=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ভারতে যানবাহনের সংখ্যা ৪১.৩ কোটি পার, লাগু হতে পারে নতুন পরিবহন নীতি

অনন্যা সরকার, নয়াদিল্লি: সময়ের সাথে সাথে দেশে নগরায়ণের গতি দ্রুততার সাথে বাড়ছে। রাস্তায় গাড়ির সংখ্যাও (Number of Vehicles in India) সেভাবেই বেড়ে চলেছে। এই পরিস্থিতিতে পরিবহন বিশেষজ্ঞরা একটি নতুন ও বেশি কার্যকরী পরিবহন নীতির প্রয়োজনীয়তা অনুভব করছেন। গতকাল (৮ জুন) ইন্ডিয়ান স্কুল অফ পাবলিক পলিসি (ISPP) ২০০৬ সালে বাস্তবায়িত জাতীয় নগর পরিবহন নীতির একটি পর্যালোচনা প্রক্রিয়া শুরু করবে বলে জানিয়েছে।

নতুন জাতীয় নগর পরিবহন নীতির আনার পরিকল্পনা

আইএসপিপি একটি বিবৃতি জারি করে জানিয়েছে যে, ভারতে রেজিস্ট্রার্ড গাড়ির সংখ্যা ২০০৬ সালের প্রায় ৯০ মিলিয়ন বা ৯ কোটি ছিল। আর ২০২৫ সালে সেই সংখ্যা বেড়ে ৪১৩ মিলিয়ন বা ৪১.৩ কোটি ছাড়িয়েছে। গত ২০ বছরে প্রায় ৩২ কোটি নতুন যানবাহন রাস্তায় চলাচল শুরু করেছে। বর্তমান পরিস্থিতি নগর পরিবহন ব্যবস্থার ওপর সমূহ চাপ সৃষ্টি করছে।

এই পর্যালোচনার প্রক্রিয়াটি আইএসপিপি-র সেন্টার ফর আরবান ট্রানজিশন (ICUT) দ্বারা পরিচালনা করা হয়। নগর উন্নয়ন, পরিবহন এবং জনস্বার্থ নীতির বিশেষজ্ঞরা এই আলোচনায় যোগদান করেন। পর্যালোচনাটি থেকে প্রাথমিকভাবে এই ফলাফলে উপনীত হওয়া গেছে যে, গণপরিবহন এবং অ-মোটরচালিত যানবাহনগুলিকে উৎসাহিত করার লক্ষ্য কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছায়নি।

আরও পড়ুনঃ ১৬০ কোটি থেকে বেড়ে ২.৬ লক্ষ কোটি, স্মার্টফোন রপ্তানিতে নতুন ইতিহাস ভারতের

বিশেষজ্ঞরা তাই সুপারিশ করেছেন যে, ২০২৬ সালের মধ্যে বর্তমান পরিস্থিতি ও চাহিদার কথা মাথায় রেখে একটি নতুন নগর পরিবহন নীতি বাস্তবায়ন করা হোক। এছাড়াও তারা জানিয়েছেন যে, বর্তমান নীতি অধিকাংশ শহরে মেট্রো রেল প্রকল্পগুলিকে অগ্রাধিকার দিলেও, সেগুলোকে ভূমি-ব্যবহার পরিকল্পনা ও সামগ্রিক পরিবহন নেটওয়ার্কের সঙ্গে যথাযথভাবে সমন্বয় সাধন করতে অসমর্থ হয়েছে।

Leave a Comment