=== console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block. === console.log('header!'); // Easy to add and display post grid on your website with or without categoryies filter. Also work with Gutenberg shortcode block.

ডবল ইঞ্জিন সরকারের কামাল, আরও এক বন্দে ভারত স্লিপার বাংলায়! কোন রুটে চলবে?

বিক্রম ব্যানার্জী, কলকাতা: রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ক্ষমতায় আসতেই এবার আরও এক বন্দে ভারত (Vande Bharat Express) পেতে চলেছেন বঙ্গবাসী! রেল সূত্রে খবর, সব ঠিক থাকলে খুব শীঘ্রই মালদা টাউন স্টেশন থেকে ছাড়তে পারে ভারতীয় রেলের গর্বের ট্রেন বন্দে ভারত এক্সপ্রেস। সেই মর্মে, জোর কদমে চলছে আলোচনা। যদিও মালদা টাউন থেকে জয়পুর রুটে চলতে পারে বন্দে ভারতের স্লিপার ট্রেন। পেশ করা হয়েছে সেই প্রস্তাব।

মালদা টাউন থেকে জয়পুর পর্যন্ত ছুটবে বন্দে ভারত?

আপাতত সূত্রের যা দাবি, মালদা টাউন স্টেশন থেকে জয়পুর পর্যন্ত বন্দে ভারত স্লিপার ট্রেন চালানোর প্রস্তাব দেওয়া হয়েছে রেলের কাছে। এই প্রস্তাব নিয়ে রেলবোর্ড আবার ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে, নর্থ সেন্ট্রাল রেলওয়ে এবং নর্থ ওয়েস্টার্ন রেলওয়ের সঙ্গে আলোচনায় বসতে চলেছে। সেই আলোচনায় সবুজ সংকেত মিললে বন্দে ভারত স্লিপার ট্রেনটি মালদা টাউন থেকে ছেড়ে ভাগলপুর জংশন হয়ে কিউল, দীনদয়াল উপাধ্যায়, প্রয়াগরাজ, কানপুর জংশন ঘুরে জয়পুর স্টেশনে পৌঁছবে।

কবে কবে মালদা থেকে ছাড়বে এই ট্রেন?

এই মুহূর্তে যেহেতু সবটাই আলোচনার পর্যায়ে রয়েছে ফলে এ নিয়ে স্পষ্ট করে কিছুই জানা যায়নি। তবে রেল বোর্ডের কাছে যে প্রস্তাব জমা পড়েছে সেই প্রস্তাব অনুযায়ী মালদা টাউন স্টেশন থেকে প্রতি সপ্তাহে মঙ্গলবার এবং শুক্রবার বন্দে ভারত স্লিপার ট্রেনটি জয়পুরের উদ্দেশ্যে যাত্রা করবে বলেই জানানো হয়েছে। একইভাবে ফেরার পথে ওই ট্রেন জয়পুর থেকে সপ্তাহে বুধবার এবং শনিবার ছেড়ে মালদা স্টেশনে ঢুকবে।

অবশ্যই পড়ুন: সরকারি কর্মীদের বদলি নিয়ে বিরাট নির্দেশিকা জারি করল নবান্ন

রেল বোর্ডের কাছে জমা দেওয়া প্রস্তাব অনুযায়ী, প্রত্যেক মঙ্গলবার এবং শুক্রবার মালদা থেকে এই ট্রেন দুপুর 1টা বেজে 20 মিনিটে ছাড়ার কথা। পরের দিন সকালে ওই ট্রেন 10টা 20 মিনিটে জয়পুর স্টেশনে পৌঁছবে। আবার জয়পুর থেকে সন্ধ্যা পৌনে আটটায় পরের দিন ছেড়ে বিকেল পৌনে পাঁচটায় ট্রেনটি মালদা স্টেশনে ঢুকবে এমন প্রস্তাব রাখা হয়েছে। অনেকেই মনে করছেন, মালদা থেকে এই ট্রেন চালু হলে অল্প খরচে গোলাপি শহর বা জয়পুর অর্থাৎ রাজস্থানে পৌঁছে যেতে পারবেন বাংলার যাত্রীরা।

Leave a Comment