=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

কালো মেঘে ঢাকল আকাশ, বিকেলে কলকাতা সহ দক্ষিণবঙ্গে তুমুল বৃষ্টি, কালবৈশাখী

সহেলি মিত্র, কলকাতাঃ বাংলায় বর্ষা ঢুকতে আর কয়েক ঘণ্টার অপেক্ষা মাত্র। ইতিমধ্যে কাউন্টডাউন শুরু করে দিয়েছেন বঙ্গবাসী। সেইসঙ্গে আইএমডি থেকে শুরু করে বিভিন্ন আবহাওয়া দফতরের তরফেও এই বিষয়ে শিলমোহর দেওয়া হয়েছে। বাংলার পথ ধরে এগোচ্ছে বাংলায়। জেলায় জেলায় রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গে পাড়ি দেবে বর্ষা। সর্বত্র বাড়বে বৃষ্টি। আজ মঙ্গলবার থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গে। বাদ যাবে না কলকাতা সহ দক্ষিণবঙ্গও। বিকেলের মধ্যেই আমূল বদলে যাবে আবহাওয়া (Weather Update)।

বিকেলেই ধেয়ে আসছে প্রাক বর্ষার তুমুল বৃষ্টি

ইতিমধ্যে বাংলার আকাশ কালো মেঘে ঢেকে গিয়েছে। রোদের লেশমাত্রা অবধি নেই। তবে দক্ষিণবঙ্গবাসীর আবহাওয়া নিয়ে একটাই দুঃখ, এত ঝড় বৃষ্টি হচ্ছে তারপরেও গরম বা অস্বস্তি কেন কমছে না। হাওয়া অফিস জানিয়েছে, আজ যেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিকেলে। এদিকে নির্ধারিত সময়ে বর্ষা আসছে না দক্ষিণবঙ্গে, যে কারণে গরম কিংবা অস্বস্তি বাংলার পিছু ছাড়ছে না বলে খবর। যাইহোক, আজ বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বীরভূম, হাওড়া, কলকাতা, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলাতে। এছাড়া উল্লেখিত জেলাগুলতে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা রয়েছে বলে খবর।

আরও পড়ুনঃ ২.৫৮ লক্ষ কোটি বিনিয়োগ, প্রচুর কর্মসংস্থান! বাংলায় তৈরি হচ্ছে ইলেকট্রনিক্স উৎপাদন কেন্দ্র

যদিও বুধবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ বাড়বে বলে খবর। এছাড়া আগামী কিছুদিনের মধ্যেই দক্ষিণবঙ্গেও দীর্ঘ প্রতীক্ষিত বর্ষা ঢুকে যাবে বলে খবর। বর্তমানে পূর্ব বিহার থেকে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত অক্ষরেখা রয়েছে, যেটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর দিয়ে গিয়েছে। উত্তর প্রদেশের উপরে রয়েছে একটি ঘূর্ণাবর্ত।

উত্তরবঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গে আজ দুপুর বা বিকেল থেকে অতিরিক্ত মাত্রায় বৃষ্টি শুরু হতে পারে। ভারী থেকে অতি ভারী বৃষ্টির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলায়। লেটেস্ট আপডেট অনুযায়ী, আগামী ৪-৫ দিনে বাংলার আরও কিছু অংশে পৌঁছবে বর্ষা।

Leave a Comment