য। কোনও রাজ্য সরকারি কর্মীদের বিরুদ্ধে তদন্ত করতে গেলে অবশ্যই পশ্চিমবঙ্গ পুলিশের কাছ থেকে লিখিত অনুমতি নিতে হবে। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে সিবিআই-এর জেনারেল কনসেন্ট প্রত্যাহার করা হয়েছিল। কিন্তু নতুন সরকার তা আবারও ফিরিয়ে দিয়েছে। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৫) ফের অভিষেকের বাড়িতে সিআইডি

ফের অভিষেক বন্দ্যোপাধ্যায় বাড়িতে সিআইডি। জানা গিয়েছে, সই জালিয়াতি কাণ্ডে এবার সিআইডি অফিসাররা তাঁর বাড়িতে হানা দিয়েছেন এবং একসঙ্গে ৭ থেকে ৮ জন অফিসার গিয়েছেন। কিন্তু যেহেতু ইন্ডিয়া জোটের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে বৈঠকে গিয়েছেন, তাই তিনি বাড়িতে উপস্থিত নেই। তবে আজ হাতে নোটিশ নিয়ে অভিষেকের শান্তিনিকেতনে হাজির হয়েছিলেন আধিকারিকরা। বাইরে তাঁদেরকে অপেক্ষা করতে হয়। একাধিকবার তলব করা সত্ত্বেও হাজিরা দেননি তৃণমূলের সাংসদ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৪) PoK-তে পুলিশ-জনতার সংঘর্ষে হতাহতের সংখ্যা ৭০

পাক অধিকৃত কাশ্মীরে এবার ভয়াবহ হামলা। পুলিশের সঙ্গে বিভিন্ন এলাকায় দফায় দফায় সংঘর্ষ বেঁধেছে বিক্ষোভকারীদের। আর এতে এখনও পর্যন্ত ৭ জনের মৃত্যুর খবর মিলেছে। আর দ্বিপাক্ষিক সংঘর্ষে আহত হয়েছে প্রায় ৬৩ জন মানুষ। আসলে জয়েন্ট আর্মি অ্যাকশন কমিটির সমর্থকরা পাক অধিকৃত কাশ্মীরে বিভিন্ন এলাকায় আন্দোলন শুরু করে এবং সন্ত্রাস বিরোধী আইন নিষিদ্ধ ঘোষণা করে। তবে তা সত্ত্বেও বিক্ষোভের পথ থেকে সরেননি সমর্থকরা। এমনকি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার তারা ধর্মঘট ডেকেছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

৩) পুলিশ, হোমগার্ডদের টানা ডিউটি করলে ১০ দিন ছুটি

রাজ্যের পুলিশ, হোমগার্ড এবং কলকাতা পুলিশের জন্য এবার বিরাট ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, ২০২৫ সালের দুর্গাপূজা এবং অন্যান্য সরকারি ছুটির দিনগুলিতে যে সমস্ত কর্মীরা অতিরিক্ত ডিউটি করেছেন, তাদেরকে এবার ১০ দিনে ছুটি মঞ্জুর করা হবে। তবে হ্যাঁ, আগের বছর ন্যূনতম ৭ দিনের বেশি ডিউটি করতে হবে। তবেই তারা এই ছুটি পাবে। আর ৩১ ডিসেম্বরের মধ্যেই এই ছুটি নিতে হবে। এই ১০ দিনের মধ্যে ৮ দিন ক্ষতিপূরণ মূলক ছুটি, আর বাকি দুইদিন বিশেষ ছুটি বা স্পেশাল লিভ। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

২) দুর্গাপুরে গণধর্ষণ ১৪ বছরের নাবালিকাকে

ফের দুর্গাপুরে গণধর্ষণ। এবার বান্ধবীর ডাকে সাড়া দিয়ে বিপদে পড়ল ১৪ বছরের নাবালিকা। অভিযোগ ওঠে, বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে নাবালিকাকে তিনটি যুবকের হাতে তুলে দিয়েছিল তারই বান্ধবী। তারপর মদের সঙ্গে ওষুধ মিশিয়ে অজ্ঞান করিয়ে তাঁকে হোটেলে নিয়ে গিয়ে গণধর্ষণ করেছে ওই তিন যুবক। বর্তমানে সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। শনিবার রাতেই দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে তদন্ত নেমেছে পুলিশ। ইতিমধ্যে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এদের মধ্যে মূল অভিযুক্ত সিমরান তামাং। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

১) NDA-তে যোগ দিতে চেয়ে ২০ তৃণমূল সাংসদের চিঠি

ভেঙে খানখান হয়ে গেল তৃণমূল কংগ্রেস। একদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে বৈঠকে বসেছেন, অন্যদিকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গেই বৈঠকে যোগ দিয়েছেন তৃণমূলের ২০ জন বিদ্রোহী সাংসদ। আর এবার তাঁরা কাকলি ঘোষ দস্তিদারের সমর্থনে ইন্ডিয়া ব্লকে যোগ দেওয়ার জন্য লোকসভার স্পিকারের কাছে চিঠি পাঠিয়েছেন। ফলত ইন্ডিয়া জোটের বৈঠকের মাঝেই ভেঙে টুকরো হয়ে গেলে একেবারে তৃণমূলের সংসদীয় দল। তালিকায় শতাব্দী রায়, অসিত মাল, প্রসূন বন্দ্যোপাধ্যায় সহ আরও বেশ কয়েকজন রয়েছেন। বিস্তারিত পড়তে– এখানে ক্লিক করুন

Leave a Comment