=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

যাত্রী দুর্ভোগ কমাতে হাওড়া স্টেশনে খুলল নতুন দ্বার, কোথায় জানুন

বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিদিন হাওড়া স্টেশন (Howrah Railway Station) থেকে যাতায়াত করেন লাখ লাখ যাত্রী। আর হবে নাই বা কেন, দেশের সবচেয়ে বড় রেলস্টেশন বলে কথা। এবার সেই হাওড়া স্টেশনে ঢোকা এবং বেরোনোর নতুন ব্যবস্থা চালু করতে চলেছে পূর্ব রেল। আসলে প্রতিদিন বিপুল সংখ্যক যাত্রী এই স্টেশন দিয়ে যাতায়াত করার কারণে, চাপ বাড়ে হাওড়া স্টেশনের আগমন এবং প্রস্থান পথে। ঠিক সেই কারণেই যাত্রীদের দুর্ভোগ কমাতে বিশেষ ব্যবস্থা করছে রেল।

হাওড়া স্টেশনের প্রবেশ পথ নিয়ে বিশেষ ভাবনা রেলের

হাওড়া স্টেশন দিয়ে খাতায়-কলমে প্রতিদিন 6 লাখেরও বেশি যাত্রী যাতায়াত করেন। ফলে অতিরিক্ত ভিড়ের কারণে স্টেশনে ঢুকতে এবং বেরোতে মাঝেমধ্যেই থমকে যেতে হয় যাত্রীদের। এবার সেই সমস্যা এড়াতেই স্টেশনের রিভার ফ্রন্ট এলাকার সাউথ গেটকে প্রবেশদ্বার হিসেবে নির্ধারণ করা হচ্ছে। এমনটা জানিয়েছেন, পূর্ব রেলের হাওড়ার ডিআরএম বিশাল কাপুর।

একই সাথে রেলের তরফে এও জানানো হয়েছে, কলকাতা থেকে যাত্রীরা বাস কিংবা ট্যাক্সিতে করে এসে সরাসরি সাউথ গেট দিয়ে স্টেশনে ঢুকতে পারবেন। তবে স্টেশন থেকে বেরোনোর সময় নর্থ গেট ব্যবহার করতে হবে। সে ক্ষেত্রে নর্থ গেটে ট্যাক্সি পিক আপ স্ট্যান্ড মিলবে। তাতে স্টেশন থেকে বাইরে যাওয়া এবং বাইরে থেকে স্টেশনে ঢোকা দুই ক্ষেত্রেই সুবিধা হবে যাত্রীদের।

অবশ্যই পড়ুন: হিন্দু ধর্মকে অপমান করে কবিতা লেখার অভিযোগ! মন্দাক্রান্তা সেনের বিরুদ্ধে দায়ের FIR

প্রসঙ্গত, স্টেশনের এন্ট্রি এবং এক্সিট পয়েন্ট ছাড়াও 14 ও 15 নম্বর প্লাটফর্মের জন্য আলাদা করে একটি বিকল্প রাস্তা তৈরির কাজ করছে রেল। সেই সাথে হাওড়া স্টেশন থেকে গঙ্গার লঞ্চঘাটে যাওয়ার জন্য সাবওয়ের ব্যবহার বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে। এর ফলে রাস্তার উপর চাপ কমবে। কমবে যানজটও। পাশাপাশি রেল প্রশাসন জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা এবং সুবিধার কথা মাথায় রেখে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে ঠিকই, তবে সব সময় যাত্রীদেরকে হাতে কিছুটা সময় রেখে স্টেশনে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।

Leave a Comment