=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

সোহমের বিরুদ্ধে কোটি টাকার প্রতারণার অভিযোগ, মামলার রিপোর্ট চাইল আদালত

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রাক্তন তৃণমূল বিধায়ক তথা টলিউড অভিনেতা সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) বিরুদ্ধে দায়ের হওয়া আর্থিক প্রতারণা মামলায় এবার বড় পদক্ষেপ আদালতের। আলিপুরের মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেটের আদালত মামলার সাম্প্রতিক তদন্টের রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত সূত্রে খবর, আগামী ২২ জুনের মধ্যেই তদন্তের অগ্রগতির বিস্তারিত রিপোর্ট আদালতে জমা দিতে হবে।

অভিযোগ অনুযায়ী, ২০২২ সালে সোহম চক্রবর্তী তাঁর একটি বাণিজ্যিক সংস্থার মাধ্যমে এক ব্যক্তির কাছ থেকে দুই দফায় মোট ১ কোটি ৩০ লক্ষ টাকা নিয়েছিলেন। অভিযোগকারীর দাবি, সেই টাকা নির্দিষ্ট সময়ের মধ্যে অভিনেতা ফেরত দেননি। পরবর্তী সময়ে ২০২৩ সালে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি হয় বলে খবর। সেই চুক্তি অনুযায়ী বার্ষিক ১৮ শতাংশ সুদ সহ গোটা টাকা ফেরত দেওয়ার কথা ছিল। কিন্তু অভিযোগ, সেই প্রতিশ্রুতিও রক্ষা করেননি সোহম। বর্তমানে সুদ সহ মোট টাকার পরিমাণ দাঁড়িয়েছে ১ কোটি ৮২ লক্ষ।

উঠছে হুমকিরও অভিযোগ

তবে শুধু আর্থিক প্রতারণা নয়, বরং অভিযোগকারী আরও দাবি করেন যে, টাকা ফেরত চাইতে গেলেই তাঁকে বিভিন্নভাবে ভয় দেখানো এবং হুমকি দেওয়া হতো। প্রথমে চারু মার্কেট থানায় এই অভিযোগ জানানো হয়েছিল বলে খবর। কিন্তু অভিযোগকারীর দাবি, থানায় অভিযোগ জানানোর পরেও দীর্ঘ সময় ধরে কোনও মামলা দায়ের করা হয়নি।

আরও পড়ুন: মমতার বাড়িতে সিআইডি! ঘিরে ফেলা হল প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাসভবন

এমতাবস্থায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে অভিযোগকারী আলিপুর আদালতের দ্বারস্থ হন। তারপর আদালত চারু মার্কেট থানাকে অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তদন্ত শুরু করার নির্দেশ দেয়। সোমবার ফের এই মামলার শুনানিতে অভিযোগকারীর আইনজীবী সুব্রত সরদার আদালতে হাজির হয়েছিলেন। তিনি জানান যে, বিচারক তদন্তের বর্তমানে অগ্রগতি নিয়ে বিস্তারিত রিপোর্ট জানতে চেয়েছেন। তবে এই ঘটনা নিয়ে ফের বিনোদন মহলে যে চর্চা শুরু হয়েছে তা বলার অপেক্ষা রাখে না।

Leave a Comment